somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চরমোনাইয়ে বার্ষিক মাহফিল শুরু : লাখ লাখ মুসল্লির মুখে আল্লাহ ধ্বনি

২৭ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চরমোনাই পীর আলহাজ হজরত মাওলানা সৈয়দ মো. রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে গতকাল বাদ জুমা শুরু হয়েছে দেশের দ্বিতীয় মুসলিম জমায়েত ঐতিহ্যবাহী চরমোনাইর বার্ষিক মাহফিল। কীর্তনখোলা নদীর তীরবর্তী চরমোনাই মাদ্রাসার সুপ্রশস্ত মাঠসহ আশপাশের ময়দান গতকালই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির আল্লাহ আল্লাহ জিকিরে মুখরিত হচ্ছে গোটা চরমোনাই এলাকা। দেশের বিভিন্ন এলাকা থেকে এখনও শত শত বাস, লঞ্চ ও ট্রলারে করে ছুটে আসছেন অসংখ্য ধর্মপ্রাণ মানুষ।
উদ্বোধনী বয়ানে চরমোনাই পীর বলেন, একটি সুন্দর সমাজের জন্য সুন্দর মনের মানুষ অপরিহার্য। সন্ত্রাস-দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাইলে সমাজের সর্বস্তরের মানুষকে বিশেষ করে যারা সমাজের কর্তা, তাদের অবশ্যই নৈতিকতার শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর ভয় এবং পরকালের জবাবদিহিতার আশঙ্কাই মানুষকে অসত্ কাজ থেকে বিরত রাখতে পারে। বাদ জুমা পীর চরমোনাই ইলমে মারেফাতের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান করেন। মন্দ স্বভাব ও কুরিপু দূর করে আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহভোলা বান্দারা কীভাবে আল্লাহর সঙ্গে মিলিত হতে পারেন—সে পথ বাতলে দেয়াই চরমোনাই মাহফিলের উদ্দেশ্য বলে পীর সাহেব তার বয়ানে উল্লেখ করেন।
তিনি সমবেত মুজাহিদদের প্রথমেই বলেন, সব কাজের ফলাফল তার নিয়তের ওপর নির্ভরশীল হয়ে থাকে। তাই মাহফিলে আগমনের উদ্দেশ্য পরিশুদ্ধ করে নেয়ার আহ্বান জানান তিনি। মাহফিলে গেলে রোগ ভালো হবে, ব্যবসায় উন্নতি হবে—এমন উদ্দেশ্য নয়; বরং একমাত্র আল্লাহ ও তার রাসূল (সা.)-এর সন্তুষ্টি অর্জনের পথ ও পাথেয় গ্রহণের জন্যই তিনদিন মাহফিলে অবস্থানের আহ্বান জানান তিনি।
স্বেচ্ছাসেবক বাহিনী প্রধান আলহাজ মো. মনির হোসেন সাংবাদিকদের জানান, মাহফিলের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ১ হাজার স্বেচ্ছাসেবকসহ ১৫শ’ মাদ্রাসা ছাত্র সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এছাড়াও সরকারের পক্ষ থেকে র্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মী এখানে দায়িত্ব পালন করছেন।
এদিকে মাহফিলে আগত মুসল্লিদের ফ্রি চিকিত্সাসেবা দেয়ার জন্য হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে ফ্রি মেডিকেল সার্ভিস খোলা হয়েছে। গতকাল সকালে এ হাসপাতাল সার্ভিসের উদ্বোধন করেন পীর সাহেবের ভাই মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি। এসময় উপস্থিত ছিলেন হামদর্দ বরিশাল জোনাল ম্যানেজার মাসুদুর রহমান, এরিয়া ম্যানেজার জামাল হোসেন, চিফ মেডিকেল অফিসার জাকির হোসেন। এ সার্ভিসে সার্বক্ষণিক রোগীদের ফ্রি ট্রিটমেন্ট-ওষুধ দেয়া হবে বলে জানান জোনাল ম্যানেজার মাসুদুর রহমান।
অন্যান্যের মধ্যে বয়ান করেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি, মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম কাশেমী, মাওলানা নুরুল হুদা ফয়েজী, বরগুনার পীর মাওলানা আবদুর রশীদ প্রমুখ। সোমবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে।



সূত্র আমার দেশ
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৪
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×