গত কয়েকদিন যাবত রাতে আমি ঘুমাতে পারিনা। যেকোনো ভাবেই হোক আমার এক দুঃসম্পর্কের শালা আমার অবসরপ্রাপ্ত ব্যাংকার শ্বশুরকে ম্যানেজ করেছে-দুঃশালাকে যেন ১৫ হাজার টাকা দিয়ে ব্যাপক লাভের মুখ দেখি,,ওডেস্ক-ফোরেক্স নাকি কি যেন আছে তাদের মাধ্যমে। প্রতিদিন ফোন, প্রতিদিন শ্বশুরের রিকোয়েস্ট শুনে শুনে অতিষ্ট হয়ে শ্বশুরকে বলেছি, আমি টাকা দিয়ে বাসার জন্য জাপানী ছোট সাদা কুত্তা কিনবো কাঁটাবন থেকে। শ্বশুর এই কথা শুনে আমার বউকে বলেছে, এই জামাই-কুত্তাটা যেন আমার বাড়ির ত্রিসীমানায় না আসতে পারে। উপরন্তু আমার জন্মদাতাকে ফোন করে বলেছে, বিয়াই আপনি যেদিন স্বাধীকারকে জন্মদিয়েছেন সেদিন কি চিড়িয়াখানার গাধাঁ খাচাঁর সামনে সময় কাটিয়েছিলেন কিছুক্ষণ? এই যখন পারিবারিক অবস্থা, তখন বউকে বল্লাম আপতত কুত্তার সাথে থাকার দরকার নেই, তুমি আম্মার সাথে ঘুমাও। বউয়ের মন খারাপ। একহালি বছর সংসার করার পর আমার বউ; শ্বশুরের কল্যাণে জানতে পারে, কুত্তার সাথে তার বিয়ে হয়েছে। জাতিসংঘে সম্প্রতি শান্তির আলোচনা চললেও আমার গৃহে শাস্তির আলোচনা চলছে। এখনি কি করি, গোলাম নেই উপায় হোসেন(যাত্রায় শুনেছিলাম, উপায় নেই গোলাম হোসেন)
আমার বুঝতে বড়ই কষ্ট হচ্ছে, কেন এই পোস্ট গুলোতে আপনাদের সারা নেই। যেখানে কর্মসংস্থানের জন্য দিনরাত সচিবালওয়েতে বসে দেশের মা-বাপরা আমাদের জন্য চিন্তায় মাথা চুল ছিড়ছেন- তখন কেন এই আয়বর্ধক ব্লগারদের নিয়োগ দিয়ে সরকার অধিকতর কর্মসংস্থানের ব্যবস্থা করছেনা। কেন এ জাতীয় পোস্ট সামুতে মহামারীর মতোই আসে। কি উপকার তারা করতে চায়? কেউ কি বুঝায়া দিবেন?
কিংবা যদি এ ধরণের কর্মসংস্থানের মধ্যে ভূত (সর্ষের মধ্যে ভুত জাতীয় কিছূ) থাকে তাহলে কেন এসবের বিরুদ্ধে সাড়াশি ব্যবস্থা নিচ্ছেনা। সম্প্রতি দেখলাম কিছু সর্বস্বহারা বিনিয়োগকারী ইউনিপে-২দুইনাম্বার এর বিরোদ্ধে আমরণ অনশণে নেমেছে, খাওয়ার জন্যই এতকিছু।
দেখুন মহান মহান পোস্ট গুলির অংশ বিশেষ ঃ
আলোচিত আমাদের এই ব্লগারদের এই ইনকামমূলক পোস্ট গুলো সম্পর্কে সচেতন ব্লগারদের সঠিক মতামত কাম্য। যাতে আমার মতো বেকার আর আনাড়িরা উপকৃত হতে পারেন। এটা মানুষের মধ্যে চিরন্তন যে, আয় করার সুযোগ থাকলে আমরা সেখানে যাবোই। কিন্তু সমাজের সচেতন মানুষ হিসাবে যারা এ গুলো সম্পর্কে ভালো জানেন, তারা কি আমাদের জানাবেন না।
আমি কিভাবে এ জাতীয় প্রতারণার বিরুদ্ধে মামলা করতে পারি, কত খরচ হবে, কতদিন মামলা চলবে, মামলায় কি আমার জয়ী হবার সম্ভাবনা আছে কিনা-এ পরামর্শ গুলো আমি উকিল ব্লগারদের কাছ থেকে জানতে চাই।
জীবণের শুরুতে পালিয়ে বাচঁলাম বীমার শালীর হাত থেকে, এলাকা ছাড়া হয়ে রক্ষাপেলাম ডেস্টিনির হাত থেকে, জন্ডিসের দোহাই দিয়ে বেচেঁছিলাম ইউনিপে-২নাম্বারী থেকে। অবশেষে শ্বশুরের হাত থেকে বাচাঁর জন্য কি আমাকে সংসার ত্যাগী হতে হবে। এই যন্ত্রণার মুক্তি কোন পথে, কোন দিকে? না পারলে চাদাঁ দিয়ে দড়ি কিনে দেন, গলার মালা করি নয়তো, উপরে উঠি যাই!!!!!
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


