মোবাইলে ডিস্টার্ব হন নাই....এমন আপামণি পাওয়া মেলা ভার। দিন নাই--রাত নাই....ক্রিং ক্রিং। হ্যালো কইলেই "বন্ধু হতে চাই" কিংবা "গপসপ করবার চাই" ইত্যাদি ইত্যাদি ফাউল সব আবদার! ঝাড়ি/গালি, কল ব্লক, এমনকি পুলিশে ইনফর্ম করলেও তেমন লাভ হয় না। আর মোবাইল বন্ধ করে রাখবেন?? খুললেই পাবেন শত শত sms! আর আজাইরা কল তো আছেই!
বদ পুলাপাইনের জন্য মোবাইল ব্যবহার করা ছেড়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। তারচেয়ে জেনে নিন -বদ পুলাপাইন কিভাবে সিস্টেম করবেন!
পদ্ধতি ১. যাদেরকে নাম্বার দিচ্ছেন তাদের সবাইকে অনুরোধ করুন যেন আপনার নাম্বারটা তাদের মোবাইলে কোন 'পুরুষের' নামে সেভ করে রাখে। অনেকেই আছে,অন্যের মোবাইল ঘাটাঘাটি করার সময় মেয়েদের নাম্বার থাকলে তা চুরি করে এবং পড়ে ডিস্টার্ব করে। আপনার নাম্বার কোন পুরুষের নামে সেভ করা থাকলে সেই সম্ভাবনা আর থাকবে না।।
পদ্ধতি ২. কামের বেডির পাট ধরতে পারেন। ফোন ধরে যদি দেখেন অপর প্রান্তে কোন বদ পুলা, তখন সাথে সাথে আঞ্চলিক ভাষা যেটা জানেন(ময়মনসিং বা জামালপুরের হলে বেশী ভালো) সেই ভাষায় জানিয়ে দিন যে আপামণি এখন আর এই নাম্বার ব্যবহার করেন না। এটা উনি আপনাকে দিয়ে দিয়েছেন!! তাইলেই দেখবেন বদ পুলাপাইন পুরা ঠান্ডা মেরে যাবে। কারণ পোলা যত বদই হোক --অন্তত; কামের বেডির লগে তো আর পিরিতি করবো না!!
পদ্ধতি ৩. কানে কম শোনার ভাব ধরতে পারেন। আপনাকে যতই বলুক না কেন--"তুমি আমার টিয়া-ময়না" কিংবা "তুমাকেই চাই শুধু তুমাকেই চাই".... ততই ধ্যান্দা হয়ে যান। স্বাভাবিক গলায় বারবার বলতে থাকুন--"কাকে চাচ্ছেন? রহিমার মা তো এখানে থাকে না" কিংবা "এটাতো ভাই হাসপাতাল না" ইত্যাদি ইত্যাদি ধ্যান্দা টাইপ কথাবার্তা। এরপর দেখবেন, সচরাচর আপনি যা করতেন অর্থাৎ বিরক্ত হয়ে মোবাইল বন্ধ করে দিতেন--সেটা এখন ফাজিল পোলাটাই রিপিট মারবো!
পদ্ধতি ৪. কখনোই ফ্লেক্সি লোডের দোকান থেকে টাকা ভরবেন না। এসব দোকান থেকে মেয়েদের নাম্বার ছড়ায় বেশী। কোন কোন ক্ষেত্রে মেয়েদের নাম্বার নিয়ে ব্যবসাও হয়! সুতরাং সব সময়ই কার্ড ব্যবহার করুন। এরপরও আপনার নাম্বারটি ছড়িয়ে পড়লে পদ্ধতি ২-এ ফিরে যান।
পদ্ধতি ৫. যদি একাধিক নাম্বার থেকে আপনাকে বিরক্ত করতে থাকে এবং প্রতিদিনই unknown নাম্বারের সংখ্যা বাড়তে থাকে-- তাহলে সিম চেঞ্জ করাই ভালো। তবে সিম বন্ধ করার আগে ডিস্টার্ব করে এমন কিছু নাম্বারে- অন্য কিছু নাম্বার দিয়ে sms করে দিন। সাথে বলে দিন--> "ভাইয়া, এই নাম্বার গুলো খুব সমস্যা করছে... আপনি কি আমার জন্য কিছু করতে পারেন?" ভাইয়ারা তো সব সময়ই রেডী!! ফাউল পুলাপানদের মধ্যে গ্যাঞ্জাম লাগায়া দিয়া এবার নতুন সিম চালু করুন এবং সাথে পদ্ধতি-১ ও পদ্ধতি-৪ ফলো করুন।
পদ্ধতি ৬. শুধু sms দিয়ে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে সেই নাম্বার টা ভাই-বেরাদরের কাছে দিয়ে দিতে পারেন। সাধারণত যাদের সাহস কম, তারা শুধুই sms দিয়ে ডিস্টার্ব করে। সুতরাং আপনার ভাই-বেরাদরের 'রাম-ঝাড়ি' খাইলে সিধা হয়া যাবার সম্ভাবনাই বেশী।।
উপরের পদ্ধতি গুলা যদি কাজে লাগাতে না পারেন ...তাহলে 'চূড়ান্ত পদ্ধতি' ব্যবহার করে দেখতে পারেন।
চূড়ান্ত পদ্ধতিঃ সরাসরি ফোন দিন। রাগারাগি করবেন না। ভদ্র ভাবে এবং আবেগময় ভাষায় জিজ্ঞাসা করুন-->"ভাইয়া, আপনার জন্য কি আমি শান্তিতে ঘুমাতেও পারবো না? আজ আপনার বোন যদি কারো অত্যাচারে ঘুমুতে না পারতো......তখন আপনার কেমন লাগতো??"
শতকরা ৯০ ভাগ ক্ষেত্রেই বদ পুলাপান নিছক মজা/বন্ধুত্ব পাবার আশায় আপুদের ডিস্টার্ব করে। সুতরাং আপনার সিরিয়াস মুড তার উপর প্রভাব ফেলতে বাধ্য। দেখবেন.... কাজ হবে।।
মোবাইলে মেয়েদের ডিস্টার্ব করাটা একটা ব্যধি। যারা এগুলো করে তারা চরম অভদ্র এবং আন স্মার্ট।যেহেতু নৈতিকতার সুস্থ্য চর্চা ছাড়া এটি বন্ধ হওয়া সম্ভব না ..তাই হাসির ছলেই সিরিয়াস ব্যাপারটাকে সমাধান করার চেষ্টা করুন।।
আপনার মোবাইল ব্যবহার আনন্দময় হোক!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

