দেলোয়ারাকে বাদ জুম্মা দোররা মেরে তওবা পড়িয়ে 'শুদ্ধ'করা হবে
২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৪
কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিতলা গ্রামে সাহায্যকারী এক যুবককে তর্কের খাতিরে স্বামী বলায় দেলোয়ারা নামের এক বিধবাকে বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে তার ভাশুর ও দেবররা। বাদ জুমা ইসলামী শরিয়া মোতাবেক দোররা মেরে এবং তওবা পড়িয়ে ঘরের দরজা খুলে দেওয়া হবে বলে জানা গেছে।
ওই গ্রামে সরেজমিনে গেলে বিধবা দেলোয়ারা জানান, অপবাদ দিয়ে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাকপ্রতিবন্ধি রাজ্জাকের (৬৫) বাড়িতে রাত্রীযাপনের নির্দেশ দিয়েছেন সমাজপতিরা। স্বামীর মৃতু্যর পর সম্পত্তি থেকে বঞ্চিত করতে তাকে বাড়ির পাশে নির্জন জঙ্গলে একটি থাকার ঘর তৈরি করে কাঁটাতারের বেড়া দিয়ে এক ঘরে করে রাখা হয়।
এলাকা বাসী জানান, প্রায় ১২ বছর আগে মুরাদনগর উপজেলাধীন নেয়ামতকান্দি গ্রামের নুরুল ইসলামের কন্যা দেলোয়ারার সঙ্গে কাজিয়াতল গ্রামের মৃত চানমিয়ার পুত্র আবদুল কাদেরের সঙ্গে বিয়ে হয়। ২০০২ সালে আবদুল কাদেরের মৃতু্যর পর তার পুত্র মিজানুর রহমানকে (১০) স্থানীয় এতিমখানায় ভর্তি করে দেওয়া হয়। শ্বশুর বাড়ির পক্ষের লোকজনের শত অত্যাচারেও দেলোয়ারা স্বামীর ভিটে ছেড়ে যেতে অস্বীকৃতি জানান।
কাজিয়াতল গ্রামের আবদুল হাসেমের স্ত্রী তাহেরা বেগম (৩৫) ফরিদ মিয়ার স্ত্রী রোশনারা (২৫), হাফিজউদ্দিনের স্ত্রী রমুজা বেগম (৬০) জানান, দেলোয়ারার প্রতিবেশী সিরাজের পুত্র জাহাঙ্গীর (৩০) দেলোয়ারার বাজার খরচ করে দিত। ২১ আগসদ্ব জাহাঙ্গীরের সঙ্গে 'সম্পর্কেরi অজুহাতে তার ভাসুর খোরশেদ আলম দেলোয়ারাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেয়।
খোরশেদ আলমের স্ত্রী মাজেদা বেগম জানান, দেলোয়ারা রাগের মাথায় জাহাঙ্গীরকে তার স্বামী বলে দাবি করায় সমাজপতিদের নির্দেশে ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।
গ্রামের মাতব্বর আবু তাহের (৪৫), নায়েব আলী (৫০), ফজলুল করিম মোল্ক্না (৬০), ছিদ্দিকুর রহমান মোল্ক্না (৪০) জানান, বিষয়টি সামাজিক বৈঠকে সমাধান করা হবে। তবে এক্ষেত্রে ধর্মীয় আলেম-ওলামাদের সিদব্দানস্ন কার্যকর হবে বলে জানান তারা। নায়েব আলী জানান, সমাজের ১০ জনের নির্দেশে দেলোয়ারার ঘরে তালা ঝুলানোর বিষয়টি সত্য না।
কাজিয়াতল গ্রামের মাওলানা আবদুল করিম হাজী জানান, কাজিয়াতল গ্রামের ঐতিহ্য আছে। ধর্মীয় অনুশাসনে এ গ্রাম চলে। শুনেছি দেলোয়ারাকে ইসলামী শরিয়া মোতাবেক ১০১টি দোররা মারা হবে এবং তওবা পড়িয়ে শুদব্দ করে তাকে ঘরে তোলা হবে।
দেলোয়ারার ভাসুর খোরশেদ আলম, দেবর গিয়াস ও নজরুল জানান, তার ভাইয়ের স্ট্পী দেলোয়ারার অপকর্মের বিষয়টি এখন আর তাদের হাতে নেই তারা আরো জানান, সমাজপতিরা বাদ জুমা কাজিয়াতল প্রাথমিক বিদ্যালয় মাঠে সালিশ ডেকেছেন। আলেমরা বিষয়টি পর্যালোচনা করে রায় দেবেন।
সমকালে প্রকাশিত আজকের একটি রিপোর্ট
http://www.shamokal.com/details.php?nid=97309
কৌশিক বলেছেন:
চলেন কাইল যাই
লেখক বলেছেন: আমি যাইতারুম না।তবে একটা ক্যাচালের আয়োজন করেছি!
তপন চৌধুরি বলেছেন:
দুইএকটা ফতোয়াবাজদের crossfire ফেলে দিলে এইসব বন্ধ হয়ে যাবে৷
লাল দরজা বলেছেন:
সকল ব্লগার ও ব্লগ কতৃপক্ষের কাছে অনুরোধ এই পোষ্ট কিংবা এই সংবাদটি যাচাই করে এখন থেকে প্রখম পাতায় ষ্টিকি করে রাখা হউক এবং সম্ভব হলে স্থানী এলাকার প্রশাসনকে যার যার ক্ষেত্র থেকে ঘটনাটি অবহিত করানো হউক। চলুন বন্ধ করি এ অন্যায়।জীবনের এমন লাঞ্ছনা মানুষের এ মূর্খতা আর নিরবে চেয়েচেয়ে দেখতে পারি না।
কৌশিক বলেছেন:
ক্যাচালটা কি?কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিতলা গ্রামে যাওয়ার রুট আর অন্য কোন ঠিকানা বা যোগাযোগ করার কেউ থাকলে একটু দিয়েন।
দেখি একটা ট্রাই মাইরা, যাইতে পারি। কালকে শুক্রবারই তো?
লেখক বলেছেন: আচ্ছা,আপনাকে জানাবো।আপনার শেষ লেখার মন্তব্য খেয়াল রাখবেন দয়া করে।
জ্বিনের বাদশা বলেছেন:
আমি এর আগে যে শহরে থাকতাম সেখানে প্রতিবছর ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হতো ... নানান দেশের নানান সাংস্কৃতিক আয়োজন থাকত ... তো একবার আমরা বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা মিলে ঠিক করলাম আমাদের দেশের "বিয়ের অনুষ্ঠান" কে স্টেজ শো হিসেবে দেখাবো ... এক বড় ভাই আর এক আপু পাত্র-পাত্রী সাজতে রাজী হলেন, তখন দেশের খুব বিখ্যাত এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (পিএইচডি স্টুডেন্ট) বলে উঠলেন, "শরীয়তমতে এসব করা ঠিকনা, এমন ফেক অনুষ্ঠান করলেও বিয়ে হয়ে যায়।" !!!!!টাশকি যা খাওয়ার তখনই খাইছি ...
দেশের ইউনিভার্সিটি টিচারই যখন বিনামোটিভে এমন কথা কয়, তখন আর গ্রামের মোল্লারা বিধবামোটিভে আরো কত খেল দেখাবে ...
শেয়ার করার জন্য +++++
খালেদা আকতার বলেছেন:
Akhon e Somoy Protibad KorarSob Socheton Manush k Jege Utahr Onurodh Janacchi
KhobortaSune Khub Kosto Pacchi
বিবর্তনবাদী বলেছেন:
সকল ব্লগার ও ব্লগ কতৃপক্ষের কাছে অনুরোধ এই পোষ্ট কিংবা এই সংবাদটি যাচাই করে এখন থেকে প্রখম পাতায় ষ্টিকি করে রাখা হউক এবং সম্ভব হলে স্থানী এলাকার প্রশাসনকে যার যার ক্ষেত্র থেকে ঘটনাটি অবহিত করানো হউক। চলুন বন্ধ করি এ অন্যায়।জীবনের এমন লাঞ্ছনা মানুষের এ মূর্খতা আর নিরবে চেয়েচেয়ে দেখতে পারি না।
হিডেন স্ট্রিট বলেছেন:
জ্বিনের বাদশা বলেছেন: দেশের ইউনিভার্সিটি টিচারই যখন বিনামোটিভে এমন কথা কয়, তখন আর গ্রামের মোল্লারা বিধবামোটিভে আরো কত খেল দেখাবে ..
হিডেন স্ট্রিট বলেছেন:
লাল দরজা বলেছেন: সকল ব্লগার ও ব্লগ কতৃপক্ষের কাছে অনুরোধ এই পোষ্ট কিংবা এই সংবাদটি যাচাই করে এখন থেকে প্রখম পাতায় ষ্টিকি করে রাখা হউক ...এই কাজ করার মতো সৎ সাহস এখনো ব্লগ মালিকের আসে নাই।
শফিকুল ইসলাম সাজিদ বলেছেন:
সমকাল একটা বাম পত্রিকা। তারা ব্যর্থ মতাদর্শ সমাজতন্ত্রে বিশ্বাসী। সংগতকারনে তারা চরম ইসলাম বিদ্বেষী। এই জন্য তারা আলেম-উলামা তথা ইসলামপন্থীদের বিরুদ্ধে মিথ্য প্রপাগান্ডা চালাই । অনেক মিথ্যা কল্পকাহিনী ছাপে। এই জন্য মুসলিম জনতাদেরকে অবশ্যই তাদের সংবাদগুলোর সত্যতা যাচাই করে দেখতে হবে। উপরে উল্লেখিত ঘটনাটার বস্তুনিষ্ঠতা নিয়ে যথেষ্ট সন্দহর অবকাশ আছে। প্রত্যেক মুসলমানের দায়িত্ব মাথায় পূর্ব প্রতিষ্ঠিত ধারণা দূর করে প্রকৃত বিষয়টি সম্পের্ক জানা। তাদের মিডিয়া দ্বারা প্রভাবিত হবেন না। আপনাকে যতই মৌলবাদী বলা হোক না কেন।
লেখক বলেছেন:
আপনার এই সব ফালতু চিন্তা ভাবনা অন্য কোথাও গিয়ে প্রকাশ করুন।
অনার্য তাপস বলেছেন:
এই মধ্যযুগীয় বর্বরতা বন্ধকরার উপায়টা কী। নানান জায়গায় তো এইসব এখনো হইতাছে। এটা বন্ধ করার জন্য প্রশাসন এবং সরকারকে দ্বায়িত্ব নিতে হবে।
শওকত হোসেন মাসুম বলেছেন:
আমার ধারণা এখানে জমি আত্মসাতের ব্যাপার আছে। এর এ জন্য ফতোয়াকে ব্যবহার করা হচ্ছে।
সরপ বলেছেন:
সমাজে শান্তিশংখলা রক্ষার সার্থে তাকে পাথর মেরে হত্যা করা উচিত।
লেখক বলেছেন: শান্তি শৃঙ্খলার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আপনাকে ব্লক করা হলো
আপনার ননদ ও ভাসুর হাজতে ব্লক আছে![]()
কানা বাবা বলেছেন:
জাক্ দ্যাশে তাইলে অহন্তুরি ইচলামের ঝান্ডা উঁচা কৈরা ধরোনের্লুক আচে... হক্ক মউলা!
কিন্তুক তারে রাজ্জাক মিঞার বাইত্তে রাকোনের মাজেজাডা কী বুজবার্পাল্লাম্না ... বাকপ্রতিবন্ধী বৈলা সে তো আর অঙ্গপ্রতিবন্ধী না...
আহমেদ হেলাল ছোটন বলেছেন:
এ সংবাদটি আজ প্রথম আলোতে পড়লাম।মাঝে মাঝে মনে হয় আমরা কি ২০০৮ সালে আছি না এই কাঠমোল্লারা আমাদের ১২০০ শতকে নিয়ে যাচ্ছে।
ওসি বলেছেন ব্যবস্থা নিবেন- কিন্তু মোল্লাদের হাজতে নিতে তার কি শরম লাগে?
লেখক বলেছেন: আমিও তাই বলি!
বোলারস ব্যাকড্রাইভ বলেছেন:
সর্বশেষ খবর কী?


















প্রশাসনের উচিত এখনই হস্তক্ষেপ করা।