শিরোনাম দেখে টাসকি খাবেন না, ল্যাব এইড হসপিটাল তাদের নতুন সেবা হিসেবে ঘটকগীরি শুরু করেনি। অবিবাহিত মেয়েদের বাবা-মারাও সেখানে বসে নেই আপনার-আমার জন্য।
খুলেই বলি, গত মঙ্গলবার আমার মাকে নিয়ে গিয়েছিলাম ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে হৃদরোগ বিশেষজ্ঞ দেখানোর জন্য। প্রতিমাসেই মাকে নিয়ে যাই রুটিন চেক-আপ করানোর জন্য। যত ডাক্তারই দেখাই না কেন হৃদরোগে আক্রান্ত রোগীদের ওষুধ হলো ভালো সেবা-যত্ন। যাই হোক ডাক্তার চেক-আপ করলেন, মা বাসায় বেশীরভাগ সময় একলা থাকেন শুনে বল্লেন আপনার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, আপনার প্রতি খেয়াল রাখার জন্য একজন প্রয়োজন, নার্স দিয়েতো আর ভালো সেবা পাবেন না, ওদের সেবা হবে কমার্শিয়াল। আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন, আপনার একাকিত্ত্ব কাটবে, নিজের মায়ের মতো খেয়ালও রাখবে।
আমিতো অবাক যে কথা বলতে গেলে আমার ঘাম দিয়ে জ্বর আসে, দুই হাটুর কাপুনিও আসে ডাক্তার সে কথা অবলিলায় বলে দিলো। মাকেও মনে হলো ডাক্তারের কথায় প্রভাবিত হয়েছেন। দেখা যাক কি হয়। :!>
লুল ভাইদের প্রতি পরামর্শ ওখানে গিয়ে একটু কন্ট্রোল করবেন কারন প্রচুর সুন্দরীরা ওখানে কাজ করে। উল্টা-পাল্টা করলে আপনাকে জায়গামতো ইনজেকশন দিয়ে প্যারালাইসড করে দিবে। আমি যে চোখ কানিয়ে দেখি নাই তাও না
ল্যাব এইডের সাত তলায় অবস্থিত ক্যাফেটি ডেটিং করার জন্য আদর্শ। আমার অনেক ভালো লেগেছে ক্যাফেটি।
এতগুলা পরামর্শ দিলাম অবিবাহিত ভাইয়েরা এখনি ২০ টাকা করে ফ্লেক্সি করেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

