এটা আমি আগেও লক্ষ্য করেছি । যখন আমার মন খারাপ হয় তখন কোন কোন না চ্যানেলে বিশেষ সেই মুভিটা দেয় । আর সেই বিশেষ মুভির বিশেষ একটা দৃশ্য দেখে আমার চোখ দিয়ে পানি বের হয় । বের হবেই । আমি কিছুতেই চোখের পানি আটকাতে পারি না । আজও পারি নি । আজ আমার মন খারাপ । আর আজ সেই মুভিটাই হচ্ছে । আর একটু আগে সেই বিশেষ দৃশ্যটা হয়েছে । আর আমি বরাবরের মত এবারও চোখের পানি আটকাতে পারি নি । কিছুতেই পারি নি । এখন এটা আমার মন খারাপকে আরো তরান্বিত করবে । আজ কত টা দিন তার সাথে কথা বলি না ! শুধুতো একটু কথাই বলতে চাই আর তো কিছু না । একটা বার কি ফোন করা যায় না ? কত বার ফোন করেছি কতটা মেসেজ পাঠিয়েছি ! কোন রিপ্লে আসে নি । আর আমার মন খারাপের পরিমান বারছেই । কি করে কমাবো ? কাল তার কাছে কত বার করে বললাম যে তার ফোন রিসিভ না করে আমি কিন্তু ঘুমাবো না । আমার ঘুম আসে নি । সারা রাতেও ঘুম আসে নি । আমি কেবল অপেক্ষা করেছি । এমন একটা ফোন কলের জন্য অপেক্ষা করেছি যা আসবে না । আর এটা আমি ভাল করেই জানি । আজও আমি সেই কাঙ্খিত ফোন কলের জন্যই অপেক্ষা করছি । আমি জানি আজও আমার ঘুম আসবে না । সারাটা রাত আমাকে একাই থাকতে হবে । এই কোলাহল পূর্ণ শহরে তখন আমি কাউকে পাবো না যে আমাকে সঙ্গ দেবে । তখন আমি হব ভিষন একা । বিচ্ছিন্ন কোন দ্বীপের মত অথবা আজীবন সাজা প্রাপ্ত কোন আসামীর মত একা । যাকে কোন কারাগারের বদলে ছয়তলাই এই বড় ফ্লাটের ছোট্ট একটা কামরায় বন্দী করা হয়েছ । এই সব কিছু , সব বিষন্নতা , সব মন খারাপ মুহুর্তের মধ্যেই শেষ হয়ে যেতে পারে কেবল তার ছোট্ট একটা ফোন কলের মাধ্যমে । কিন্তু সেই ফোন কল , আমি জানি আজও আসবে না ।
আলোচিত ব্লগ
রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।
সূরা:... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।