ভালোবাসার অনুভুতি আমার ছিলো না, তোমার ছিলো
তাই তুমি আমাকে ভালোবাসা শেখালে
পাশে থাকার অঙ্গিকার আমি কারো কাছেই করিনি
তুমি আমার কাছে সেই কথাও আদায় করে নিলে
আমিও কথা দিলাম পাশে থাকার
আমার ভয় ছিলো না তোমাকে হারানোর
তোমারো ছিলো না আমাকে হারানোর ভয়
এই শহরটা আমার ভালো লাগতো না
তুমি আমাকে এই শহরের আলো দেখালে
ফুল পাখি আমাকে কাছে ডাকতো না
তুমি তাদের আমার করে দিলে
আমার সঙ্গী ছিলো নিঃসঙ্গ পুর্ণিমার চাঁদ
তুমি আমায় এক আকাশ তারা দিলে
বৃষ্টি তোমার পরিচিত ছিলো
তুমি আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিলে
তারপর আমি সর্বহারার মতো বৃষ্টিতে ভিজলাম
আমি আজও বৃষ্টিতে ভিজি
আজও দেখি তারা ভরা আকাশ
আজও হাটি এই শহরের পথে
তুমি আমায় অনেক দিয়েছো
অনেক ভালোবেসেছো
তাই তোমার দেয়া কষ্ট গুলো মেনে নিলাম
বুকে কোণে যত্ন করে রেখে দিলাম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


