এক বিয়া মানুষ কয়বার করে?
২৫ শে মে, ২০০৭ দুপুর ১২:০৯
শাপে বর কথাটা আমার জন্য উল্টা মালুম হইতাছে। কাইলকার এক ঘটনায় শাপটা বর হইলেও এখন বরের জন্য শাপ হয়্যা গ্যাছে।
বউ ঢাবিসাস-এ ক্লাস করে। আমি ক্লাস শেষে তারে নিয়া ঘুরিফিরি, বাইতে দিয়াসি। কাইল আকাশে মেঘ দেইখ্যা ওরে নিয়া গেলাম ওর শ্বশুরবাড়ি। তারপর দুর্যোগের ঘনঘটা। ভালোবাসার জন্য চরম অনুঘটক।
ঝামেলার শুরু তারপর। বাড়িতে যখন দিয়াসি তখন রাইত দশটা। আমার শ্বশুর রোডে দেহি খাড়াইয়া। বউ ভয়ের চোটে রিকশারতন ফাল দিয়া পড়ে অবস্থা। আমি না ভড়কাইয়া সালাম দিলাম। পাল্টা পাইছি। আর প্রথমবারের মতো বউরে একদম শ্বশুরবাড়ির গেইটে নামাইয়া দিলাম।
তারপর মোবাইল বন্ধ। আমি পাংখা, কি জানি ক্যায়ামত হইয়া গ্যালো।
বউ ফোন করছে সোয়া বারোটায়। উত্তেজনায় ঝিকমিক করতাছে। কাহিনী হইল বাপে ধরছে, চিল্লাইছে। ও বড় বইনরে দিয়া কইছে আমি হ্যারে ভালোবাসি। বিয়া করলে হ্যারেই করুম নাইলে না (বিয়া যে কইরা লাইছি চাইপা গ্যাছে)। বাপে পরে কইছে তাইলে পোলার বাপ-মারে আইতে ক। কথা কই। বাপ তো নাই। মা ভরসা। যাক শেষ কথা হইল সব ঠিকঠাক থাকলে আগামী মাসে আমার হাতে তার মাইয়ারে তুইল্যা দিব।
এহন এতডি টাকা খরচ কইর্যা যে বিয়া করলাম হেইডার কি হইব। নতুন কইরা কাবিন কইরা আবার কবুল? খুব চিন্তায় আছি। ক্যামনে কি
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৭ দুপুর ১২:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হিমু বলেছেন:
আসলেই। জামাল বাবুর্চির রান্না খাওয়ানোর ফলেই এই দুর্যোগ।
মানবী বলেছেন:
আমার অভিনন্দন বাগ খেয়ে ফেলেছে। আগের মন্তব্যগুলো মুছেদিন প্লিজ!
অঃরঃপিঃ বলেছেন:
এত বাগ নিয়া ঘুরেন ক্যান?
বিপ্লব রহমান বলেছেন:
অ:র:পি:@ হা..হা..হা...। ক্যারি অন, বস!
উৎস বলেছেন:
দ্বিতীয় বিয়ে করার সৌভাগ্য সবার হয় না, সুতরাং অভিনন্দন। শ্বশুর মহাশয় লোকটা তো ভালই দেখা যায়।
ফ্রুলিংক্স বলেছেন:
সবই কপাল। কেউ হালায় একটাই মেনেজ করতে পারে না আর আপনি দুই দুইবার। মিয়া আগে মিলাদ দেন তাড়াতাড়ি।
মৃন্ময় আহমেদ বলেছেন:
ভালোই তো।
অঃরঃপিঃ বলেছেন:
আসলেই টাকার চিন্তা। ফাউ বিয়ায় খরচ হইলেও শইলে সয়। এখন তো দশগুন বাইরাইব। চুরি করুম না ডাকাতি?
মাশীদ বলেছেন:
বাহ্!অভিনন্দন ভাইজান!
অপুর অফিসের এক বস্ আছেন। উনি আর ভাবী ৩ বার বিয়ে করেছিলেন। দেখি আপনারা ওনাদের বীট করতে পারেন কিনা।
সুমন চৌধুরী বলেছেন:
ঠিকাছে।
অঃরঃপিঃ বলেছেন:
কস কি মাশীদ। আমি বার্টন-টেলরেই খুশী। গিনেজে নাম উঠানোর খায়েশ নাই
কনফুসিয়াস বলেছেন:
নিজে বিয়া করার ঝামেলা বহুত!
অঃরঃপিঃ বলেছেন:
এহন আর ভাইবা কি করবা। পোলারডা ভাব
দ্রোহী বলেছেন:
রাজকপাল!!!!!!!!!!
দ্রোহী বলেছেন:
অমি ভাই, টাকা পয়সা হাতের ময়লা। না হয়- জামাল বাবুর্চীরে দিয়াই আবারো সাইরালাইবেন।
দ্রোহী বলেছেন:
আমার দুইজন বন্ধুও একই কাম করছে। এক বউরেই দুইবার বিয়া করছে।
সাদিক মোহাম্মদ আলম বলেছেন:
ব্যাপারস না বস। বিলাই (জামাই) হইলে মাছ খামু না (পূর্ণদৈর্ঘ্য সামাজিক বিয়া করুম না) কওন যাইতোনা। মাছ খাইতেই হইবো।
ভালায় ভালায় যাতে খাইতারেন সেইটাই কামনা।
আড্ডাবাজ বলেছেন:
রাজকপাল মিয়াভাইয়ের!!!
দ্রোহী বলেছেন:
সবাই কপালটাই দেখলো, টাকার ব্যাপারটা দেখলো না!!
অমিত আহমেদ বলেছেন:
শোনেন তাহলে... আমার এক বদ্ধুর এক মেয়ের সাথে সেই প্রাচীনকাল থেকে প্রেম। কঠিন প্রেম। মেয়ের বাপ-মা আমার দোস্তকে মোটেই পছন্দ করে না। তারা বিয়া ঠিক করলো এক জলপাইয়ের সাথে। আমরা সবাই তার সাথে দেখা করে বললাম, "ভাইয়া, মেয়েটাকে ছেড়ে দেন। ওর মন অন্য কারো কাছে।" জলপাইয়ের ঘাড় ত্যাড়া, বলে, "ওরেই বিয়া করুম, কইরা প্রমের ভূত ছাড়ামু।"জলপাই দেখে আমরা বিফল হলাম। বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়ার পরে জলপাই মারে, বকে, মেয়ে তবু ঘাড় গুঁজে থাকে। হয়ে গেল ডিভোর্স ছয় মাস পর। এর এক বছর পরে দোস্ত কোর্টে বিয়ে করে ফেলল মেয়েকে। এদিকে মেয়ের বাবা-মা অন্য পাত্রের সাথে বিয়া ঠিক করে ফেলেছে। সে বিয়ে ভাঙা হলো আমাদের তদারকীতে (বেশ কয়েকবারই ভাঙা হলো) পরে হাল ছেড়ে মেয়ের বাপ-মা বলল "আচ্ছা, তাহলে তাই হোক।" ওদের বিয়ে হলো আবার কমিউনিটি সেন্টেরে ধুমধাম করে।
.
কি বুঝলেন?
দ্রোহী বলেছেন:
অমিত জলপাই মামাটির নাম কি রাসেল?
অমিত আহমেদ বলেছেন:
সম্ভবত তাই! আপনি জানলেন কিভাবে। দাঁড়ান নামটা আবার জেনে সিওর হয়ে আপনাকে জানাচ্ছি!
দ্রোহী বলেছেন:
যদি তাই হয় তাহলে দুনিয়াটা মস্ত ছোট!
অমিত আহমেদ বলেছেন:
চিন্তায় ফেলে দিলেন... এখনই দোস্তকে ইমেইল করে সিওর হতে হচ্ছে!
সুমন চৌধুরী বলেছেন:
ঘুট
সাদিক মোহাম্মদ আলম বলেছেন:
এইখানে বেশি ইনার সার্কেলের গল্প কওন রিস্কি। পারিবারিক গল্প কইতেও সাবধান। শেষ লাইনডা অমি বসরে কইলাম। নজর লাগতারে। ক্যামনে কি জিগাইয়েন না।
গোপাল ভাঁড় বলেছেন:
খুবি ভাল খবর, দেশে যাওয়ার প্ল্যান করতাছি...ব্যাটে বলে হইলে একটা দাওয়াত কন্ফার্ম হইলো...
আল্লাহ যা করে ভালর জন্যই করে...
অমিত আহমেদ বলেছেন:
হক কথা সাদিক ভাই
গোপাল ভাঁড় বলেছেন:
পিয়াল ভাই, মিয়া বিয়া করলে এরুমি হয়...কি রোমান্টিক টোনে কমেন্টাইতাছে দেখছেন আপনেরা..
আচ্ছা বস্ ওহন যখন সব অলমোস্ট পাকা পাকি.. আমরা কি একটা ব্যাচেলার্স পার্টি এরেন্জ করতে পারি?
কথাডা মাথায় রাইখেন, খুবি খিয়াল কইরা..
মম বলেছেন:
হুনসি, অভাগার গরু মরে, ভাগ্যবানের বউ মরে।আপনে দেহি জিনদা বউ ই দুই বার বিবাহ করার সুযোগ পাইলেন। আসেন, আপনের কপালে লগে একটা ঘষা দেই ।
পথিক!!!!!!! বলেছেন:
বিয়া তাইলে পোক্ত হইবো ., নাকি?
ধুসর গোধূলি বলেছেন:
পিসি মিত্তিরের মিশন : পিয়ালীর বিয়েটা ধরে একটা টান দেওয়া লাগবে এখন।
দ্রোহী বলেছেন:
ধুগো মিয়া, তোমার যা অবস্থা! পিয়ালীর বিয়ের রহস্য পিসি মিত্তিরের আর উদ্ধার করা লাগবে না। --যদিও উদ্ধার হয়, ততদিনে দেখা যাবে পিয়াল-পিয়ালিনীর বাচ্চা কাচ্চা সেটা বই আকারে পড়ছে।
আকাশ_পাগলা বলেছেন:
আমার একটা গতি হয় না কেন ?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















ডাবল অভিনন্দন বস!!
আপনে আসল পরীক্ষায় পাশ কইরা ফালাইছেন ... এখন খালি পোলাও, কোর্মা, কালিয়া, কোপ্তা ...