somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবি ব্লগঃ ভাল হৃদয়ের মানুষ

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্রাইট সাইড ডট মি নামে একটা চমৎকার ওয়েবসাইট আছে । আমি প্রায়ই ওখানে গিয়ে ঘুরে আসি । চমৎকার সব জিনিস সেখানে দেখতে পাওয়া যায় । আজকেও তেমনিই একটা চমৎকার আর্টিকেল দেখতে পেলাম সেখানে । আর্টিকেল না বলে বলা ভাল কিছু ছবি দেখতে পেলাম । সত্যি বলতে কি জিনিস গুলো দেখে এতো ভাল লাগলো যে মনে হল নিজের ব্লগে দিয়ে রাখি পোস্ট টা । কারন মাঝে মাঝে যখন এই কঠিন দুনিয়ার সব কিছু দেখে নিজের মন বিষিয়ে উঠবে তখনই এই ছবি গুলো এখানে এসে দেখবো । আবার বিশ্বাস ফিরে আসবে যে আমরা, মানুষেরা আসলেই সৃষ্টির সব থেকে সেরা জীব । যদিও সবাই না তবে কিছু কিছু মানুষ অবশ্যই সেই দাবী রাখে ।

প্রফেসর সিডনি এঞ্জেলবার্গ একজন স্টুডেন্টের ক্রান্দনরত সন্তানকে এভাবে কোলে নিয়ে তার ক্লাস লেকচার চালিয়ে যেতে থাকে । কিছু সময় পরে শিশুটি চুপ করে যায়



২৪ বছর বয়সী ফতুল্লাহ এবং ২০ বয়সী ইশরা তাদের বিবাহে উপহারে প্রাপ্ত সকল অর্থ খরচ করেন গৃহহীন মানুষদেরকে খাওয়ার পেছনে



রাশিয়ার একজন পুলিশম্যান সার্জেন্ট সারাওহোভ দুইজন বাচ্চাকে উদ্ধার করে এবং পরে তাদেরকে দত্তক নেয়



একজন মানুষ ব্যস্ত ট্যাফিকে থামিয়ে এই হাসের পরিবার টিকে নিরাপদে রাস্তা পার করিয়ে দেয়



সার্জারির ভয় কমানের জন্য হাসপাতালের কর্মীরা শিশুটিকে নিয়ে এই খেলা করছে



চেন্নাইয়ের ৬২ বছর বয়সী এই শেখর নামের লোকটা প্রতিদিন ভোর চারটা বাজে উঠে খাবার তৈরি করে যাতে করে তার আশে পাশে থাকা ৪০০০ টিয়া পাখি খেতে পারে



১৩ বছর বয়সী অন্ধ ছেলে গেইজ হ্যান্ডকক স্টিভেনের স্বপ্ন ছিল যে পুলিশ প্রেট্রলে যাবে । একজন পুলিস ম্যান সেটা জানতে পেরে তাকে পুলিশ প্রেট্রলে নিয়ে যাচ্ছে



এই বৃদ্ধ মানুষটি তার এই পুরানো বন্ধু কুকুরকে সাথে নিয়েই হাটতে বের হয় যদিও এখন আর কুকুর টি ঠিক মত হাটতেও পারে না ।



কঠিন গরমের দিনে পুলিশম্যানকে পানি অফার করছে এই বালক



দীর্ঘ্য ৫০ বছর এই যুগল একটা দিনও দুজন দুজনা থেকে আলাদা থাকে নি । কিন্তু হাসপাতালে তাদেরকে আলাদা আলাদা রুমে রাখা হয় । পরে হাসপাতাল কর্মীরা এই ব্যপারটা জানতে পেরে তাদের কে দেখা করানোর ব্যবস্থা করে ।



সারাদিন বাড়ির সামনের বরফ পরিস্কার করতে করতে অসুস্থ হয়ে গেলে প্যারামেডিকস একজন সিনিয়র সিটিজেনকে হাসপাতালে নিয়ে যায় । পরে তারা আবার ফিরে বাকি কাজ টুকু শেষ করার জন্য !



এই সিনিয়র সিটিজেন এই অপরিচিত যুবককে সাহায্য করছে কিভাবে টাই বাঁধতে হয়



এই ধরনের ক্রসওয়াকস লন্ডনে দেখা যায় । এগুলো হাঁসদের জন্য যাতে করে কোন হাঁস রাস্তায় চলতে গিয়ে আঘাত প্রাপ্ত না হয় !



২৭ বয়সী নাসির সাব্বানি সপ্তাহের ৬ দিন একটা স্যালুনে চাকরি করে অন্য দিকে সপ্তাহের একটা দিন সে গৃহহীন ছন্নছাড়া মানুষের চুল কাটে ফ্রিতে !



এই ভদ্রলোক খাওয়ার জন্য যারা কচ্ছপ ধরে তাদের কাছ থেকে এই কচ্ছপ কিনে নেয় । এবং পরে সেগুলো সমুদ্রে ছেড়ে দেয়



এই টাইপের জ্যাকেট পুরো ক্যানাডার সব জায়গায় দেখা যায় । শীত থেকে বাঁচার জন্য নিডি মানুষের জন্য রাখা হয়েছে এগুলো । আমরা শীত এলেই যেমনটা করি ঠিক সেরকম ।



এই পিচ্চি মেয়েটি তার চুল লম্বা করে তাদের কে দান করার জন্য যারা ক্যান্সারে তাদের চুল হারিয়েছে



জেফ লেঙ্গো বাইরে হাটতে গিয়ে এই শিশু প্রানীটিকে খুজে পায় । তারপর নিজের কাছে এনে মানুষ করে বড় করে তোলে !



এই অটিস্টিক ছেলেটি তার জন্মদিন পালন করতে চাইলেও কেউ সেদিন সেই অনুষ্ঠানে আসে না । এই ব্যাপারে তার মা ফেসবুকে লিখলে কিছু সময় পরে একজন পুলিশম্যান আর একজন ফায়ারম্যান সেখানে হাজির হয় বার্থডে অনুষ্ঠানে



জটিল সার্জারির পূর্বে হার্ট সার্জন এই মেয়েটির ভয় তাড়ানোর চেষ্টা করছে



এই রকম কত শত মানুষ আমাদের আশে পাশে আছে কে জানে । কোন কিছু পাওয়ার জন্য নয় বরং নিজে একজন মানুষ বলে কাজ গুলো করে যাচ্ছে । এসব করার জন্য কঠিন কিছু করতে হয় না । কেবল একজন ভাল হৃদয়ের অধিকারী হতে হয় !

ছবি সংগ্রহ এবং কার্টেসীঃ brightside.me
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫১
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×