মিথ্যে বলা আসলে
খারাপ কিছু না।
প্রতিদিন নিযম করে কিছুটা মিথ্যে বলাই যায়।
সকালে দুবার, দুপুরে দুবার
কিংবা সন্ধ্যায় দেরীতে বাসায় ফিরে
মিথ্যে বলাই যায়।
প্রেমিকার শুষ্কচুলে, হাত বুলিয়ে
বলাই যায়, আহ! তুমি তো বনলতা,
তাতে দোষের কিছু নেই।
তার চোখের মাঝে হারিয়ে যাবার ভান করা যায়,
উপমা দেয়া যায় অপরিচিত কোন তারার সাথে।
মিথ্যে বলা তো কোনই ব্যাপার না,
আমায় ছেড়ে যাবার পর
চোখের পানি আড়াল করে বলাই যায়,
ভালো আছি।
তোমায় ছেড়ে সুখে আছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

