এই গল্পটা এক রাজা আর রানীর।
যাদের সুবিস্তৃত রাজ্য ছিলো না,
রত্নমাখা সিংহাসন ছিলো না,
সৈন্য, হাতি, ঘোড়া কিচ্ছু ছিলো না।
শুধু ছিলো রিকশার শক্ত-পোক্ত আসন,
সন্ধ্যের ঠান্ডা বাতাস কেটে দ্রুত ছুটে চলা,
আর দুজনের বাহুতে জয় করে নেয়া পুরো পৃথিবীকে।
এই গল্পটা দুটো পাখির।
যাদের অন্ধকারে ঘরে ফেরার তাড়া ছিলো না,
শোনাবার মত নতুন কোন গান ছিলো না,
এমনকি কাছে আসার বাধা বা দুরে যাবার দ্বিধা ছিলো না।
শুধু আকাশে ছিলো অনেকদিনের পুরোনো কালপুরুষ,
চুপচাপ পাশাপাশি দাড়িয়ে থাকার মত অনন্ত কিছু সময়,
আর হঠাৎ আলিঙ্গন, তীব্র চুম্বন, স্বর্গ থেকে ধার করা অল্প কিছু সময়।
এই গল্পটা একটা শুরু এবং একটা শেষের,
একটা বিদায় আর একটা ফিরে আসার প্রতিশ্রুতির,
একটা অশ্রুসিক্ত চোখ আর একটা মুচকী হাসির।
এই গল্পটা আটকে গেছে একটা স্থির সময়ে,
যেখানে দাড়িয়ে আছি তুমি আর আমি;
কারন এই গল্পটা তোমার, এই গল্পটা আমার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


