somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বলগার (ব্লগার) তানভীর এবং একজন মফিজ !!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-ভাই আপনে নাস্তিক ?
আমি একটু টাসকির মত খেলাম ! বলে কি এই পিচ্চি ? আমি আর একটু ভাল করে মফিজের দিকে তাকালাম ! মফিজ আমাদের গ্রামেরই ছেলে ! এতিম । এখান কার হাফেজিয়া মাদ্রাসায় পড়া শুনা করে ! আগে আমাদের নানীর বাড়িতে দুবেলা খেত তাই একে চিনি মোটামুটি !
শুক্রবারে নামাজ থেকে বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম ! আসলে অনেক দিন পরে বাসায় এসেছিতো ! আর শুক্রবারে সবাই ফ্রী থাকে ! এরই ভিতর এই ঝামেলা !
মমিন পাশেই ছিল । মফিজ কে বলল
-এই কি বলছিস এই সব ?
আমি মমিনকে একটু থামিয়ে দিয়ে বললাম
-আমি নাস্তিক তোমাকে কে বলল?
মফিজ বলল
-আপনে বলগার না ?
-বলগার ?
আমি একটু চিন্তিত হয়ে গেলাম ! বলগার আবার কি জিনিস !
আমি বললাম
-বলগার মানে ?
-ঐ যে আপনারা ঢাকায় কি যেন আন্দোলন না কি করতাছেন বলগার রা ?
-বলগার ?
এবার আমি বুঝলাম ! খানিকটা হাসলাম মনে মনে !
-আচ্ছা আচ্ছা ব্লগার !! হাহাহা !! =p~ =p~ =p~
-অই তো ! আপনে বলগার না ?
-হ্যা ! আমি ব্লগিং করি ! এর সাথে নাস্তিকের কি সম্পর্ক ?
-চেয়ারম্যান বলল যে যারা এই সব করে তারা সবাই নাস্তিক !
-ডালিম ভাই !!
প্রথমে মফিজের মুখে নাস্তিকের কথা শুনে মনে হয়েছিল খুব একটা ঝাড়ি মারবো । কিন্তু চেয়ারম্যান মানে ডালিম ভাইয়ের কথা শুনে মনে হল এই মফিজের কোন দোষ নাই ! আমার যতদুর মনে হয় আমি ব্লগে লিখি, কি লিখি এটা এই মফিজের জানার কথা না ! ডালিম ভাই ই বলেছে ! আর এরা তাই বিশ্বাস করেছে ।
অবশ্য না বিশ্বাস করে যাবে কই ! ডালিম ভাই আমাদের উপজেলার চেয়ারম্যান ! মুখে খুব একটা স্বীকার না করলেও জামাতের সাপোর্টার ! তার উপর এই মাদ্রাসাটার বেশ খানিকটা চলে তার টাকায় ! এক কথায় বলা যায় তিনি এই এতিম মাদ্রাসা ছেলে গুলোর কাছে পিতা তূল্য ! তার কথাতো বিশ্বাস করবেই এরা !
আমি মফিজ কে বললাম
-আচ্ছা ! নাস্তিক মানে কি জানো তুমি ?
-নাস্তিক মানে যারা আল্লায় বিশ্বাস করে না ! আমাদের নবীরে নিয়া খারাপ কথা বলে !
-তাই ?
-হ !
-তাহলে তো হিন্দুরাও আল্লাহে মানে না ! তারাও তো নাস্তিক । তাই না ?
মফিজ কিছুক্ষন চুপ করলো ! কি যেন ভাবলো ! তারপর বলল
-হ !
আমি জানি এর এর সাথে কথা বলা বৃথা ! তবুও কিছু কথা বলতে ইচ্ছা করলো ! সহজ করে বলতে হবে !
বললাম
-আচ্ছা তাহলে ডালিম ভাই আর কি বলেছে ?
-কইছে আপনারা নাকি ঢাকায় ঐ জায়গায় সবাই ধর্ম নিয়ে কথা বলতাছেন ! সবাই নাকি নাস্তিক !
-তুমি কি জানো ঐ খানে তোমার মত অনেক হুজুরও আছে ! হাতে গোনা কয়েকজন নাস্তিক আছে যারা আল্লাহ বিশ্বাস করে না ঠিক আছে কিন্তু বাকী ৯৯.৯৯ ভাগই কিন্তু ধর্মে বিশ্বাস করে ! আমরা কিন্তু কেবল রাজাকারদের ফাঁসির জন্য ওখানে আন্দোলন করতেছি আর কিছু না ! ওখানে গুটি কয়েক নাস্তিক যেমন আছে তেমনি হাজার হাজার মুসলিম আছে, হিন্দু আছে ! সবার দাবি কিন্তু একটা !
-তাইলে আপনারা নাস্তিক নিয়া ....
আমি মফিজকে কথা শেষ করতে না দিয়ে বললাম
-আচ্ছা আমার একটা কথার জবাব দাও ! ধর আমরা জাফরপুরের সবাই আমাদের এমপির কাছে আবেদন করলাম এখানে একটা কলেজ বানানোর জন্য ! সবার সাক্ষর নেওয়া হল ! তোমার মত হুজুর যেমন আছে আমার মানুষও আছে ! তারপর মালো পাড়ার হিন্দুরাও আছে ! তারপর মোল্লা পাড়ায় দুই ঘর খ্রিষ্টানও আছে ! এখন বল কি হবে ?
মফিজ আমার কথা মনে হল পরিষ্কার বুঝতে পারলো না ! আমি আবার বললাম
-না মানে এমপি সাহেব কি হিসাবে আমাদের এই দাবীটা নেবেন ? উনি কি মনে করবেন তোমাদের মত হুজুররা কলেজ বানাতে চাচ্ছ যেহেতু তোমারা সাক্ষর করেছে ? নাকি ভাববেন হিন্দুরা দাবী জানিয়েছে যেহেতু তারাও সই করেছে ! নাকি তোমার কথা মত আমার মত নাস্তিকরা দাবি জানিয়েছে ? নাকি উনি এটা ভাববেন যে জাফরপুর বাসি এই দাবীটা জানিয়েছে ?
-জাফরপুর বাসীর দাবী
-এই তো বুঝেছ ! গুড ! ঠিক তেমনি শাহবাগেও কোন হিন্দু নাই কোন মুসলমান নাই, কোন নাস্তিক নাই, কোন খ্রিষ্টান নাই ! ওখানে আমরা সবাই বাঙালী, সবাই বাংলাদেশী ! আর সবার একটা দাবী সেটা হল রাজাকরের ফাঁসি ! আর কোন কথা ওখান থেকে বলা হয় নি ! ধর্ম নিয়ে কোন কথা তো নই ই !

মফিক অনেক ক্ষন চুপ করে থাকলো ! আমার কথা ঠিক মত মনে হয় বুঝতে পারে নাই ! আমি উঠে পড়বো ভাবলাম তখন মফিজ আবার বলল
-তাইলে আপনারা আমাদের ইসলামের নেতা গুলার পেছনে এমুন করে কেন লাগছেন ! সাইদি সাহেব মাটির লাহাব মানুষ ! উনি কি রাজাকার ছিল নাকি ? কি সুন্দর ওয়াজ করে ! আল্লা বিল্লা মানুষ !
আমি আবার হাসলাম । বললাম
-আচ্ছা ! আমাদের গ্রামের রফিক মুন্সীর কে চেনো না ?
-হুম !
-একন সে কেমন ? লাম্বা দাড়ি রেখেছে ! জোব্বা পড়ে ! নামাজ পড়ে ?
-হুম !
-সবাই তো এখন লোকটারে খুব ভাল জানে তাই না ?
-হুম !
-সে আগে কেমন ছিল জানো ? মানে তার আগে কি নাম ছিল জানো ?
-জি !
-লোকে আগে তাকে রফিক চোরা বলতো ! মোল্লা পাড়ার মসজিদ থেকে তিনটা ফ্যান সে চুরী করেছিল ! তারপর হাতেনাতে ধরা পরে ! তারপর তাকে জুটা পেটা করা হয় ! সে এখন লম্বা জোব্বা পরে তার মনে এই নয় যে আগে সে ভাল লোক ছিল ! তেমনি মেশিম মামা এখন ওয়াজ করে বলে আগে যে দুধে ধোয়া তুলসী পাতা ছিল এটা ভাবার কোন কারন নাই !

মফিজ এবার চুপ করে গেল !
চুপ করে গেলেও আমি জানি সে আমার কথা মনে রাখবে না ! সে শুনবে ঐ মানুষটার কথা !

আমি মফিজ কে দোষ দেই না ! মফিজের মত হাজার ছেলে আছে যারা কেবল এই রকম না জানার দেশে আছে ! একটি নির্দিষ্ট মহল তাদের কে নিজেদের প্রয়োজনে ব্যবহার করে ! পুলিশের গুলি খাওয়ার জন্য সামনে বসিয়ে রাখে !
কেবল জামাত শিবিরের প্রতিষ্ঠান বন্ধ করলেই হবে না, সরকারের এই দিকটাও একটু লক্ষ্য দেওয়া উচিৎ ! এই সমস্ত মাদ্রাসা গুলোর দিকে যদি সরকার একটু লক্ষ্য দেয় আমার মনে হয় জামাত শিবিরের অনেক খানি শক্তি হীন হয়ে পড়বে !


(গল্পটা সত্য ঘটনা অবলম্বনে রচিত ! কেবল নামগুলো পরিবর্তিত)

ফেবু লিংক
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সকালে শিক্ষক, বিকালে সবজি বিক্রেতা

লিখেছেন ঢাকার লোক, ২১ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:৪৯


মাননীয় শিক্ষামন্ত্রীর বিভিন্ন আলোড়ন সৃষ্টিকারী পদক্ষেপে যখন মিডিয়া জগৎ সয়লাব এমনি সময় হটাৎ করেই ইউ টিউবে একটা ভিডিও চোখে পড়লো। ২ মিনিটের এ ভিডিওটা সেলফ এক্সপ্লানেটোরি ,... ...বাকিটুকু পড়ুন

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শেকল ভাঙার গান

লিখেছেন ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!

পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।

দিকে দিকে সংগঠিত হও... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×