আমার প্রিয় পোস্ট

অভিজিৎ দাসের লেখা ও অন্যান্য বিষয়াবলি

অভিজিৎ দাসের কয়েকটি কবিতা

০১ লা জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫১

শেয়ারঃ
0 0 0

১\ইউনিফর্ম

নিজের জন্মের দুই যুগ পরে প্রসুতিসদনে গিয়ে দেখি
এক প্রবীন দর্জির কারখানা।জন্মকেন্দ্রের ইতিহাস নির্মাতা
মায়াদৃস্টি নিয়ে তাকিয়ে আছেন সুর্যের মাতৃগর্ভে আর
সেখানে বৃত্তাকার এক দোলনায় দোল খাচ্ছে আমার
আতুরঘর।এই দর্জিকে আমি শৈশবে দেখেছি
লালা ঝরবার কাপুড়ে ঝুড়ি বানাতে,আজ উল্কা
ঝড়ের এই রক্তবর্ণ রাতে,যখন চাঁদ ও সুর্য
একই প্রান্তরে গড়াতে গড়াতে একে অপরকে
করছে ধাওয়া পাল্টা ধাওয়া,আমারই জন্মের
দুই যুগ পুর্তিতে প্রসুতিসদনে জন্মচিন্হ খুজতে এসে
দেখি,সবুজ এপ্রনে ঢাকা সেবিকারা ঝোপের
ভেতর দাড়িয়ে গাছ সেজে দুলছে,তাদের মধ্যে
কেউ সেজেছে বকুল,কেউ সন্ধ্যা মালতি
আবার কেউ আমলকি,আর জন্মকেন্দ্রে বসে
একজন প্রবীন দর্জি সেলাই করছেন শবদেহের
পরিধেয় জীবাশ্ম দিয়ে তৈরী মৃত্যুর ইউনিফর্ম।


২\মহামায়া

এখনো শরতে আমি তোমার চাইতে প্রিয় কোনো
মুখ দেখি না তো-মন্ডপের ভিড় ঠেলে
সপ্তমী সন্ধ্যায় ওহে ভুবনেশ্বরী আজো খুঁজে যাই
বেগুনী রঙের মায়া-সম্মোহনী পূজোর পোষাক,
যে পথে গিয়েছ তুমি সেই পথ ছুঁতে গিয়ে
অবাক মেঘলা গিরিখাতে দেখো ভাসমান
এই আমি;নিঃসন্গতা আমাকে টানে না-
দেখি সফলতাকামী মানুষেরা অপরিচিতের
মত যাদুপথে যেতে গিয়ে শারীরিক হতে
ভালবাসে,আমাকে দেখলে তারা দু'একটি
বাদাম খেতে দেয় -
এবার পূজোয় তাই তোমার দেবীর মুখোমুখি
হয়ে বলে দেব সাফকথা,যে যাই বলুক
ওগো মহামায়া শোনো,উচ্চাশার চেয়ে
আদিগন্ত ভালবাসা নিয়ে যেন বিসর্জিত না হই-

(এই কবিতাগুলো "কালস্রোত"নামক পত্রিকায় অতিসম্প্রতি প্রকাশিত)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রিয় কবিতাপ্রিয় কবিতাপ্রিয় কবিতা প্রিয় কবিতাকবিতাপ্রিয় কবিতা প্রিয় কবিতা প্রিয় কবিতা প্রিয় কবিতা কবিতা ;
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৫
মুজিব মেহদী বলেছেন: অভিজিৎ দাসের 'ইউনিফর্ম', 'মহামায়া' দুটো কবিতাই ভালো লাগল।

কিন্তু কবিতার পরে যুক্ত নোট পড়ে (অভিজিৎ দাস, একজন নার্সিসাস, বোহেমিয়ান ও একজন পোড়খাওয়া এসময়ের কবি। আমার বন্ধুমানুষ। আমরা বলা গেলে একই সময়থেকে লেখালেখি শুরু করি।) একটু ধন্ধ জাগছে। কারণ যিনি পোস্ট দিয়েছেন ভুল টাইপে লেখা তার নামও তো অভিজিৎই দেখছি। বরিশালের অভিজিৎকে চিনি, কিন্তু আপনি কোন অভিজিৎ গো?
০২ রা জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০২

লেখক বলেছেন: মুজিব মেহদী ভাই,
আপনি ঠিকই ধরেছেন। আপনার পরিচিত অভিজিৎ ও আমি একই ব্যক্তি। ব্লগার হিসিবে আমি নতুন। আমার বন্ধু মুয়ীজ মাহফুজের ব্লগ থেকে তার প্রিয় কবিতা কপি করে আমার ব্লগ সাজাতে গিয়ে এই বিপত্তিটি ঘটেছে। আমার ছোট বন্ধু সপ্তম শ্রেণী পড়ুয়া উচ্ছ্বাস এই কাজে আমাকে সাহায্য করে একজন নতুন ব্লগারকে ইন্টারনেট ব্যবহারের কলাকৌশল শেখাচ্ছে। আমার ব্লগের বিন্যাসে আপাতত সে নিজের ইচ্ছেমত অবদান রাখছে। উচ্ছ্বাস আপনার মন্তব্যে বেশ মজা পেয়েছে। ও তো নিজের এ ধরণের মিসটেকে হেসেই কুটিকুটি.........

২. ০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫২
মুজিব মেহদী বলেছেন: আমিও মজা পেলাম। হাসলামও, যদিও কেউ দেখে নি।

তো অভিজিৎ, পোস্ট আসুক নিয়মিত।
৩. ০৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৪
সবুজ আরেফিন বলেছেন: একজন প্রবীন দর্জি সেলাই করছেন শবদেহের
পরিধেয় জীবাশ্ম দিয়ে তৈরী মৃত্যুর ইউনিফর্ম।

চমৎকার
৪. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১০:১৩
নৃপ অনুপ বলেছেন: কবি কি কাব্যে বিভোর ?
অন্তত এই কবিতা তার সেই জাগরন জানান দেয়।
কবি যে কোন দুঃখমুহুর্তকে স্বাগত জানান...
১৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: আমি তমোহর তবু তমসাক্রান্ত অন্ধকারে বিভোর হয়ে আছি,
চলে আইসো একদিন আমার পার্সোনাল এই প্রাসাদে।:):_):):)

৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫৯
মিতুলদত্ত বলেছেন: আজীবন মনে রাখার মত কবিতা
ইউনিফর্ম
৬. ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪৯
অ রণ্য বলেছেন: একমত আমিও মিতুল দত্তের সাথে
আজীবন মনে রাখার মত কবিতা ইউনিফর্ম

আমি কয়েকবার পড়েছি আরও পড়তে ইচ্ছে হয়
এমন একটা কবিতা লিখতে পারলেও লিখতে না পারার চিরকালিন ক্ষোভটা কমে যায়

অনেক শুভ কামনা কবি

 

মোট সময় লেগেছে ১.০৭৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ