তোমার সাথে যোগাযোগের একমাত্র উপায় হল একটা মুঠোফোন । তাও আবার সেটা তোমার না । তোমার এক কাজিনের । তোমার তো মুঠো ফোন ব্যবহার করার অনুমুতি নেই । আমি জানি তোমার বাসায় অনেক সমস্যা । কিন্তু তারপরও কি একটু চেষ্টা করলে ফোন করা সম্ভব না । একটা দিনে ২৪ টা ঘন্টা এরকম ৭ টা ২৪ ঘন্টা আমি পার হয়েছে কেবল তোমার সাথে একটু কথা বলার জন্য । একটা মিনিট মাত্র কথা বলার জন্য । একটা বার তোমার কণ্ঠ শুনবো অল্প একটু কথা বলব । একবার ভালবাসি বলব । তোমার মুখ থেকে ভালবাসি শুনবো । এইতো অল্প একটু চাওয়া । সপ্তাহের প্রতিটা দিন এরকম ব্যকুলতা নিয়েই কাটে আমার । এই কয় দিনে তোমার কাজিনের কাছে কত বার যে ফোন করেছি তার কি কোন খোজ নিয়েছ ? আগে তো সে আমার ফোন রিসিভ করতো ইদানিং তাও করে না । বিরক্ত সে । কিন্তু হায় ! যদি সে আমার ব্যকুলতা বুঝতো । তাকেই বা দোষ দিয়ে লাভ কি ? যেখানে তোমার কিছু মনে হচ্ছে না , সে কিভাবে বুঝবে ? জানো আমার মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা করে যখন আমি অস্থির হয়ে যাই কত শত ফোন করি মেসেজ পাঠাই তোমার কাজিন নিশ্চই তোমাকে বলে তখন তোমার মনের ভাবটা আমার খুব জানতে ইচ্ছা করে । জানতে ইচ্ছা করে তুমি তখন কি ভাবো । একবারও কি অস্থির হও ? একবারও কি ব্যকুল হও ? একবারও কি উতলা হও আমার কথা ভেবে ? আমি জানি না । আজ আমার মনটা খারাপ । অস্থির । ব্যকুল । উতলা । কেবল মাত্র তোমার সাথে একটাবার কথা বলার জন্য । তোমার কি এরকম মনে হচ্ছে না । একবারও কি মনে হচ্ছে না যে মানুষটা এতোবার ফোন করতেছে দেখিতো চেষ্টা করে একটা বার ফোন করা যায় নাকি ! খুব কি অসম্ভব একটা কাজ এটা ? বাবা মা আর ভাবীর চোখ কে ফাকি দিয়ে দিনের ২৪ ঘন্টার মধ্যে একটা মিনিট আমাকে ফোন করা । তার উপর তুমি এখ চাকরি কর । সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত বাড়ির বাইরে থাকো । সেখানেতো তোমার বাবা মা থাকে না । মানলাম তোমার কাছে ফোন নেই তবুও কি ইচ্ছা করলে একটা বার একটা মিনিটের জন্য ফোন করা যায় না ?
আলোচিত ব্লগ
তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন
গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link

জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোস্ট: বিদায়ের আগে

আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ টি বছর পার করলাম

ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।