আমি
আইন মানি না
বিচার মানি না
নিয়ম মানি না
ট্রাইবুনাল বুঝিনা
মানবতা বুঝিনা
আমি শুধু বুঝি
আমাকে কিছু দায়িত্ব পালন করতে হবে
আমার কিছু অসমাপ্ত কাজ শেষ করতে হবে
আমি কোন ভদ্র পথে আগাতে পারিনা
কোন ভালো কথা বলতে পারিনা
কারন আমার চোখে ভাসে
আমার মায়ের মৃত দেহের উপর
শকুনের খাদ্য-উৎসব
ক্ষুধার্ত শিয়ালটি জলজল চোখে অপেক্ষা করছে
আমার গুলিবিদ্ধ ভাইয়ের মৃত্যুর জন্যে
আমি নিজেকে আটকাতে পারিনা
নিজের ভেতরে যে হিংস্র পশুটি সেই শকুন-শিয়াল কে
ছিঁড়ে ফেলতে চায়
তাকে থামাতে পারিনা
আমার রক্ত গরম হয়ে ওঠে
আমার চোখ বিষ্ফোরিত হয়
পৃথিবীর সমস্ত শক্তি এসে ভর করে
আমার রিক্ত দুটি হাতে
তোমরা আমাকে থামতে বোলোনা
আমাকে নিয়ম শিখিওনা
আমাকে সোজা পথে আগাতে বোলোনা
আমাকে শুধু একটা ধারালো ছুরি দাও
আমি কিছু অপরাধ করবো
কিছু অন্যায় করবো
কিছু অপবিত্র রক্ত ঝরাবো
এই পবিত্র মাটিতে
অপবিত্র রক্তে কালকের সূর্যোদয়ে আমি গোসল করবো
পবিত্র হবো
পাপমুক্ত হবো
দ্বায়িত্বমুক্ত হবো
তখন আবার নাহয় মিশে যাবো তোমাদের স্রোতে
এক পূর্নাঙ্গ মানুষ হয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

