আউলা কইরা দিলো হালায় ড্যানিয়েল ক্রেইগ। হালার ঠোটের পাশে পেশীর স্ফুরনটা অনেকটাই আমার একসময়কার বস ব্রুস উইলিসের মতো। শুরু থাইক্যাই তাই ভালো পাইছি। কাইল ক্যাসিনো রয়াল দেখতে বইয়া চমকাইতে চমকাইতে অবশেষে কাইত।
এই বন্ড ক্যামন বন্ড? ওর দেখি জুতার মইধ্যে প্যারাশুট আর ঘড়ির মইধ্যে কামান নাই!! ম্যাকগাইভার মার্কা ইমপ্রোভাইজেশন, স্টিভেন সেগাল মার্কা হ্যান্ড কমবাট। উরি খাইছে আমারে!! শরীরটাও পিটাইন্যা। মার্বেল মুখে দিয়া চিবাইয়া ইংলিশ ছাড়ে না।
ক্যাসিনো রয়াল এর আগে যেইটা দেখছিলাম সেইটা পিওর জোক। পিটার ওটুল বন্ডের বয়স ২০ বছর বাড়াইয়া, তারে রিটায়ার করাইয়া ফ্যান্টাসি বানাইছিল একখান। এইখানা জব্বর অন্যরকম। নয়া নয়া লাইসেন্স টু কিল পাইছে, দুইটা মার্ডার লইয়া গেছে মোল সরাইতে। ইনটেরেস্টিং। এম-এর ঘরে ঢুইক্যা ওর ল্যাপটপ ইউজ করে। যথারীতি ইমপালস দিয়া চলে, সুপার ইগো গল্প যথারীতি হাইচেজ, যা না হইলেও সমস্যা নাই। খাড়া রাস্তা থুইয়া ভিলেন গল্পের প্রয়োজনেই দেখি ক্রেইনের মাথায় চইড়া তার পর ফাল দিয়া পড়ে।
যাউগ্গা। ভালা পাইছি তুমারে বন্ড। সবচেয়ে ভালা লাগছে তুমি বদলাইতে চাইছ। মানুষ হইতে চাইছ। আবার সময় মতো কইতারছ দ্য বিচ ইজ ডেড। সবচেয়ে ভালো লাগছে ডায়লগটা দিছো মোক্ষম টাইমে গিয়া। মাই নেইম ইজ বন্ড, জেমস বন্ড। দ্য এন্ড।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

