যারা আমার মতো নতুন তাদের জন্য বলছি-
আমি সামুতে এসেছি প্রায় ২মাস। এখানে একাউন্ট করার পর সামু কর্তৃপক্ষ একটি নোটিশ দিয়ে বলেছিলো আমাকে নাকি সাত দিন পর্যবেক্ষনে রাখা হবে। তারপর প্রথম পাতায় এক্সেস দিবে। আমি অপেক্ষা করতে থাকি। কয়েকটি লেখাও পোস্ট করি। কিন্তু আমার লেখা যেন চিপায় পড়ে থাকে। কেউ মন্তব্য করেনা। আমিও কারও লেখার উপর মন্তব্য করতে পারিনা। ১ মাস পার হয়ে যায়, ২ মাস পার হয়ে যায়, আমারর ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে যায়, সামুর বাধঁ ভাঙ্গার জোয়ারের মতো। হঠাৎ একদিন দেখি আমার এক লেখায় ‘‘রাজসোহান’’এর একটি স্বাগতম মন্তব্য। আমার ভীষণ ভালো লাগে। জীবনে অনেক উপহার পেয়েছি, ভালো রেজাল্টও পেয়েছি, খুশি হয়েছি। কিন্তু রাজসোহানের মন্তব্যটি আমাকে কেন এত আনন্দিত করেছিলো জানিনা। তার প্রতি আমার কৃতজ্ঞা থাকলো। তারপর আরেকটি মন্তব্য এবং ধৈর্য্য ধরার উপদেশ দিয়ে লেখেন ‘‘নীল ভোমরা’’। তার কথায় আমি আরেকটু সাহস পাই। ভীষণ খুশি হই। তার কাছেও আমার কৃতজ্ঞতা। আমার ব্লগিং এর ক্ষেত্রে ‘‘রাজসোহান’’ ও ‘‘নীল ভোমরা’’কে কোনদিনও ভুলবোনা। এরপর দেখি, আমার ব্লগের বাম পাশে লেখা ‘যারা সাম্প্রতিক আমার ব্লগ দেখেছেন’-তাদের কাছেও আমি কৃতজ্ঞ।
যাদের কাছে আমি কৃতজ্ঞ, ক্রমানুসারে তারা হলেন-
• রাজসোহান
• নীল ভোমরা
• লুব্দক
• কেলকুলাস
• জয় রাজ খান
• সরকারী কর্মচারী
• মেটাফর
• জোবায়ের আহমেদ নবীন
• জাওয়াদ হাসান
• কাজিম কামাল
• মহাবিশ্ব
* মিটুলঅনুসন্ধানি
* ইমতিয়াজ ১৩
* নষ্টছেলে
* বাদ দেন
* সজীব আকিব
* shapnobilash_cu
* কাঊসার রুশো
* কুন্তল_এ
* অজানার পথে
* ফাইরুজ
* ছাইরাছ হেলাল
* কক
আপনাদের সবাইকে আমার স্যালুট থাকলো। সহযোগিতা প্রত্যাশা করি।
সামুর সকল ব্লগারদের প্রতি আমার আবেদন থাকলো- আপনার সাথে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, ধর্ম, বর্ণ, সামাজিকতা, রুচিবোধ, মেধার ভিন্নতা থাকতে পারে। কিন্তু আপনাদের সম্নান জানাতে আমার কোন কাপর্ণ্য থাকবেনা। মত প্রকাশের স্বাধীনতার প্রতি আমার সংগ্রাম সর্বকালেই থাকবে।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১১ রাত ২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




