somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপু দ্যা গ্রেট
নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

//চলুন ঘুরে আসি !!! ( সাগর কন্যা কুয়াকাটা )//

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসেন ভাই!!! আসেন ভাই !!!

এই বার ঈদে যদি ঘুরবার মুনঞ্চায় তাইলে ঘুইরা আইতে পারেন সাগর কন্যা কুয়াকাটায় । মুই আপাতত ওই হানেই আছি । আর আপনে গো হেলেপ করে আইসা পরছি । মানে হইল যে আরকি ক্যামনে যাইবেন, কই থাকবেন , কি দেখবেন এসব আরকি । বুঝতে পারছি আমার ভাষাডা একটু আঞ্চলিক তয় সেইটা ইচ্ছা করে ই লিখতাছি । একটু দেশী দেশী হইল আরকি । কথা না বাড়াই ।
.
কিভাবে যাবেন ??
পেরথমে(প্রথমে) ঠিক করেন কুন ভাবে যাইবেন । লঞ্চ নাকি বাস ?? বাসে গেলে সরাসরি যাইতে পারবেন । কিন্তু লঞ্চে গেলে পারবেন না । তবে সেটা নির্ভর করে আপনার উপর । যদি লঞ্চে যান তবে সরাসরি পটুয়াখালী বা আমতলী যেতে হবে আগে এরপর বাসধরে কুয়াকাটা । লঞ্চে কেবিন ভাড়া হল সিঙ্গেল -১২০০/ আর ডাবল -২৪০০/ টাকা নিতে পারে । তবে আপনি নেগোসিয়েট করতে পারবেন । আর যদি বাসে যান তবে গাবতলী বা সায়েদাবাদ দু জায়গাতেই বাস ছাড়ে সরাসরি কুয়াকাটা । তবে গাবতলী দিয়ে যাওয়া বেটার কারন সেখান থেকে চেয়ার কোচ যায় । গাবতলী দিয়ে ভাড়া পরবে প্রায় ৮০০/ টাকার মত আর সায়েদাবাদ থেকে ৬৫০/ টাকা । তবে সায়েদাবাদ থেকে সেভাবে কোন ভাল বাস কুয়াকাটা পর্যন্ত নেই । কলাপাড়া পর্যন্ত যেতে পারবেন সেখান থেকে আবার বাস বা হুণ্ডায় করে অথবা টমটম এ যেতে পারেন ।
.
কোথায় থাকবেন ??
থাকার জন্য কুয়াকাটায় এখন অনেক ভাল মানের হোটেল রয়েছে । ফাইভ স্টার থেকে একদম লো কস্ট এর হোটেল ও রয়েছে । যেহেতু ইদের সময় তাই আগে বুক দিয়ে যাওয়া ভাল । আপনি হোটেল বনানী প্যালেস বা নিলাঞ্জনা বা সরকারী পর্যটন করপোরেশন এর মোটল এ থাকতে পারেন । ভাড়া আপনি নেগোসিয়েট করে নিতে পারবেন । তবে এক রাতের ভাড়া এখন ৭০০-১০০০/ এর মধ্যে ।
.
যা যা দেখতে পারেন ??
প্রথমত সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখতে পারবেন । তবে সূর্যোদয় দেখার জন্য আপনাকে অনেক ভোরে উঠতে হবে । সূর্যোদয়ের প্রায় ঘন্টা খানেক আগে উঠতে হবে । কারন সূর্যোদয় দেখতে একটু দূরে যেতে হয় । আর আগে হোন্ডা ভাড়া করে রাখতে হবে । এখন হয়ত ব্যাটারি চালিত অটো পাওয়া যায় । যদি হোন্ডা ভাড়া করে না রাখেন তবে সমস্যায় পরবেন তাই আগে থেকে ভাড়া করে রাখবেন । যাতে সকালে কোন সমস্যা না হয় ।ভাড়া হয়ত বেশি পরবে না ।
তাছাড়া বোদ্ধ মন্দির আছে , আর মিছরি পাড়ায় যেতে পারেন দেখতে স্বর্ন মন্দির । আছে সেই বিখ্যাত কুয়া যার কারনে নাম হয়েছে কুয়াকাটা । ঝাউবনের পার্ক আছে । দেখতে পারেন ইকো পার্ক । আরো আছে রাখাইন মার্কেট । শুটকি র বাজার । যেতে পারেন ফাতরার চর । ট্রলারে করে যেতে হয় । এসব দেখতে পারবেন এক মাত্র কুয়াকাটাতেই ।
.
সব মিলিয়ে কুয়াকাটাতে ঘুরে যেতে এবং থাকতে এক জনের ৫০০০/- টাকা হলেই মোটামুটি ঘুরে যাওয়া যাবে । তাই পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরে আসতে পারেন সাগরকন্যা কুয়াকাটা ।
.
আপনাদের দাওয়াত রইল । সবাইকে ইদের শুভেচ্ছা ।
ঈদ মোবারক ।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

খালাশ

লিখেছেন মায়াস্পর্শ, ২১ শে মে, ২০২৬ দুপুর ২:৪৬

ছবি : এ আই

জোর জবরদস্তি,
উঠিত লিঙ্গের দুই মিনিটের সুখ
তারপর ???
গরম, মাথা গরম।
কোপ, কল্লা মাথা আলাদা,
শেষ, নিথর নিশ্চুপ দেহ,
খণ্ডিত ছিন্নভিন্ন।

লাল রক্ত কালচে হওয়ার আগেই... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

×