কী শিরোনাম দিব বুঝিতে পারিতেছি না....
১১ ই জুন, ২০১১ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রত্যহে নিদ্রা ভঙ্গ হইলো মুঠো দূরালাপনী যন্ত্রের কর্কশ আওয়াজে..... চক্ষু মেলিয়া দেখিলাম..... জানালার ঐ পারে বায়ু প্রবাহিত হইতেছে না.... বৃষ্টি পড়িতেছে.... প্রশান্তিতে মন ভরিয়া উঠিল... চিত্ত চঞ্চল হইয়া উঠিল... আহা... কী আকাঙ্খিত.. অনাকাঙ্খিত বৃষ্টি... পর মুহুর্তেই মেজাজ সপ্তমে চড়িলো.... এইরুপ জলধারা মাথায় লইয়া কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হইতে হইবে... মাথার উপরে থাকা একমাত্র ছাতাখানি গেল বরষায় হারাইয়া ফেলিয়াছি... মনে পড়িতেই দুঃখিত হইয়া দুঃখিত হইতে ভুলিয়া গেলাম... কী আর করিব... দুঃখ ভারাক্রান্ত মন লইয়াই কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হইলাম... নানা বিপত্তি অতিক্রম করিয়া কার্যালয়ে পৌঁছাইবার পর বুঝিতে পারিলাম কিছুটা হইলেও বৃথা হইয়াছে.....
দীর্ঘদিন পর এই ব্লগে লিখিলাম... কোন বাহবা পাইবার উদ্দেশ্যে নহে... কোন কাজ পাইতেছি না... তাই লিখিলাম... কাহারো ভালো না লাগিলে ইহার দায়িত্ব আমি লইতে পারিব না.....
বিঃ দ্রঃ যখন নিয়মিত লিখিতাম ঐ সময়কার কাহাকেও না দেখিতে পাইয়া বড় আফসোস হইতেছে....
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১১ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।
সূরা:...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুনদ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন