আমার দিকে তাকিয়ে একবার চোখ মারল
ঘোমটা উত্তোলনের পরে আমার নতুন বউটি
আমার চোখে তাকিয়ে মুচকি হাসল
আজ কবিজীবন ও দাম্পত্য জীবনের শতবর্ষ পূর্তিতে
যখন নিজেকেই এক কাঁধে বউয়ের মরদেহ
অন্য কাঁধে স্তূপিকৃত কবিতার বইয়ের টাল নিয়ে
ঘুরে বেড়াতে হচ্ছে বিশ্ব চরাচরে,
ওদের উভয়কে একই চিতায় মুখাগ্নি করতে
একটি কাঠি বারুদ ভিক্ষা চাইতেই
হাট করে খোলা দরজাগুলো একে একে
বন্ধ হয়ে যাচ্ছে মুখের ওপর
আর দেশলাই বাক্স থেকে বেরিয়ে
হলুদ,নীল,কমলা,বেগুনী রঙের প্রজাপতিরা
ঝাঁক বেঁধে ঘুরে বেড়াচ্ছে আমাকেই ঘিরে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

