somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপানর মোবাইল নাম্বার কিন্তু আমি মুছে দিয়েছি........

১১ ই জুলাই, ২০১২ রাত ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিনের মত নিহিন ভার্সিটিতে যাচ্ছিল । পনের নাম্বর ঝিকাতলা থেকে যখন বাসে উঠল তখন বাসের প্রায় সব সিট ভরে গেছে । কেবল দেখল বাদিকের একটা ডাবল সিটের একটা ফাকা আছে । একটা ছেলে বসে আছে ।
নিহিন ঐ ফাকা সিট টাতেই বসে পড়ল । ঢাকা শহরে থাকতে হলে এতো কিছু ভাবলে চলে না । আর পাশের ছেলেটা দেখতে শুনতে তো খারাপ না । চেহারাটা একটু শ্যামলা তবে চোখ দুটো কি মায়াময় ! ছেলেটির পাশের বসার সময় নিহিহের একবার চোখাচোখি হল । কেমন একটা চাহনী দিয়ে ছেলেটি খানিকক্ষন তাকিয়ে রইল ছেলেটির দিকে । তারপর চোখ সরিয়ে নিল ।
নিহিন যখন ছেলেটার পাশে বসল ছেলেটা কেমন একটু জড়সড় হয়ে বসেল । এটা নিহিনের বেশ ভাল লাগল । কিছু কিছু ছেলে আছে যারা মেয়েদের পাশে বসলেই কেমন ইচ্ছা করেই গায়ের সাথে গা লাগায় । নিহিনের বড় মেজাজ খারাপ হয় ।
সেই তুলনায় এই ছেলেটা কত ভদ্র । কেমন জড়সড় হয়ে বসে আছে চেষ্টা করছে যেন নিহিনের শরীরের সাথে স্পর্শ না লাগে । নিহিনের একবার খুব বলতে ইচ্ছা হল যে আপনি সহজ হয়ে বসুন । কিন্তু লজ্জার কারনে বলতে পারল না ।
চুপচাপ এভাবেই বাস এগিয়ে চলছিল । হঠাত্‍ ছেলেটা ওর ডান পকেটে হাত দিল । কিছু একটা খোজার চেষ্টা করছে যেন ! তারপর বাম পকেটে ! তার আবার একই কাজ আবার করলো ! কেমন একটা অস্থির ভাব ।
ছেলেটার অস্থিরতা দেখে নিহিনের মনের মধ্যেও যেন অস্থিরতা দেখা দিল । বারবার মনে হতে লাগল যে ছেলেটা এতো কি নিয়ে অস্থির !
কিছু কি হারিয়ে গেল ছেলেটার !
মনে তো তাই হচ্ছে !!
একবার মনে হল এতো কেন ভাবছে ছেলেটাকে নিয়ে ? কোথাকার কে না কে ?
কিন্তু মানুষের মন বড় অদ্ভুদ জিনিস । বিশেষ করে মেয়েদের মন । কখন কি যে চায় বোঝা বড় মুশকিল !
তাকাবে না তাকাবে না করেও নিহিন ছেলেটার দিকে তাকিয়েই ফেলল ।
ছেলেটার চেহারায় তখন দিশেহারা ভাব !
সত্যি কিছু একটা নিশ্চই হারিয়েছে ছেলেটা ! নিহিন বলল
-কোন সমস্যা ?
-আমার মোবাইলটা খুজে পাচ্ছি না । পকেটেই ছিল । বোধ হয় পরে গেছে অথবা কেউ নিয়ে গেছে !
ছেলেটার মুখ দেখে একটু মায়াই লাগলো ! নিশ্চই অনেক প্রিয় মোবাইল ছিল !
আসলে মোবাইল জিনিসটাই এমন । ব্যবহার করতে করতে এর উপর একটা মায়া জমে যায় ! হারিয়ে গেলে খারাপই লাগে !
নিহিন বলল
-মনে হয় কোথাও পড়ে গেছে ! ফোন দেন ! ফোন দিয়ে দেখেন !
-আমার কাছে তো আর মোবাইল নাই ।
-আচ্ছা আপনার নাম্বর টা বলেন আমি ফোন দিচ্ছি !
নিহিন মোবাইল বের করলো !
ছেলেটা নাম্বর বলল । মোবাইলে ডায়েল করার একটু পরই রিং হতে লাগলো । নিহিন ভেবেছিল যে হয়তো কেউ ফোন ধরবে না অথবা মোবাইল বন্ধ হবে । কিন্তু না । মোবাইলে রিং হচ্ছে এবং রিংয়ের আওয়াজ টা আসছে কাছ থেকে !
নিহিন দেখলো ছেলেটা ওর প্যান্টের পকেটে হাত দিয়ে একটু দিয়ে বলল
-আরে , মোবাইল তো এখানে !
তারপর একটু হাসলো । নিহিনের হাসিটা কেন জানি ভাল লাগলো না । কেমন একটু দুষ্টামির হাসি । নিহিনের খানিকটা সময় লাগলো ব্যাপার টা !
নিহিন প্রথমে কিছুক্ষন কোন কথাই বলতে পারল না । ও ভাবতেই পারছেনা ছেলেটা এমন একটা কাজ করতে পারে ! অন্তত ছেলেটাকে দেখেতো এমন মনে হয়েছিল না । কি মায়াময় নিশ্পাপ একটা ছেলে ! আর এমন একটা কাজ করল !
নিহিন লক্ষ্য করলো ছেলের টার উপর ওর প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে । কোন মতে নিজের রাগ সামলে ও ছেলেটাকে বলল
-আপনি এমন কাজটা কেন করলেন ?
ছেলেটা একদম দুধের বাচ্চার মত মুখ করল, যেন কিছু বোঝেই না । বলল
-কোন কাজটা বলুনতো ?
-কোন কাজটা বোঝেন না ? ঢং করেন ?
ছেলেটা আবার বোকা বোকা একটা ভাব আনলো । তারপর মাথা দুপাশে নাড়িয়ে বলল
-আমি ঢং করছি না সত্যি ।
-তাহলে আপনি এই কাজটা কেন করলেন বলেন? বলেন কেন করলেন ?
-আরে সত্যি বলছি আমার মোবাইলটা খুজে পাচ্ছিলাম না । আমার মনে হয়েছিল মোবাইলটা বুঝি পরেই গেল ।
-আপনার পকেটে মোবাইল আর আপনি বোঝেন নি যে আপনার মোবাইলটা কোথায় ? আামকে বোকা পেয়েছেন?
এই কথা শুনে ছেলেটা একটু হাসলো ।
ছেলেটার এই হাসি দেখে মেন হলো ছেলেটা খুব মজা পাচ্ছে নিহিনের কথা শুনে ! ছেলেটা তো সত্যি ওকে বোকাই পেয়েছে ! কি চালাকি করে ওর মোবাইল নাম্বরটা নিয়ে নিল । আর ও বোকার মত মোবাইল নাম্বার টা দিয়েও দিল !
নিহিনের এতো রাগ লাগছে । ছেলেটার তো লাগছে তার থেকেও নিজের উপর বেশি লাগছে ! এমন গাধার মত কাজটা ও করলো কিভাবে ??
নিহিন রাগ সামলাতে সামলাতে বলল
-আপনি আমার মোবাইল নম্বার মুছুন । তাড়াতাড়ি মুছুন বলছি !!
ছেলেটা আমার হাসলো । বলল
-আচ্ছা । আপনি রাগ করবেন না । আমি মুছে দিচ্ছি ।
ছেলেটা ওর সামনে মোবাইল বের করে নাম্বরটা মুছে দিল । বলল
-খুশি ?
নিহিন আর কোন কথা বলল না । তবুও মেজাজটা খারাপ হয়েই রইল । কি সহজ ভাবেই না ছেলেটা ওকে বোকা বানিয়ে ফেলল । আর ও কি সহজেই না বোকা হয়ে গেল ! এই বুদ্ধ নিয়ে ঢাকা শহরে চললে কি হবে ?
তবে এটা একটা আশার কথা যে ছেলেটা ওর সামনেই মোবাইল নাম্বারটা মুছে দিয়েছে ।
এই জন্যই কিনা নিহিন জানে না যে ছেলেটার উপর রাগটা খানিকটা কমে এল । আর ছেলেটাকে ভদ্রই মনে হল । কারন যদি ভদ্র না হত তাহলে মোবাইল নাম্বার মুছতো না ।
শাহবাগে এসে নিহিন নেমে গেল । বাসটা তখনও ছেড়ে যাই নি । নিহিন রাস্তা পার হয়ে এপাড়ে আসার পরই ওর মোবাইলটা বেজে উঠল ।
বে রকরে দেখে আন নোন নাম্বার ।
-হ্যালো
-আপনি চিন্তা করবেন না । আপনার মোবাইল নাম্বারটা কিন্তু আমি মুছে দিয়েছি ।
- মানে?
নিহিনের চোখ গেল বাসটার দিকে । ছেলেটা হাসি মুখে তাকিয়ে আছে ওর দিকে । হাত নাড়ল । তারপর আবার বলল
-আপনার নাম্বার !! আমি মুছে দিয়েছি !!
বাস তখন ছেড়ে দিয়েছে । ছেলেটা হহাত নাড়তে নাড়তে চলে গেল ।
আর নিহিন বোকার মত দাড়িয়েই রইল শহবাগ মোড়ে !!


ফেবু লিংক
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১২ রাত ১:৪৭
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×