আমার প্রথম পছন্দ বালি দ্বীপ। ইন্দোনেশিয়ার এ দ্বীপে গেলে নাকি আসতে মন চায়না(এজন্যই আমি যাইও নাই)। ইন্দোনেশিয়ার সংস্কৃতি, নৃত্য, খাবার সব কিছুই তুলে ধরার চেস্টা করা হয়েছে এ দ্বীপে। এছাড়া কর্তৃপক্ষ টু্রিস্টদের সর্বোচ্চ সেবা দেয়ার চেস্টা করছে। কেউ বালি দ্বীপে গেলে মন্দিরগুলো দেখতে ভুলবেন না। বিশেষ করে "মাদার টেম্পল অফ বিশাখি" এই মন্দিরটি। একটি পরামর্শ এই দ্বীপে নাকি একলা যেয়ে মজা নেই।
http://www.indo.com/
বোরাকে (Boracay), ফিলিপাইন। যারা এ্যডভেঞ্চার প্রিয় তাদের জন্য এই দ্বীপ আদর্শ হতে পারে। বাইকিং, হাইকিং, ক্লাইম্বিং, স্কুবা ডাইবিং, হর্সব্যাক রাইডিং, জেট স্কি, ওয়াইন্ড সার্ফিং কি সুবিধা নেই এ দ্বীপে। স্পা সুবিধাও রয়েছে। পুরো সৈকত জুড়ে রয়েছে বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্ট। হোটেল লিস্ট পাবেন - http://www.ratestogo.com/City/EN/Aklan
বোরা বোরা (Bora Bora), অস্ট্রেলিয়া। ফ্রেঞ্চ পলিনেশিয়ায় অবস্থিত এ দ্বীপটি একসময়ে ইউএস মিলিটারির ল্যান্ডিং পয়েন্ট হিসেবে ব্যবহৃত হত বর্তমানে এই দ্বীপ হাজারো সৈন্যের বাসস্থান যারা যুদ্ধের পরে এখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তাদের সিদ্ধান্ত সঠিক ছিল কারন আজকে এই দ্বীপটি টুরিস্টদের হট স্পট। বোরা বোরা ভ্রমনের জন্য বিস্তারিত - Click This Link
মাওই(Maui), হাওয়াইয়ের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। শুধু এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় বরং রোমান্টিক কাপল এবং ফ্যামিলি সব ধরনের টুরিস্টদের স্বাগত জানানোর জন্য বিখ্যাত। চমৎকার আবহাওয়া এবং ঢেউ এ দ্বীপটিকে সার্ফারদের জন্য আকর্ষনীয় করে তুলেছে। হানিমুন কাপলদের জন্য রয়েছে হোটেল রুমে স্পেশাল সার্ভিস, হুলা লেসন, বেম্বো ফিশিং রয়েছে বাচ্ছাদের সময় কাটানোর জন্য। মাওইর অফিসিয়াল সাইট http://www.gohawaii.com/maui
জ্যামাইকা(Jamaica), স্বচ্ছ নীল পানি, সাদা সৈকত, চমৎকার আবহাওয়ার কারনে এই দ্বীপটি বিখ্যাত। বলা হয়ে থাকে জ্যামাইকায় সবার জন্য কিছু না কিছু আছে। হোটেলতো আছেই তারপেরও এখানে আপনি ক্যাম্পিং করে থাকতে পারবেন। রাতের পার্টির জন্যও জ্যামাইকার সুনাম আছে
http://www.visitjamaica.com/
গ্যালাপাগোস(Galapagos), দক্ষিণ আমেরিকা। যারা বোটানিতে আগ্রহী তারা এই দ্বীপটিকে ভালোবাসবেন আশা করা যায়। শয়ের উপর চমৎকার প্রাণীর আবাস্থল বর্তমানে এই দ্বীপ। তাই দ্বীপটিকে একটি ন্যাচারাল পার্ক হিসেবে সংরক্ষনের চেস্টা করা হচ্ছে। সী-লায়ন, প্যাংগুইন, বাজপাখি, নানা প্রজাতির কচ্ছপ, ইগুয়ানা, নীল পায়ের বুবি পাখি, এ্যলবাট্রস এর সান্নিধ্য আপনার খারাপ লাগবেনা আশা করা যায়। এই ওয়েবসাইটে বেশ কিছু তথ্য পাবেন ভ্রমন সংক্রান্ত - http://www.galapagostravel.com/
নারিকেল জিঞ্জিরা (সেইন্ট মার্টিন), বাংলাদেশ। যাদের দেশের বাইরে যাওয়ার সামর্থ নেই(আমার মত) তাদের ভরসা আপাতত দেশের এ দ্বীপটি। বর্তমানে দ্বীপটির জীব-বৈচিত্র হুমকির মুখে অনিয়ন্ত্রিত, অ-পরিকল্পিত টুরিজমের কারনে। বিলুপ্ত হয়ে গেছে বেশ কিছু মাছের প্রজাতি। গতবার যেয়ে আমার মন খারাপ হয়ে গেছে নোংরা সৈকতের অবস্থা দেখে। কর্তৃপক্ষ এখনি সচেতন না হলে আমাদের গর্ব করার মত এ দ্বীপটি হয়তোবা কিছুদিনের মধ্যে বসবাসের অযোগ্য হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





