আমার প্রিয় পোস্ট

লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক...

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৬

শেয়ারঃ
0 0 0

আব্বু আর আম্মু এবার হজ্বে যাবেন। আজ ফ্লাইট ছিল। বেশ ভারী একটা দল নিয়ে বিদায় দিতে গেলাম হজ্ব ক্যাম্পএ-দুই খালা, আমি আর আমার ছোট জমজ ভাই-বোন দুটি। চোখের সামনে থেকে আম্মু আর আব্বু অনেক দূরে কাঁচ ঘেরা ঘরে চলে গেল অন্যদের সাথে। জানি না কেন, চলে যাবার সেই মুহুর্ত থেকেই আম্মু আর আব্বুকে খুব দেখতে ইচ্ছে করছিল। কিন্তু ইমিগ্রেশন এর পর দেখা করা যায় না। তবুও দাঁড়িয়ে ছিলাম যদি একটি বারের জন্য হলেও দেখা যায়।

হঠাৎ শুনলাম হাজ্বীদের বাসে করে এয়ার পোর্ট নেয়া হবে। তড়িঘড়ি করে বাসের রাস্তার ওখানে গিয়ে দাড়াঁলাম যদি একবারও দেখা যায় সে আশাতে। অবশেষে প্রতিক্ষার অবসান ঘটল। আম্মুকে দেখলাম, দেখলাম আব্বুকেও। বাসে করে আমাদের সামনে দিয়ে চলে গেলেন এয়ারপোর্ট। সারা বুয়েট লাইফে আর এখনও বাসা থেকে যখন ঢাকায় আসি আম্মু আর আব্বু সি অফ করতে আসেন। আমি চলে আসি আর আব্বু আম্মু বাস না যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে থেকে বিদায় দেন। কখনো বুঝতে পারিনি আমাকে বিদায় দেবার সময় আম্মু আর আব্বুর কত কষ্ট হয়। আজ তা বুঝলাম তাঁদের বিদায় দিতে গিয়ে। আব্বু আর আম্মু, তোমরা ভালো থেকো। আর ভালো ভাবে ফিরে এসো। সবাই তাঁদের জন্য দোয়া করবেন।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৮
বিষাক্ত মানুষ বলেছেন: আপনার বাবা মা ভালো ভাবে হজ্ব সেরে ফিরে আসুন ।

 

মোট সময় লেগেছে ০.৯৬৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সেই মন প্রাণ খুলে গল্প করার দিন শেষ,শুধু তাড়াহুড়ো করে যদি কিছু কথা বলে ফেলা যায়;
সময় যা ছিল হাতে সবটাই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই