আমার প্রিয় পোস্ট

ফুটবল ফুটবল....

১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৯

শেয়ারঃ
0 0 0

বুয়েটের হলে থাকার সময় আমাদের সবচেয়ে আনন্দের সময়টা আসত যখন ফুটবল বিশ্বকাপ শুরু হত। আমরা বুয়েটের ছাত্ররা বরাবরই শান্ত প্রকৃতির হলেও বিশ্বকাপ বিশেষ করে ফুটবল বিশ্বকাপ আসলেই আমাদের রক্তে যেন যুদ্ধের দামামা বেজে উঠত। আমরাই বিশ্বকাপের সময় নির্বিঘ্নে খেলা দেখার জন্য পরীক্ষা পেছাতেও পিছপা হইনি। যাই হোক, বিশ্বকাপের সময় হল গুলোতে উৎসব লেগে যায়। অনেক হলে নতুন বড় পর্দার টেলিভিশন আমদানী হয়। টিভি রুমের দেয়ালে দেয়ালে রোনাল্ডো, রোনালদিনহো, বালাক, মেসি-রা ঝুলে ঝুলে রুমের শোভা বর্ধন করতে থাকে। অনেকে আবার নিজে স্বতঃ প্রোণদিত হয়ে নিজের প্রিন্টার থেকে খেলার ফিক্সার ও বিনামূল্যে বিতরণ করে থাকে। এই উৎসবে আবার অনেক রুমে তুমুল গোলমাল শুরু হয়ে যায়। অনেক রুমে রুমমেটদের মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়, এর কারণ এক রুমমেট হয়ত ব্রাজিলের সাপোর্টার আর আরেক জন হয়ত আর্জেন্টিনার সাপোর্টার। সারাবছর একই রুমে কোন সমস্যা না হলেও বিশ্বকাপের সময় গোলমাল বাধঁবেই। আমাদের নজরুল ইসলাম হলে তখন আর্জেন্টিনার সাপোর্টার রা আবার বরাবরই একটু বেশী মাত্রায় একটিভ। আজেন্টিনা কোন ম্যাচে জিতলে তাদের নর্দন কুর্দন হত দেখার মত। আর আমরা যারা ব্রাজিলের সাপোর্টার, আমরা কথা নয় কাজে বিশ্বাসী। এমনি কোন একদিন আর্জেন্টিনা হয়ত একটা ম্যাচ জিতেছে। আর্জেন্টিনার সাপোর্টারদের চিৎকার চেঁচামেচিঁতে সবাই অস্থির, যেন আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপই জিতে ফেলেছে। পরদিন আমাদের এক বন্ধু যে ব্রাজিলের সাপোর্টার সে আমাদেরই আরেকজন কে জিজ্ঞেস করছে, “তুই কি সেই ঘৃণ্য আর্জেন্টিনার সাপোর্টার?”

 

সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৫
আকাশনীল বলেছেন: ইয়াপ অফকোর্স আর্জেন্টিনার সাপোর্টার ;)
লাগান ভোট
আমরাই জিতব
গ্যারান্টেড ভাই
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১২

লেখক বলেছেন: ভাই, আর্জেন্টাইন রা বল নিয়ে লাফালাফিই শিখেছে যেমন ওদের সাপোর্টাররাও খালি লাফালাফি করে...।

২. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২১
মেহরাব শাহরিয়ার বলেছেন: লেখক বলেছেন: ভাই, আর্জেন্টাইন রা বল নিয়ে লাফালাফিই শিখেছে যেমন ওদের সাপোর্টাররাও খালি লাফালাফি করে...

এহহে , সত্যি কথাটা চুপি চুপি বললে হত না ?

কোন ব্যাচ ? ডিপার্টমেন্ট ?
১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: ০১ ব্যাচ মেকানিকাল ডিপার্টমেন্ট

৩. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৪৫
আতিকুল হক বলেছেন: নজরুলে তো আমরা থাকতে দেখেছিলাম বেটিং হতো ফুটবল নিয়ে। এখনো কি হয় নাকি?

বুয়েট ছাত্রদের ফুটবল প্রীতি অতুলনীয়।
৪. ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০২
শিবলী বলেছেন: বিশ্বকাপের সময় বুয়েট এর পরীক্ষা টা পিছাইয়া দিয়া তো এইবার আইলো সুপার পি এল!!!

 

মোট সময় লেগেছে ০.৯২৮৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সেই মন প্রাণ খুলে গল্প করার দিন শেষ,শুধু তাড়াহুড়ো করে যদি কিছু কথা বলে ফেলা যায়;
সময় যা ছিল হাতে সবটাই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই