somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বিবাহ ই কি শারীরিক মিলনের একমাত্র ছাড়পত্র"

২৪ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

["না ! কেন না, সে ব্যাপারে একটা গল্প বলি । আমরা তখন বিশ্ববিদ্যালয় থেকে সদ্য বেরিয়েছি । তখন ধরাকে সরাজ্ঞান করার সময় ।
দু হাতে কাম্পু কাফকা । মাথায় চন্দ্রদোস । চোখে স্বপ্ন । পাঁচবছর ধরে আমার এক বন্ধু, একটি মেয়েকে প্রেম নিবেদন করে এল । কিন্তু
মেয়েটি তার থেকে শতহাত দূরে থাকত । মেয়েটি কোনদিন ও ছেলেটিকে হ্যাঁ বলেনি । হঠাৎ ওদের সঙ্গে মুকুটমনিপুরে দেখা ।
আমি থ । কী করে হল? আমার বন্ধু আমার হাত ধরে সেদিন বলেছিল, একেই মনে হয় বলে ম্যাজিক রিয়ালিজম । সেদিন
রাতের বেলে ওদের দুজন কে একঘরে ঢুকে দরজা দিতে দেখে আমার মন ভরে উঠেছিল । কিন্তু, ভয়ংকর দুঃখের ঘটনা হল এই যে,
ঠিক তার তিন দিন বাদে পথ দূর্ঘটনায় আমার সেই বন্ধু মারা যায় । সেই রাত টাকে আমি সম্মান জানাই । মুকুটমনিপুরকে সম্মান
জানাই । বিবাহের বাইরেও যে অনেক বড় মনুস্যজীবন ছড়িয়ে আছে,আমি সেই ছড়িয়ে থাকা জীবন কে জীবনানন্দের কবিতার মতই
সুন্দর ও রহস্যময় মনে করি । বিবাহ ই একমাত্র ছাড়পত্র হতে পারেনা । দুজন পূর্ন বয়স্ক মানুষ কোথায় কখন কিভাবে মিলিত হবেন
সেটা সেই দুজনকেই ঠিক করতে হবে । বিবাহ নয়, আইন নয়,পাড়া-বেপাড়া কেউ ঠিক করে দিতে পারেনা । একমাত্র ভালবাসাই হচ্ছে সেই
রসায়ন যা,দুজন কে ক্রমশ একটা সিদ্ধান্তের দিকে নিয়ে জায় । একটা জ্যোস্নার দিকে নিয়ে যায় । তারা সারারাত ঘাঁই হরীনির ডাক শুনতে
পায় । যারা পায়না তারা বিবাহের কথা বলে, সম্পত্তির কথা বলে । অবৈধ সন্তান? মহাভারতকারওদের দিয়ে অনেক বড় বড় কাজ করিয়ে
নিয়েছেন । আমি যদি অবৈধ হতাম, তাতে আমার কোন ক্ষতি হতনা । "

-সুবোধ সরকার]


এমন স্পর্ধিত উচ্চারন,বোধহয় শুধু কবিদের কন্ঠেই মানায়,পুরুষের কন্ঠে । কিন্তু আভিধানিক অর্থে, উপমহাদেশীয় চিন্তাধারায় এ এক অসম্ভব পাপ
কল্পনা মাত্র ।সীমা লঙ্ঘনের দুঃসাহস । কারন, আমাদের অভিধানে, অবৈধদের এখন আমরা 'জারজ' বলি ।

কিন্তু, এমন শুদ্ধ চিন্তাধারা, জীবনের প্রতি এমনতর গভীর ভালবাসাবোধ, ভরা কোন লেখা পড়লে, অশোকের বিম্বিসার জগতের ডাক জেন আপনাতেই
আসে ... মাথা নোয়াতে ইচ্ছা হয়না , বলেন? আর একবার ভেবে দেখতে ইচ্ছা করে না কি?

আমার দৃষ্টিতে ওই মেয়েটি অসাধারন । যদিও জানিনা, ওই পরিস্থিতিতে, কত খানি আমি পারতাম, নিয়ম ভাংতে । খানিকটা,আটপৌরে সংষ্কারবোধ...
কতকখানি, সামাজিকতাবোধেবোধহয় পারতাম না আমিও । কিন্তু মানুষের সীমাবদ্ধতা মেনে নিতে কষ্ট হয় ... একটা আদিম, প্রাকৃতিক আননদবোধকে
মানুষ বিবাহের ভনিতায় আটকে রেখেছে এটা মানতে কষ্ট হয় । এও তো,এক ধরনের মুক্তি, সিদ্ধন্ত গ্রহনের সাধীনতা... নয় কি?

জানি ... আপনাদের বেশিরভাগেরই এর বিরুদ্ধে কঠিন যুক্তি আছে , থাকতেই পারে, কিন্তু কে বলছে, আজ ই ভেঙ্গে ফেলতে সমস্ত নিয়ম কানুন?
তাতে যে, আমাদের লোকদেখান, ঠুনকো সমাজবাবস্থা দুদিনেই ভেঙ্গে পড়বে, সে আমিও জানি ।
শুধু বলছি,যাকে নিন্দা করি,তাকে নিন্দা করার আগে,আসুন আমরা আর একবার ভাবি...
৩২টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×