নিজ কেন্দ্রেও হেরেছেন মহিউদ্দিন
১৯ শে জুন, ২০১০ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিজের কেন্দ্রে এম মনজুর আলমের কাছে পরাজিত হয়েছেন নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গত বৃহস্পতিবার নগরীর শুলকবহর এলাকার আহম্মদ মিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মহিউদ্দিন চৌধুরী।
ভোট দেওয়ার পর নিজের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে তিনি বলেন, নগরবাসী আগের নির্বাচনের চেয়েও অনেক বেশি ভোট দিয়ে তাকে নির্বাচিত করে চট্টগ্রামকে একটি উন্নত নগরী হিসেবে গড়ে তোলার সুযোগ দেবে। খবর বিডিনিউজের।
ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, এ কেন্দ্রে মহিউদ্দিন পেয়েছেন ৫৭১ ভোট, আর মনজুর পেয়েছেন ৬৬৬ ভোট। তিনি ৯৫ ভোটে মনজুর আলমের কাছে পরাজিত হয়েছেন। কেন্দ্রটিতে মোট ভোটার ২ হাজার ৩৫৯ জন। এদিকে নিজের কেন্দ্রে জয়লাভ করেছেন মনজুর আলম। বৃহস্পতিবার সকালে নগরীর উত্তর কাট্টলীতে নিজ এলাকায় হাজী দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মনজুর। ভোট দেওয়ার পর সাংবাদিকদের মনজুর বলেন, “আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ভোটের ফলাফল মেনে নেব।” তিনি এ কেন্দ্রে এক হাজার ১৭৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এখানে মোট ভোটার তিন হাজার ৯৩ জন। এর মধ্যে মনজুর ১ হাজার ৬২৮ ভোট এবং মহিউদ্দিন ৪৪৯ ভোট পেয়েছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন