কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার ............ আমি ভবঘুরে হব এটাই আমার এ্যাম্বিশন।
অফিসের কাজে সারা বাংলাদেশ ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে কিছুদিন আগে দূর্ভাষী এভাবেই কোট করছিল আমার প্রিয় গানটি। কিন্তু কাল অফিস থেকে ফিরে নতুন এক সংবাদ দিল সে আমাদের। আপাতত আর ট্যুরে যাচ্ছে না সে, শুধু নির্ধারিত যে ট্যুরগুলি আছে (সব মিলিয়ে ১০ দিন) সেগুলি এমাসের শেষ সপ্তাহ ও জুনের প্রথম সপ্তাহে শেষ করে ফেলবে।
তারপর, কোন কোন মাসে ২ বা ৩ দিনের জন্য বের হলে হবে নইলে ঢাকাতেই থাকবে।
অফিসিয়াল ট্যুর হিসাবে দূর্ভাষী গত ১৪ মাসে বাংলাদেশের ৫৩ টি জেলা ঘুরেছে। বিচিত্র অভিজ্ঞতা বলা যায়, কিন্তু দু:খটা ও কম নয়। কারন অফিসিয়াল ট্যুরে মাত্র ৩ বা ৪ টি ট্যুরে ওরা সদলবলে ভ্রমণ করেছে এবং বাকি সব ট্যুরে ও ছিল একা তাই প্রায়ই বোরিং ছিল ট্যুর গুলি। এছাড়া নীলফামারীতে একবার দূর্ঘটনায় পড়া ছাড়াও একবার ছিনতাইকারীদের হাতে ক্যামেরা হারিয়েছে, আর মোবাইল সেট কখন কোনটা যে কোথায় গেছে তা ও নিজে ও জানে না।
এবার ও একটু স্থিতিশীল হবে বলে আশা করছে। আর আমার ভালো লাগার কারন তো থাকছেই।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০০৯ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


