সবই আছে, সবাই আছে, আমিই শুধু নেই
১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বসার ঘরের ফুলদানিটা
সেই আধমরা সব ফুলে
দিব্যি আছে আগের মতোই
শুধু আমায় গেছে ভুলে
আজ বিশেষ দিনে, গোলাপ কিনে
দিচ্ছে তোমায় কেউ
ওতেও তুমি আনন্দ পাও
সুখ খুজে পায় ঢেউ
আলোর সাগর তোমায় ঘিরে স্বপ্ন সাজায়,
ভবিষ্যতের হাতছানিতে;
তোমার কাছের সেই মানুষের
হাত জড়িয়ে তুমিও যখন স্বপ্ন দেখো,
ভালোই লাগে।
থাক না কিছু; পুরোনো দিন
তোমার ছোঁয়া, তোমার হাসি
আমার মাঝেই হোক বিলীন
একান্ত সেই সময়গুলো
যার উপরে জমছে ধুলো,
থাক না পড়ে আমার কাছে।
তুমিই বরং পাল্টে যেয়ো
নতুন করে তালিম নিয়ো
থাকতে ভালো এমন।
আমি হবো ধুসর স্মৃতি
হারিয়ে গেলোও কার কি ক্ষতি
চাচ্ছো তুমি যেমন।
কিন্তু তুমি খেয়াল রেখো
নিজের ছোট দুঃখগুলোর।
কারন তুমি কাঁদলে এখন
চোখমুছে কেউ বলবে নাতো
"সব ঠিক হয়ে যাবে "
বলবে না কেউ, পাগল মেয়ে
এই টুকুতে কষ্ট পেয়ে
চোখ ফোলালে হবে?
আর এভাবে মানিয়ে নিলে
অনেকটা পথ পেছন ফেলে
ঘাড় ঘুরাবে যেই,
দেখতে পাবে তোমার পথে
সবই আছে সবাই আছে
আমিই শুধু নেই।
বি:দ্র: যদি কাউকে দুরে ঠেলতে হয়, তাকে কাছে ডেকো না; আর কাছে যদি ডাকোই দুরে ঠেলো না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন
সংবাদপত্র যা বলছেজাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন