
''The Crevasse" অর্থ হিমবাহের মধ্য সুষ্ট ফাঁটল বা ধ্বস । ২১ হতে ২৪ অগাস্ট ২০০৮ আয়ারল্যান্ডের Dun Laoghaire এ অনুষ্টিত "Festival of World Culture" উপলক্ষ্যে জার্মান শিল্পী Edgar Müller উপরের এই অসাধারণ ত্রিমাত্রিক ছবিটি আঁকেন East Pier এর রাস্তার বুকে।

২৫০ বর্গমিটার বিশাল এই ত্রিমাত্রিক পথ চিত্র অংকণ করতে Edgar Müller কে ৫ জন সহকারী সহ ৫ দিন উদয়-অস্ত পরিশ্রম করতে হয়েছে।
আসুন আমরা Edgar Müller এর ৫ দিনের এই সৃষ্টি প্রক্রিয়া ধাপে ধাপে দেখি।

ক্যানভাসে হাত দেওয়ার প্রারম্ভেই বাঁধা ।বিরূপ প্রকৃতি। বৃষ্টি আসছে।

কয়েক ঘন্টার শ্রমের অগ্রগতি এক পশলার বৃষ্টিতে ধুয়েমুছে একাকার।

রাস্তার ক্যানভাস কে শুকানোর চেষ্টা।

অদম্য Edgar Müller , যে বিরূপ আবহাওয়া কে মোটেও পরোয়া করে না।

চিত্রের আউট লাইনে ব্যবহৃত হয়েছে কয়েকশত মিটার টেপ।

দ্বিতীয় দিন শেষে Edgar Müller তার কাজের ব্যাপারে পূর্ন আশাবাদী হলেন।


তৃতীয় দিন খুব সকাল হতে Edgar Müller নেমে পরেছেন 'ডিটেলিং' এর কাজে।

চার ঋতু দেশ আয়ারল্যান্ডে তাঁর পথচিত্র অংকণে Edgar Müller বেছে নিয়েছিলেন বৎসরের সবচেয়ে শুষ্ক সময় টা কে । কিন্তু , তারপরও তাঁকে বারবার সূর্যের আলোর প্রত্যাশায় তাকিয়ে থাকতে হয়েছে আকাশের পানে।

তুলির শেষ আঁচড়।

এটা ফঠোশপের কোন কারসাজি তো নয়।!!!!!!!!!!!!!

মা! সাবধাণ!!! বরফ ভেঙ্গে পড়ছে!!!! মা, লাফ দাও! লাফ দাও!!!




সময় থাকলে দেখুন Edgar Müller এর অসাধারণ সৃষ্টি The Crevasse

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



