যখন তুমি কাছে আসো, ইচ্ছা করে হাতটি ধরি, আমি একটু আদর করি
বুকের খুব কাছে আসে
বুকের ভিতরটা কেমন করে
ধুকধুকানী ফুকফুকানী
বুকের মাঝে কেমন করে
কেমন ফাঁকা ফাঁকা লাগে ।
বুকের ভিতর ইচ্ছা করে
তার হাতটা খানি একটু ধরি
একটু খানি আদর করি
তবুও আমি জানি না কেন
চাইলেও তা পারি না যেন ।
শুধুই কেবল হাতটি ধরা
অথবা একটু আদর করা
খুব কি কঠিন এতোই তবে
ইচ্ছাটা কি অপূর্ণই রবে ?
যখন তুমি কাছে আসো
বুকের ভিতর কেমন করে
ইচ্ছা করে হাতটা ধরি
একটু খানি আদর করি ।
একটু বসে হাসো তুমি
একটু আবার কাসোও তুমি
একটু বসে নড়েচড়ে
আর একটু হেসে মিষ্টি করে
আর একটু আমার কাছে এসে
হাতটি ধরে আলতো করে ।
যখন তুমি কাছে আসো
আমার একটু ভালবাসো
ইচ্ছা করে হাতটি ধরি
আমি একটু আদর করি ।
হাতটি ধরে বল তুমি
ধরবে না এ হাত কোন দিনই ?
আমি একটা মেয়ে হয়ে
লজ্জা শরমের মাথা খেয়ে
তবুও তোমার হাতটা ধরি
এবার কিন্তু দিবো আড়ি !
এবার যদি হাত না ধর
যদি না একটু আদর কর
সত্যি বলছি আড়ি দিবো
অন্য কোথাও হারিয়ে যাবো ।
আমি কেবল থাকি চেয়ে
বলছে কিরে এই মেয়ে ?
বলি তুমি হারিয়ে গেলে
তোমার একটু দেখা পেলে
জানো আমার কি যে হবে
জীবন আমার বিরান তবে
তোমায় ছাড়া একটু খানি
রইবে না আর এই ধরনী
যখন তুমি কাছে আসো
ইচ্ছে করে হাতটা ধরি
একটু খানি আদর করি ।
তুমি বল মুচকি হেসে
তোমাকে আমার চেনাই আছে
কত ভাল আমায় বাসো
একটু খানি কাছে আসো
হাতটি আমার একটু ধর
একটু খানি সাহস কর ।
এবার আমি সাহসী হব
আরো একটু এগিয়ে যাবো
ধরবো ঐ হাত সাহস করে
নইলে বৃথাই জীবন তরে
এবার যখন কাছে আসবে
আমায় একটু ভালবাসবে
ধরবো ঐ হাত আমি আগেই
করবো আদর আমি আগেই
শুধু আমার থেকো তুমি
তুমি ছাড়া এ জীবন ধূধূ মরুভুমি
কবিতা টা আমার টিয়াপাখির জন্য লেখা । সত্যিই আগে আমি টিয়াপাখির হাত ধরতে খুব লজ্জা পেতাম । ওর সাথে রিলেশন হবার প্রায় দেড় বছর পর প্রথম ওর হাতটা ধরি । এখন অবশ্য আর লজ্জা পাই না । এখন শুধুই মনে হয় আবার কবে দেখা হবে , আবার কবে আমি ওর হাতটা ধরতে পারবো ....।
ফেবু লিংক
পাঞ্জাবিস্তান
পাকিস্তা/নের পাঞ্জাবিরা হলো পাকি/স্তানের বাকি সব জাতিসত্তার মানুষদের জন্য অভিশাপ। এদের জাত্যভিমানের কারনে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগন স্বাধীনতার ডাক দিতে বাধ্য হয়।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রদেশগুলো যেরকম অগ্নিগর্ভ হয়ে উঠেছে,... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন
এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট
সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন
দুঃখ খচিত পতাকা আমার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।