কুয়াশা পড়া সন্ধ্যে বেলায়.....তোকেই শুধু চাই
১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভালোবাসায় খাদ ছিলো না;
প্রেমের জলে বাধ ছিলো না;
খুব বেশি তো স্বাধ ছিলো না;
ছোট্ট জীবনটাতে,
কাটিয়ে দিতাম এমনি করেই
হাত রেখে তোর হাতে।
ওইটুকুন-ই দিস তো আমায়
আর কিছু না পাই,
কুয়াশা পড়া সন্ধ্যে বেলায়
তোকেই শুধু চাই।
চাঁদের পাশেই বসবে যখন
সব তারাদের মেলা,
সেই সময়ে করলি নাহয়
চাঁদকে অবহেলা,
এক নিমেষেই পুরলি মুঠোয়
সব তারাদের দল,
তোর তো জানি স্বভাব এমন
কি আর বলবো বল?
তবুও মানবো সব কথা তোর
বলবি তুই আজ যা-ই,
কারন কুয়াশা পড়া সন্ধ্যে বেলায়
তোকেই শুধু চাই।
আবোল তাবোল ভীষন বকে;
কিংবা ভীষন চুপটি থেকে;
একলা আমায় জাগিয়ে রেখে;
ঘুমিয়ে যখন গেলি,
জানিস কি তুই ততক্ষনে?
কৌশলে খুব সঙ্গোপনে;
এই আমাকে ডোবাচ্ছে তোর,
প্রেমের চোরাবালি।
আবার যখন রাত ফুরাবে,
দিনের আলোয় চোখ জুড়াবে,
ঘুম ভাঙ্গিয়ে উঠবি তুইও
সবার পৃথিবীতে,
তখনও ঠিক অবাক আমি
মুগ্ধ চোখে তাকিয়ে রব,
যেমন ছিলাম রাতে।
হয়ত তখন সামলে নিবি;
এলো চুলে হাত বুলাবি;
আপন মনেই পা বাড়াবি;
ফিরতি পথের পানে,
হয়তবা তুই ঘাড় ঘুরাবি
বলবি বিদায বাক্য বিনা
চোখের হাসির টানে।
যাবার বেলায় সেই কথাটাই
জানিয়ে দিলাম তাই,
কুয়াশা পড়া সন্ধ্যে বেলায়
আবার তোকেই চাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন
সংবাদপত্র যা বলছেজাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন