
আজ আমার মেয়ে 'প্রভা'-র বয়স ৬ মাস পূর্ণ হল। বিগত ৬ মাস ছোট এক তাল মাংস ক্রমে ক্রমে পাল্টে যাওয়া দেখতে দেখতে আমি বাবা হিসাবে এক নতুন সত্য উপলব্ধি করলাম।
''সন্তানরা তাদের জন্ম লগ্ন থেকে পিতামাতা কে প্রতি টি মুহূর্তে যা দেয় তা কোন কিছুর সাথে তুলনার যোগ্য নয়।''
একজন পূর্নাঙ্গ দায়িত্ববান মানুষ হিসাবে গড়ে উঠবার পাঠতো প্রতিটি পিতা প্রতিটি মাতা পায় তার সন্তানের কাছ থেকে।যেমন, একটি শিশু যে তার পাশের প্রতি মানুষ কে আপন করে নিতে পারে,তাদের কাছ থেকে সেই আপন করে নিবার শিক্ষা কী আমরা গ্রহণ করি।
সন্তানের কাছে দায়িত্ববান মানুষ হযে উটবার যে প্রাথমিক পাঠের সূচনা , সেই দায়িত্ববোধের পরিব্যাপ্তি এক ক্রম বিকাশমান প্রক্রিয়া। যার গন্ডি সন্তান কে কেন্দ্র করে বিস্তৃত হয় , সম্প্রসারিত হয় সমগ্র সমাজ কে ব্যপ্ত করে।
আমরা পিতামাতারা এই অনুপম শিক্ষা কে প্রসারিত করতে পারি না.......অধিকাংশ ক্ষেত্র করে ফেলি ব্যক্তি কেন্দ্রিক। আর সেই ব্যক্তি কেন্দ্রিকতাই ভবিষ্যতে আমাদের দুঃক কষ্টের কারণ হযে দাড়ায়।সন্তানরা মানুষ কে ব্যক্তি কেন্দ্রিকতা থেকে নৈব্যক্তিকতার পথ দেখায়........যার নাম সার্বজনীন মাতৃত্ব- সার্বজনীন পিতৃত্ব।
বরং আমরা অভিবাবক হিসাবে সন্তানদের কতটুকু চাহিদা পূর্ণ করতে পারি। কতটুকু কুলশ মুক্ত করতে পারি তাদের বেড়ে উঠবার পথ।!!!!!!!!!!!!!!








অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



