আমাদের এসময়ের ব্যথ' যুবক আনিমেষ এর কথা দিয়েই শুরু করা যাক।
ও'র একটা ডায়েরীর পাতা থেকে লাইন্টা তুলে দিলাম-দেবীকে উদ্দেশ্য করে লিখা প্রেমপত্রঃ
১৬-১১-২০০৫
"আজ রাত কাটিয়ে দিবো তুমি আমি আর জোসনায় ।
জেগে উঠছে লুকিয়ে থাকা অন্ধকার গুলো।...
তবুও ব্যথ'তার রজনী ভালোবাসার কাছে পরাস্থ।"
রবি বাবু একটা ভীষন ভালোলাগা অনুবাদ করেছিলেন শেষের কবিতা'য়। John Donne এর একখানা কবিতার লাইন ছিলো সেটা- "For God Shake, hold Ur tounge and Let me Love"
"দোহাই তোদের একটুকূ চুপ কর,
ভালোবাসিবারে দে রে অবসর!!"
আনিমেষ-দেবী এর ভালোবাসা সময়ের বিবত'নে ক্ষয়ে নাই হয়ে গেছে। আমি কিন্তু ওই ভালোবাসা'র মুহুত'কে জীবনের ভুল বলে মানতে নারাজ।
অনিমেষ এর প্রথম চিঠিঃ
দেবী,
এখন রাত ১০টা বেজে ৪০।আজ সকাল ৯ টায় তোমার সাথে সবার অগোচরে দেখা করেছিলাম। সেখান থেকে চা বাগান-একসাথে প্রায় ঘন্টা তিনেক ছিলাম-সারা রাস্তা হাটলাম আমরা!
আজ তোমার সাথে এত্ত কথা হলো, তাও কথা বলতে ইচ্ছে করছে, দেখতে ইচ্ছে করছে খুব।
না, ছবি দেখবো না। তোমার কাছে আমার ছবি নেই।তুমি যেমন আমায় কল্পনায় দেখ তেমনি করে তোমায় দেখছি -কথা বলছি।
আর হ্যা! sms এ যা লিখবার কথা-তাই ডায়েরীতে লিখে রাখছি। খামোখা ওই কপো'রেটের দল এর কাছে টাকা গচ্চা না করে এই ভালো।
আজ বিকালে ৩ টা থেকে ৪ টা পয'ন্ত ঘুমালাম। উঠে যেই tutoiny তে রওনা দিবো, ধ্রুব এসে জানালো ছাত্রী দুটো সন্ধ্যায় পড়বে।
অগত্যা, মশারি টানায়ে শুয়ে পড়লাম, ঘুম আর এলোনা।
সন্ধ্যাটা ভালোই কাটলো,ভালো পড়িয়েছি- এই কারনে হয়তো। এরপর, রাত ৯ টায় আরেক tutiony.পাভেল এর বাসায় গেলাম। ssc এর higher math পরীক্ষা কেমন হলো জানতে গিয়েছিলাম।বেরুবার সময় দুটো কারনে আরো মন ভালো হয়ে গেল।
কারন এক, পাভেল এর পরীক্ষা ভালো হয়েছে।ছেলেটা এযাত্রায় পাশ করে ফেলবে বোধ করি। তার target ছিলো ৬৩ নম্বরের, ৫৭ উত্তর দিয়েছে।
কারন দুই, তার মামাতো বোনকে পড়ানোর অনুরোধ পেলাম। প্রথমেই মনে হলো তুমি কি tutiony টা করবে? কল করে জানাই। যদিও অভাগা আমারও অথ'নৈতিক হালচাল ভালো না এখন।
সে যাই হোক।
এরপর বাইরে বেরুতেই দেখি রাস্তায় কারেন্ট নাই। ঝড় এর ঠিক আগের বাতাস বইছে। সিলেট শহরে কোন এক রোমান্টিক যুবক তাই কারেন্ট দিয়েছে বন্ধ করে। মনটা আরো বেশি ভালো হয়ে গেলো। শেষমেশ হেটেই আসলাম।
সাগরদীঘিরপাড় এর ঢুকতেই দেখি গন্ধরাজের তীব্র সুগন্ধ! দুটো ফুল ছিড়লাম, বৃষ্টিতে ভিজতে ভিজতে মেসে এলাম।
মনে পড়ে, একদিন তুমি বলেছিলে - আপনার বউকে বলবো বৃষ্টি'র সময় আপনাকে বাসায় বেধে রাখতে।
ভিজতে ভিজতে এটাই বারবার মনে পড়ছে.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

