somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রামীণফোনের নয়া জোচ্চরি

২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু আগে গ্রামীণফোনকে একটি মেইল করলাম গ্রামীণফোনের ইন্টারনেট প্যাকেজ প্রসঙ্গে। আমি মূলত বাংলালিংক ব্যবহার করি। আজ আমার বিশেষ প্রয়োজনে গ্রামীণের ১৫ এমবি প্যাক চালু করতে হয়েছিলো। তাই নিয়ে ক্যাঁচাল। প্রাসঙ্গিক হওয়ায় ব্লগে শেয়ার করছি।

প্রিয় গ্রামীণফোন প্রতিনিধি,
আমি একজন ডিজুস গ্রাহক। আমার ডিজুস নম্বর ০১৭১৭৯৫৫৭৭৫।

আজ আমি সকালে আপনাদের ১৫ এমবি মিনিপ্যাক ইন্টারনেট প্যাকেজ পি সেভেন চালু করেছি।

আমার নকিয়া এন ৭৩ ফোনে পি সেভেনের ১৫ এমিব ডেটা শেষ হওয়ার জন্য ১৫ মিনিটই যথেষ্ট। মূলত আপনাদের নতুন আসা এই প্যাকেজটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করার জন্যই পি সেভেন চালু করি।

যাহোক আজ বিকেলেই নিম্বাজ থেকে মাত্র ৫০ মিনিটের ভয়েস চ্যাটেই পি সেভেনের ১৫ এমবি ডেটা শেষ হয়ে গেছে।

তারপর আমার আজই আরো ডেটার প্রয়োজন থাকায় আমি আপনদের ডে প্যাকেজ পি ফোর অ্যাকটিভেট করার জন্য এসএমএস রিকোয়েস্ট পাঠাই। জবাবে আমাকে জানানো হলো পৃথিবীর অন্যতম আজব কথা। ১৫ এমবি ডেটার ১৫ দিনের ভ্যালিডিটি শেষ হওয়ার আগ পর্যন্ত নাকি আমি আর অন্য কোন এজ প্যাকেজই সাবস্ক্রাইব করতে পারবো না!!

কি আজব কথা। এতো পুরা গাজাখুড়ি কথাবার্তা! আমার সাবস্ক্রাইব করা প্যাকেজের ডেটা শেষ অথচ আমার প্রয়োজনে প্যাকেজের ভ্যালিডিটি শেষ না হওয়া পর্যন্ত আমি আর ডেটা কিনতে পারবো না? ১৫ এমবি শেষে আমার আর ডেটার প্রয়োজন হতে পারে না? আর প্রয়োজন হলে আমাকে ১৫ দিন অপেক্ষা করতে হবে? এতো সোজা কথায় গাজাখুড়ের কথা!! মিডিয়ায় প্যাকেজের বিজ্ঞাপনে কোথাও বলা হয়নি যে কোন গ্রাহক এই প্যাকেজ চালু করলে ১৫ দিন পার না হওয়া পর্যন্ত অন্য কোন প্যাকেজ কিনতে পারবে না।

১৫ প্যাকের এমন কি এত মূল্য যে এর ভ্যালিডিটি শেষ হওয়ার আগে অন্য প্যাকেজ কেনা যাবেনা? আপনারা ১৫ এমবির জন্য ১৫ দিন ভ্যালিডিটি দিচ্ছেন, খুবই ভালোকথা, ৳ ৬০+১৫% ভ্যাট+৳২.৩০= ৳ ৭১.৩০-এর ১৫০ প্যাকেজের জন্য ভ্যালিডিটি এক দিনের অর্ধেক, রাত ১২টা পর্যন্ত। ১৫ এমবি মিনি প্যাক, এটা মোবাইল ফোনে ব্যবহারের জন্য, তাই ১৫ দিনের ভ্যালিডিটি, আর ১৫০ এমবি পিসির জন্য, তাই ১২ ঘন্টার মতো, এটাইতো আপনাদের যুক্তি? এখন আমাকে বলুন তো ১৫ এমবি ইউজার আপনাদের গ্রাহক, ১৫০ এমবি ইউজার কি আপনাদের গ্রাহক না? ১৫০ এমবি-র জন্য কি সাত দিনের ভ্যালিডিটি দেওয়া যায় না? ১৫ এমবি শেষে তার কি আর ১৫ দিনের আগে আর ডেটার প্রয়োজন হতে পারে না?

এসব কিছু পুরনো বিতর্ক। আমরা হাজার বল্লেও গ্রামীণফোন তার নীতি বদলাবে না। কারণ হাজার টানলেও কুকুরের লেজ কখনো সোজা হয় না। এখন আমার প্রশ্ন হলো একজন ইউজার তার প্রয়োজন অনুযায়ী ১৫ এমবি চালু করলো, তার এই ১৫ এমবি শেষ হওয়ার পর ১৫ দিনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আর পি ফোর, পি ফাইভ, পি সিক্স- অন্যকোন প্যাকেজ ই চালু করতে পারবে না- এমন গাজাখুড়ি সিদ্ধান্তের কারণ কি?

এত সহজে কীভাবে এমন হটকারী সিদ্ধান্ত নেন আপনারা? আপনাদের মাথায় এতো ঘিলু! কোন রাম ছাগল এই প্যাকেজের ডিজাইন করেছে, জানতে পারলে তার জন্য কিছু কাঁঠাল পাতা উপহার স্বরুপ পাঠিয়ে দিতে পারতাম। উষ্ঠা মারি গ্রামীণফোনের কপালে।

ধন্যবাদান্তে,

আবু সালেহ সুমন
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১০ ভোর ৬:২০
২৫টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×