বাঘের মত দেখতে এ প্রাণীটির নাম লাইঘার। বাবা সিংহ এবং মা বাঘিনীর সংকর হলো লাইঘার(লায়ন+টাইঘার)। এরই আরেকটি প্রজাতী আছে টাইঘন(টাইঘার+লায়ন)। বাবা বাঘ এবং মা সিংহীর সংকর টাইঘন।
এই প্রাণীরটির বাংলা নাম নেকড়েকুকুর (উলফডগ)। নেকড়ে এবং কুকুরের সংকর এই প্রাণী। নেকড়ের থাবা, শক্তি ও বেচে থাকার ক্ষমতা এবং কুকুরের মনিবের প্রতি ভালোবাসা এই সবই একটি প্রাণীতে আনা হয়েছে।
বন্য শুকর এবং পোষা শুকরের সংকর এই শুকরটি। বিজ্ঞানীরা নাম দিয়েছেন 'আয়রন এজ পিগ'। মাংসের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্যই এই সংকর প্রানীকে সৃষ্টি করা হয়েছে।
জর্সি। জেব্রা এবং ঘোড়ার সংকর এই প্রাণীটি। সাধারনত জেব্রার পিঠে চড়া যায়না এর দেহের গঠনের কারনে। জর্সি নামক এই প্রাণীটির পিঠে চড়া যায় কিন্তু এর মেজাজ অনেকটা ঘোড়ার মতন যার কারনে পোষ মানানো একটু কঠিন।
এ সুন্দর প্রাণীটির নাম কামা। ক্যামেল(উট) এবং লামার সংকর এই প্রাণী। উটের মত লম্বা পা, লামার মোট ছোট লেজ, সুন্দর চোখ, কান রয়েছে এই প্রাণীর। অবাক ব্যাপার হলো এই প্রাণীটির পিঠে কোন কুজ নেই।
এই প্রাণীটির নাম পিজলি ভালুক। পোলার ভালুক এবং গ্রিজলি ভালুকের সংকর এই পিজলি ভালুক। জ্বীনগতভাবে পোলার এবং গ্রিজলি ভালুক প্রায় একরকম হলেও এরা একে অপরকে এড়িয়ে চলে। ২০০৬ সালের ১৬ এপ্রিল আমেরিকান শিকারী প্রথমবারের মত একটি হাইব্রিডভালুক কে গুলি করে মারেন। ল্যাব ছাড়া বণ্য অবস্থায় পাওয়া এটিই প্রথম হাইব্রিড ভালুক।
লিওপন। চিতাবাঘ এবং মেয়ে সিংহের সংকর এই রাজকীয় প্রাণীটি। এর মাথা সিংহের মতো এবং বাকী শরীর চিতাবাঘের।
একটি পরামর্শ চাই: সামুতে একসাথে অনেকগুলো ছবি আপলোড করার কি কোন অপশন আছে?? একটি একটি করে আপলোড করা বিরক্তিকর ব্যাপার।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



