somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নৌকা ভ্রমণ অথবা সী-(থুক্কু নদী) ট্রায়াল…

২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘটনা টা অবশ্য বেশ কিছুদিন আগের । সেদিন গিয়েছিলাম আনন্দ শীপ-ইয়ার্ড এ। মোজাম্বিকের ৪টি জাহাজ বানিয়েছে তারা সেই জাহাজের ইঞ্জিন আবার আমাদের দেয়া।সেদিন যাবার উদ্দেশ্য ওই জাহাজ গুলোর একটার সী-ট্রায়াল (নদী ট্রায়াল) করা। ধানমন্ডির অফিস থেকে সেই নারায়নগঞ্জ কাছে নয় মোটেই।সুতরাং ডক-ইয়ার্ডে পৌছে দেখি জাহাজ যথারীতি আমাকে রেখে নিজেই রওয়ানা হয়েছে। বসে থেকে জাহাজের ফিরে আসার জন্য দেরী করছি, এমন সময় আমাকে জানানো হল একটা জাহাজ খাবার আর পানি নিয়ে ওই জাহাজে পৌছে দেবে,সুতরাং তারা আমাকে অনুরোধ করল আমি যেন সেই জাহাজে করে গিয়ে সী-ট্রায়াল রত মোজাম্বিকের সেই নতুন জাহাজে যাই। রাজী হলাম। অতঃপর যে জাহাজটি আমাদের নিয়ে যাবে সেটি দেখলাম আর হতবাক হলাম। আসলে ওটা জাহাজ না, ইঞ্জিন চালিত এক ছোট নৌকা। যাইহোক চড়ে বসলাম। প্রচন্ড শব্দ করে সে নৌকা নদী তীর ছাড়ল। নৌকা মাঝনদী তে এমন সময় দেখি একজন নৌকার ভেতরে পানি সেঁচে একটা বড় বালতিতে তুলছে আর আরেক জন সেটা নদী তে ফেলছে। দেখে তো আমার আক্কেল গুড়ুম। আমি আবার সাঁতার জানি না। তাকে বললাম, “ভাই আপনার নৌকা ঠিক আছে তো, পানি উঠে কেন?” সে হাসতে হাসতে বলে, “নৌকাতে পানি উঠে তো সেটা ঠিক করার জন্য শীপ-ইয়ার্ডে এনেছিলাম, আর আমাকে পাঠিয়ে দিল…” শুনে তো আমার মাথা খারাপ। নৌকা তখন মাঝ নদী তে। আনন্দ শীপ-ইয়ার্ডের যে কর্মচারী আমার সাথে ছিল তার কাছে শীপ কত দূরে আছে জানতে চাওয়ায় বলল যে ৩-৪ ঘন্টা লাগবে যেতে। আমি তখন যে পানি সেঁচছিল তাকে গিয়ে জিজ্ঞেস করলাম, যদি নৌকায় পানি হঠাত উঠা শুরু করে, তাহলে সে নৌকা তীরে নিয়ে যেতে পারবে কি না? তার উত্তর, যদি একজন সাঁতার জানে তাহলে সে ইচ্ছে করলে আরও আকজন কে তীরে নিয়ে যেতে পারে, এসব শুনে তো অবস্থা আরও খারাপ। সেই মাঝির গল্প মনে পড়ছিল আর মনে হচ্ছিল আমার ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান থেকে এখন কোন লাভ নাই, বরং মাঝির মত সাঁতার জানলেই অনেক লাভ হত।
এদিকে নৌকার বাইরে পানির উচ্চতা একেবারে নৌকার কিনার পর্যন্ত চলে এসেছে। যখনই পাশ দিয়ে বড় কোন ট্রলার অথবা লঞ্চ যাচ্ছিল, ঢেউ এর কিছু অংশ নৌকার ভেতরেও চলে আসছিল।সব মিলায় ভয়ঙ্কর অবস্থা।মনে মনে ভাবছিলাম, এ যাত্রা তো আর বাঁচার আশা নেই,তাই আমি পানিতে ডুবে মরার পর কী কী হতে পারে সেসব ভাবছিলাম। সারাজীবন বড় বড় যেসব খারাপ কাজ করেছি তা বসে বসে ভাবছিলাম আর মনে মনে সামান্য সম্পত্তির উইল ও করে ফেলছিলাম। এমনকি ভাবছিলাম আমার ল্যাপটপ যার প্রতি আমার ছোট ভাইয়ের অনেক আকর্ষণ কিন্তু আমি তাকে ধরতে দেই না তেমন সেটা তাকেই দিয়ে দেব আমার মৃত্যুর পর (এ কথা এখন কেউ আবার তাকে বলবেন না দয়া করে)। এমন অনেক উদাসী চিন্তা করছি বসে বসে এমন সময় শুনলাম নতুন জাহাজটাকে দেখা গেছে। শুনে মনে অনেক আশার সঞ্চার হল, যাক এ যাত্রা মনে হয় মরতে হবে না। অবশেষে না মরে, বেঁচে বর্তে আছি আর আপনাদের জন্য ব্লগ লিখছি। তবে জানি না বার বার ভাগ্য এত সহায় হবে কি না।
বিঃদ্রঃ ছবিতে দুই মাঝির নৌকা থেকে পানি সেঁচা…
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×