বাড়লে বয়্স সবাই মানুষ হয় কি
শুনলে কথা মানুষ চেনা যায় কি
চেনা সহজ নয়, চিনতে লাগে ভয়
বলি তাই মানুষ চেনা দায়..
হাত বাড়ালে বন্ধু পাওয়া যায়না
বাড়ালে হাত বন্ধু সবাই হয়না
পেড়িয়ে অনেক পথ, তাই নিলাম এ শপথ
বন্ধু নয় শত্রু হবো তাই..
এরকম একটা গান শুনেছিলাম বেশ অনেকদিন আগে, সব কথা ঠিকঠাক মনে নেই, কোলকাতার কোনো এক ব্যান্ডের গান হবে। গানটা প্রথম যখন শুনি তখনই ভাল লেগেছিল, তবে তখন বাস্তবতার নিরিখে গানটির যথাথ'তা বুঝতে পারিনি।
আজ অনেক বছর পরে কম'জীবনে কাজের ভিড়ে মাঝে মাঝে গানটার কথা মনে পড়ে আমার।অনেক যথাথ' মনে হয় গানের লিরিকসটা।অফিসে কাজের ফাকে ফাকে অনেক লোকের সাথে পরিচয় হয়, কলিগদের সাথেও ভাল সম্পক' হয়, কয়েকজন কলিগ এর সাথে তুই তোকারি সম্পক' ও হয়, আড্ডা দেয়াও হয়, কিন্তু আমার observation হল কলিগরা সেই সব নি:স্বাথ' বন্ধুদের মত হয়না।অনেক বন্ধু যাকে ভেবেছি, সেই কলিগ পিছনে আমার ক্ষতি করেছে এমন প্রমান পেলাম অনেক। যাইহোক, গানটির একটা লাইন আছে বন্ধু নয় শতরু হবো তাই, আমিও আর বন্ধু হবোনা, তবে শতরু হতেও ঘোর আপত্তি আমার, মাঝামাঝি কোন অবস্হান নিলাম আজ থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


