কোন একজনকে এই কবিতা শোনাবো বলে ভেবেছিলাম
সেই ইচ্ছে পূরণ হয়নি,.....হয়তো হবেও না....
তোমার চোখের দিকে তাকিয়ে
দেউলিয়া হয়ে যেতে ইচ্ছে হয়
রিক্ত....নিঃস্ব....অসহায়;
কারন.....
কিছু চাওয়ার নেই তোমাকে ছাড়া।
কিছু পাওয়ার নেই তোমাকে ছাড়া।
কিছু হারানোর নেই তোমাকে ছাড়া।
তোমার বাতাসে উড়ন্ত চুলের নামে
দলিল করে লিখে দেয়া যায় সমস্ত স্বাধীনতা
সকল মুক্ত পায়রা, উন্মুক্ত আকাশ কিংবা
আমার নিজেন একান্ত প্রিয় মেঘগুলো।
চোখ মেলেই শুধু তোমায় দেখি
তার চেয়েও বেশী দেখি চোখ বুজে।
যখন আমার দুহাত জড়িয়ে বসে থাকো
তখন মনে হয় বিকেলটা হোক প্রলম্বিত
সময়টা হোক স্তব্ধ, নষ্ট ঘড়ির মতো।
তুমি আমাকে আষ্টে-পৃষ্ঠে বেধে রেখেছো
তোমার মায়াময় হাসি দিয়ে।
যে হাসি তৈরী হয়
সহস্র পরীর অনন্ত পরিশ্রমে।
যে হাসি দেখার জন্যে
দেবতারা অপেক্ষা করে হাজার বছর।
তুমি কষ্ট পাও কখনো?
যখন তোমার চোখের কোনের
অপরিনত অশ্রুজল
বেরিয়ে আসতে ইতঃস্তত করে
তখন থেমে যায় সব পাখির গান
তারা তাদের স্রষ্টার কাছে প্রার্থনা করে
পৃথিবীর সমস্ত ঐশ্বর্যের বিনিময়ে
যেন তোমার সব দু:খ ধুয়ে যায়
তারপর তুমি চোখ মুছে নাও
তোমার পরিচিত আকাশে বৃষ্টি নামে
আমি সেই বৃষ্টিতে ভিজি
আর বলি
ভালোবাসি তোমায়......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

