-আর কত ঘুমাবি ? ওঠ !
আমি কোন মতে চোখ মেলে ঘড়ির সময়টা দেখার চেষ্টা করলাম ! মাত্ড় সাতটা !
এই মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেছে ? এই রাত দুপুরে আমার কাছে ফোন দিছে কেন ?
আমি বিরক্ত হয়ে বললাম
-কি ব্যাপার ফোন দিছস ক্যান ? তুই জানোস না এতো সকালে আমি ঘুমাই !
-তুই এখনই ওঠ !
মামা বাড়ির আবদার ! এখনই ওঠ !
-দেখ ফাজলামো করিস না ! এখন ঘুমাইতে দে ! চারটার সময় ঘুমাই !
-জি জানি আপনি চারটার সময় ঘুমিয়েছেন !
আমি একটু হেসে উঠলাম ! জিনা তো জানবেই যে আমি চারটার সময় ঘুমাইছি ! আসলে রাতে চারটা পর্যন্ত জিনার সাথেই চ্যাটিং করছিলাম !
-দেখ আমি এখন ঘুমাবো ! পরে কথা বলি !
-না ! এখন কথা বলতে হবে !
-আমি কিন্তু ফোন রেখে দিবো !
-ফোন রেখে দেখ একবার !
আমি জানি ফোন রেখে লাভ হবে না ! আমি যতবার ফোন রেখে দিবো জিনা ততবার ফোন করবে ! যতক্ষন না সে তার মনের কথা গুলো না বলবে সে শান্তি পাবে না ! আর আমাকেও শান্তি দেবে না !
আমি বললাম
-কি চাস বল ?
-শোন ! এখন টিএসসি তে আয় !
-এখননননননন?
-এই ভাবে টান দিলি কেন ? এমন একটা ভাব যেন আমি তোকে যুদ্ধের ময়দানে আসতে বলেছি !
-এখন কিভাবে আসবো ! এতো ভোর বেলা ?
-ভোর ? এখন ভোর ! শোন ফাজলামীর একটা সীমা আছে ! আমি টিএসসিতে আসতেছি তুই আয় ! এখন সাতটা বাজে ! ঠিক সাড়ে সাতটার ভিতর হাজির হবি !
-দেখ....।
-কোন কথা শুনতে চাই না ! ঠিক সাড়ে সাতটার সময় যদি তোকে না পাই মনে রাখবি জীবনে সকালে আর তুই ঘুমাতে পারবি না !
জিনা আর কিছু না বলে ফোন রেখে দিল !
আমি বিরক্ত হয়ে উঠে পড়লাম ! এই মেয়ের জ্বালাতন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে দিন দিন !
দেখি টাইট দিতে হবে ! চিন্তা ভাবনা করতে হবে !
কিন্তু এখন তো আর কিছু করার নাই ! যেতেই হবে !
যখন ঘড়িতে সাতটা ছাব্বিশ বাজে তখন টিএসসিতে পৌছালাম ! গিয়ে দেখি জিনা আগেই এসে হাজির ! ওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে ! পরনে কালো রংয়ের একটা টাইট জিনস আর টপস ! আর ছাদা রংয়ের এটা চাদর এক পাশে জড়ানো !
আমি কিছু বলতে যাবো জিনা বলল
-কি রে জ্যাকেট পর নাই ক্যান ?
জিনার এই ব্যাপারটা আমার আসলেই খুব ভাল লাগে ! ফোনে আমার সাথে যতই বাদরামী করুক না কেন সামনাসামনি ও কখনই আমার সাথে কিছু বলে না ! এমন কি আমাকে তুই করেও বলে না !
-তাড়া হুড়া করে আসতে গিয়ে মনে নাই !
জিনা কিছু বলতে গিয়েও বলল না ! নিজের গায়ের চাদরটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল
-এটা গায়ে দাও !
-তোমার ঠান্ডা লাগবে তো !
-আমার ঠান্ডা নিয়ে এতো ভাবতে হবে না !
-জি না মিস জিনা ভাবতে হবে ! আমার ওতো ঠান্ডা লাগছে না !
জিনা আমার দিকে কিছুক্ষন তাকিয়েই রইলো ! আমাকে বলল
-এখানে বস !
আমি বসলাম ! জিনার পাশে একটা হটপট দেখছিলাম । ও হটপট খুলে আমাকে বলল
-তুমি বলেছিলে না অনেক দিন তুমি সকালে ঘরে বানানো নাস্তা খাও না !
আমি অবাক হয়ে দেখলাম জিনা আস্তে আস্তে হটপট থেকে আমার জন্য নাস্তা বের করলো ! হাতে বানানো রুটি আর আলু ভাজি !
এই মেয়েটা এতো ভাল কেন ?
আমি ওর পাশে বসে হাত দিতে গেলাম ও তখন আমাকে আটকালো !
-আমি খাইয়ে দেই ?
হায় !! এই মেয়েটা !! যদিও জোড়ে বলা উচিৎ তবুও আমি মনে মনে বলল
-আই লাভ ইউ আমার জানটা !
জিনা আমাকে মুখে তুলে খাইয়ে দিল ! আর বলল
-একটু জোরে বললে কি হয় ?
-কি ?
-এই যে একটু আগে বললা ?
-মানে ?
-বারে ... একটু জোরে আই লাভ ইউ বললে কি হয় ?
আমি কেবল অবাক হয়ে তাকিয়ে থাকি এই মেয়েটার দিকে ! এই মেয়েটা এতো কিছু বুঝে কিভাবে ?
আমার জানটা একটা !!
(কমন গল্প লাগতে পারে কিন্তু এটা আমার স্বপ্নের গল্প যা আমি দেখি)
জি না, মিস জিনা আমার ভাবতে হবে ! তোমার কথা আমার ভাবতে হবে !!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩২টি মন্তব্য ৩২টি উত্তর
আলোচিত ব্লগ
আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়
আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

ভূমিকা
ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন
ভুটান ও বাক স্বাধীনতা!
ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন
ঝাঝা

বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।