somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানব সভ্যতার স্বাক্ষী হাজার বছরের পুরনো শহর - ১

৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক পুরনো এবং সমৃদ্ধ শহরের নাম বিভিন্ন জায়গায় উল্লেখ পাওয়া যায় কিন্তু সব শহরগুলি প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে টিকে থাকতে পারেনী। যুদ্ধ, দূর্ভিক্ষ-বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, মাইগ্রেশন এগুলোকে কাটিয়ে এখনো টিকে আছে এমন একটি শহরের বর্ননা শেয়ার করলাম। আশা রাখি এই পর্বটি অব্যাহত রাখার...

দামেস্ক, বর্তমানে সিরিয়ার রাজধানী এবং দেশটির ২য় বৃহত্তম শহর। ১২,০০০ বছরের ইতিহাস, ঐতিহ্য সমৃদ্ধ এ শহরটি।

দামেস্ক শব্দটি এসেছে এরামিক শব্দ দাম শাক্ (dam shaq) থেকে যার অর্থ হলে "পাথর দিয়ে বানানো শহর"। এ শহরটির নাম নিয়ে অনেক মতবাদ আছে। অনেকের ধারনা দামশেক অর্থ দ্রুত গতির উট, এর কারন হলো শহরটি অনেক দ্রুত তৈরী করা হয়েছিলো। আবার অনেকের ধারনা এ শহরটি নুহ নবীর ছেলের নামে এই শহরের নামকরন করা হয়। আরবীতে এই শহরের নাম দামশাক আল-শাম (Dimashq al-Shām)

হিব্রু বাইবেল থেকে জানা যায় এ শহরটি প্রতিস্ঠা করেন "উয"। তিনি হলেন আরাম এর ছেলে। আরাম ছিলেন শাম এর ছেলে। আর শাম ছিলেন নুহ নবীর ছেলে। সে হিসেবে উয ছিলেন নুহ নবীর গ্রেট গ্র্যান্ডসন বাংলায় নাতির নাতি।

রোমান জুলিয়াসের চোখে এই শহরটি ছিলো পূর্বের চোখ (the eye of the whole east)। রোমান শাসনের অধীনে থাকার সময় এটি ছিল মক্কা যাবার সবচেয়ে ভালো রাস্তা। এ শহরের পানি এবং ফল অনেক সুস্বাদু ছিল।

আলেকজান্ডার দ্যা গ্রেট দামেস্ক জয় করেন খ্রিস্টের জন্মের ৩২৫ বছর আগে। এর ফলে দামেস্ক সিলোসিড এবং প্লোটেলিমাইক সাম্রাজ্যের যুদ্ধক্ষেত্রে পরিনত হয়। কয়েকবারই দামেস্ক এর মালিকানা অদল-বদল হয়। ৩৭ সালে রোমানরা এই শহরটি নাটাবিয়ান সম্রাটএরিটাস ফিলোপাট্রিস এর নিয়ন্ত্রনে দিয়ে দেয়। ৬৯ বছর তিনি শাসন করার পর ১০৬ সালে রোমানরা আবার এ শহরের কর্তৃত্ব নিয়ে নেয়। এরপর রোমান স্থাপত্যবিদরা এই শহরটিকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলার জন্য শহরটিকে নতুনভাবে ডিজাইন করেন। ৬৩৫ খ্রিস্টাব্দে খলিফা হযরত উমারের শাসনামলে খালিদ ইবন-আল ওয়ালিদ এই শহরটি জয় করেন। ৬৩৬ সালে সম্রাট হারকিউলিস এই শহরটি পুন:দখল করেন। খালিদ ইবন-আল ওয়ালিদ এবং হারকিউলিসের মধ্যে যুদ্ধ হয় ইয়ারমুক নদীর তীরে। যুদ্ধে খালিদ ইবন-আল ওয়ালিদ জয় লাভ করেন এবং দামেস্ক ও ফিলিস্তিন মুসলিম শাসনের অধীনে আসে।

দামেস্ক অসংখ্যবার বিভিন্ন শাসক কর্তৃক বিজিত এবং পুন:উদ্ধার হয়েছে যা পৃথিবীর আর কোন শহরের ক্ষেত্রে হয়নি। পুরো ইতিহাস লিখা এ পুচকে লেখকের ক্ষমতার বাইরে:|


২০০৯ পর্যন্ত এ শহরের জনসংখ্যা হল ১,৭১,৭,০০০। এর মধ্যে ৯০% হল সুন্নী মুসলিম বাকি ১০% খ্রিস্টান। দামেস্কে ২০০০ এর মত মসজিদ আছে। এছাড়া কয়েকটি বিখ্যাত চার্চও আছে যেমন - চ্যাপেল অফ সেইন্ট প্যল।

জালের মত খালের বিস্তৃতি রয়েছে এ শহরে যা ডিজাইন করা হয়েছে প্রায় ৩,৫০০ বছর আগে। ১৯৭৯ সালে ইউনেস্কো এ শহরটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষনা করে।

পর্যাপ্ত ছবি না দেওয়ায় যারা আমার মন্ডুপাত করছেন তারা এই লিংকে দেখুন Click This Link










সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:০৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×