somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিভিন্ন সংগঠনের বিক্ষোভ সমাবেশ : নাস্তিক্যবাদী শিক্ষানীতি বাতিল ও ইফা ডিজির অপসারণ দাবি

১১ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবিলম্বে নাস্তিক্যবাদী শিক্ষানীতি বাতিল এবং ইসলামিক ফাউন্ডেশনের ডিজি শামীম মোহাম্মদ আফজালের অপসারণ দাবি করেছে বিভিন্ন সংগঠন। অন্যথায় সরকারবিরোধী গণআন্দোলন শুরু করার হুশিয়ারি উচ্চারণ করা হয়। গতকাল পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে নেতারা এ দাবি ও হুশিয়ারি উচ্চারণ করেন।
ইসলামী আন্দোলন : ইসলামিক ফাউন্ডেশনে অশ্লীল নৃত্যসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ডিজির অপসারণ ও শাস্তি দাবিতে গতকাল সারাদেশে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তারা অবিলম্বে ইফা ডিজির অপসারণ দাবি করেন। নতুবা দেশজুড়ে সরকারবিরোধী গণআন্দোলন শুরু হলে তা ঠেকানোর কোনো উপায় আওয়ামী লীগ সরকারের থাকবে না বলে নেতারা হুশিয়ার করে দেন। এদিকে পূর্বঘোষিত কর্মসূচি সফল করায় নেতাকর্মীসহ সর্বস্তরের ইমানদার জনতাকে অভিনন্দন জানিয়েছেন দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। পাশাপাশি বিভিন্ন জেলায় শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধার তীব্র নিন্দা জানান তিনি। একই দাবিতে আজ বিকালে মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করবে দলটি।
ছাত্র জমিয়ত : অবিলম্বে নাস্তিক্যবাদী শিক্ষানীতি বাতিল এবং ইসলামিক ফাউন্ডেশনের ডিজির অপসারণ দাবিতে গতকাল রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। বাদ জুমা পল্টনের বক্স কালভার্ট রোডে অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার সাম্রাজ্যবাদের মদতে ক্ষমতায় এসে এ দেশ থেকে ইসলামের নাম-নিশানা মুছে দেয়ার সুদূরপ্রসারী নীলনকশা বাস্তবায়ন করছে। ক্ষমতাসীনদের প্রতিটি কার্যকলাপে তা ফুটে উঠেছে। তারই ধারাবাহিকতায় তারা সংসদের অধিবেশনে নাস্তিক্যবাদী ও ইসলামবিনাশী শিক্ষানীতি পাস করেছে। ইসলামিক ফাউন্ডেশনের ডিজির মাধ্যমে ইমাম প্রশিক্ষণ অনুষ্ঠানে বিজাতি ও বিধর্মীদের নৃত্য পরিবেশনের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতি এবং মূল্যবোধে চরম আঘাত হানা হয়েছে। তাই ইসলামের শত্রু আওয়ামী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব হয়ে গেছে।
সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা শেখ মুজিবুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, কেন্দ্রীয় ছাত্র জমিয়ত সভাপতি ওয়ালি উল্লাহ আরমান, ইমরানুল বারি সিরাজি, জাকারিয়া সিদ্দিকী, ইসহাক প্রমুখ।
খেলাফত মজলিস : বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর সভাপতি প্রিন্সিপাল মাওলানা আবদুস সামাদ বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশ থেকে ইসলাম নির্মূলের ষড়যন্ত্র করছে। অথচ ক্ষমতায় আসার আগে তারা বলেছিল, কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করা হবে না। তিনি বলেন, শিক্ষানীতির নামে জনগণকে ধর্মহীন বানানোর ষড়যন্ত্র চলছে। দেশের মানুষ এ শিক্ষানীতিসহ ইসলামবিরোধী সব আইন প্রতিহত করবে। তিনি বলেন, ইমামদের সামনে অশ্লীল নৃত্য পরিবেশন করে ইফা ডিজি সব মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। অবিলম্বে তাকে অপসারণ করতে হবে। গতকাল খেলাফত মজলিস ঢাকা মহানগর আয়োজিত থানা দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলাফত মজলিস (ইসহাক) : খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, বর্তমান ক্ষমতাসীনদের জুলুম-নির্যাতনে দেশবাসী অতিষ্ঠ। সরকারের অন্যায় কর্মকাণ্ড ও বাড়াবাড়ি এরই মধ্যে সীমা ছাড়িয়ে গেছে। ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করবে না বলে জাতির কাছে বারবার ওয়াদা করে ভোট নিলেও এখন তা নিছক মুনাফেকি বলেই প্রমাণিত হয়েছে। দেশে ইসলাম, ইসলামী শিক্ষা, আলেম-ওলামা থেকে সাধারণ জনগণ কেউই এ সরকারের হাতে আর নিরাপদ নয়। তাই আওয়ামী দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি অবিলম্বে শিক্ষানীতি বাতিল এবং ইফা ডিজির অপসারণ দাবি করেন। তিনি গতকাল খেলাফত মজলিস ঢাকা মহানগরের এক জরুরি দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নেজামে ইসলাম পার্টি : ইসলামী ঐক্যজোট ও নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী শিক্ষাব্যবস্থাকে একই ধারায় বহুমুখী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে অবিলম্বে সংসদে গৃহীত শিক্ষানীতি বাতিল করার দাবি জানান। পাশাপাশি অশ্লীল নৃত্য পরিবেশনের ঘটনায় দলীয় ইফা ডিজির অপসারণ দাবি করেন তিনি। গতকাল পল্টনের কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর কাউন্সিল উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সূত্র আমার দেশ
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×