ইদানীং লক্ষ করছি যে আমার নিজের বলে জিনিস গুলি কমে যাছ্ছে সংখ্যায়।কেমন যেন একটা অবসাদ গ্রাস করে নিছ্ছে আমাকে। হারিয়ে যাছ্ছে আমার আমিত্ব।
একটা সময় ছিল যখন আমার অনেক স্বপ্ন ছিল, ছিল অনেক ইছ্ছা, অনেক আনন্দ, অনেক বিস্ময়। অথচ ইদানীং আমার আনন্দ পাবার ক্ষমতা, বিস্মিত হবার ক্ষমতা কমে যাছ্ছে দিন দিন। একসময় যে আমি ছিলাম প্রচন্ড আশাবাদী, সেই আমি এখন অনেকটাই নিরাশ।
আমি যে কথা গুলি বলছি এগুলি যদি পাঠক আপনি আমার ব্যাক্তিগত জীবনের সাথে মেলাতে যান তাহলে খুব সম্ভবত অবাক ই হবেন, মিথ্যে মনে হবে সম্ভবত আমার কথাগুলি। আমাকে দেখলে, আমার সাথে কথা বললে সবার ধারণা হয় যে আমি খুবই অপটিমিস্টিক, খুবই ক্যারিয়ারিস্ট, এবং খুবই দ্রুত সফলতার দিকে এগিয়ে যাওয়া একজন মানুষ। অথচ আমি নিজে বুঝতে পারছি যে আমি মোটেই অপটিমিস্টিক নই, নই আমি খুবই ক্যারিয়ার সচেতন।আমার জীবনের এটাই হয়ত খুব বড় ট্টাজেডী যে আমি যা নই আমাকে তাঁই ভাবা হছ্ছে, যার যোগ্য আমি নই আমাকে তাঁই দেয়া হছ্ছে।
তবে কি আমি অভিনয় করছি?নিজের সাথে, সবার সাথে?করছি হিপোক্রেসি?ব্যাপারটা কিছুদিন যাবৎ কুঁড়ে কুঁড়ে খাছ্ছে আমাকে। এমন কেন হয়?
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


