![]()
আমরা এমন এক বিশ্বে বসবাস করছি যেখানে.........
এম্বুলেন্সের - ফাইর ব্রিগেডের গাড়ি কিংবা পুলিশের চেয়ে পিজার ডিলিভারি অনেক আগে পাওয়া যায়।

আমরা এমন এক বিশ্বে বসবাস করছি যেখানে.........
গাড়ি কিংবা বিবাহ ঋণের জন্য ব্যাংকারা আমার আপনার পিছনে চীনা জোঁকের মত লেগে থাকলেও দরদ্রি কৃষক দিনের পর দিন ব্যাংকের দুয়ারে মাথা খুটে মরলেও সামান্য্ ঋণ জোটে না। ব্রাক ব্যাংকে ভোগতা ঋণের সুদের হার ১০% হলেও বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার তহবিল ব্যবহার করে ব্রাকের বর্গা চাষী ঋণের সুদের হার ১৮%এর বেশি।

আমরা এমন এক বিশ্বে বসবাস করছি যেখানে.........
প্রতি দিন ২০% মানুষ অনাহার অর্ধাহারে কাটালেও , প্রতিটি মানুষের হাতে মোবাইল ফোন পৌছে দেওয়া কে অগ্র্রাধিকার বিবেচনা করি।

আমরা এমন এক বিশ্বে বসবাস করছি যেখানে.........
মিলিয়ন ডালারের বিনিময়ে ক্রিকেট টিম বিকিকিনি হলেও একটি দাতব্য হাসপাতালে সাহয্য মিলে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।