তোকে জড়িয়ে ধরবো আমি
আমার সকল শক্তি দিয়ে
এতো শক্ত করে ধরবে যে তুই ব্যাথা পাবি
তোর নিঃশ্বাস নিতে কষ্ট হবে
তারপর আমি বলবো
দে তোর সব কষ্ট আমায় দিয়ে দে
মনের আকাশে জমাট বাধা কালো মেঘ
চোখের পাতায় আটকানো কান্নাগুলো
হৃদয় কুঁকড়ে খাওয়া যন্ত্রণাগুলো
সব আমি নিয়ে নিবো
তোকে দিবো সেই অনাবিল স্বস্তির সময়টা
তোর নীল আকাশ
তোর ডানাগুলো
তুই আবার আগের মতো আকাশে উড়বি
......এটাই তো ছিলো তোর প্রতি
আমার প্রতিজ্ঞা, তাই না?
যা আমি পালন করিনি
তোর ভীষণ খারাপ থাকার দিনগুলোতে
আমি ছিলাম না বলে
তুই কি আমায় এখন দোষ দিবি?
তোর কষ্ট কমাইনি বলে
তোর কান্না মুছিনি বলে
ফিরিয়ে দেতে পারিনি বলে তোর ডানাগুলো
তোর সেই আকাশটাকে
কিংবা তোর নিশ্চিত হৃদস্পন্দনগুলো
আমায় কি ঘৃণা করিস তুই???
আমি তো এখন সেটাও জানতে পারিনা
তোর জানালা তো এখন বন্ধ থাকে
জানতে পারিনা কেমন আছিস তুই
কিংবা তোর দুঃখগুলো
তাই দাড়িয়ে আছি রাস্তার ওপারে
তোর জানালাটা খুলবি কি?
আসবি নীচে নেমে?
আয় না....আয়
তোকে ছুঁই একটু
তোকে জড়িয়ে ধরবো আমি
আমার সকল শক্তি দিয়ে
এতো শক্ত করে ধরবে যে তুই ব্যাথা পাবি
তোর নিঃশ্বাস নিতে কষ্ট হবে
তারপর আমি বলবো
দে তোর সব কষ্ট আমায় দিয়ে দে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



