somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন, জাতীয় সংগীতের একটা র‍্যাপ ভার্সন বের করি। দেশপ্রেম জাগিয়ে তুলি ডিজুস প্রজন্মের মাঝে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"ক্ষ"-এর ঔদ্ধত্য দেখে অবাক হই। আরো অবাক হই যে সমস্ত দেশপ্রেমিক "ক্ষ"-এর গানের স্বেচ্ছা বিজ্ঞাপন দেন তাদের দেখে। আরো অবাক হই যখন শুনি এই গান এক শ্রেণিরর লোক যখন বলে এই গান তাদের দেশপ্রেম জাগিয়েছে, জাতীয় সংগীতের প্রতি ভালবাসা জাগিয়েছে। এই কথাটার মানেই হচ্ছে তারা আগে বাংলাদেশ এবং বাংলাদেশের জাতীয় সংগীতকে ভালবাসত না।

"ক্ষ" গানটাকে জাতীয় সংগীত হিসেবে গাওয়ার কথা অস্বীকার করেছে। সোহিনী আলম বলেছে তারা নাকি কোথাও গানটাকে জাতীয় সংগীত হিসেবে উল্লেখ করে নি। কিন্তু আমার কাছে প্রমাণ আছে তারা যে গানটাকে জাতীয় সংগীত হিসেবে উল্লেখ করেছে। আমি তার স্ক্রিন শট তুলে রেখেছি।

একই আলোচনাতে সোহিনী নিজের এই গাওয়া গানটাকে জাতীয় সংগীত হিসেবে গাওয়ার কথা লুকিয়ে রাখতে পারে নি। সে বলেছে `কি শোভা, কি ছায়াগো...` থেকে জাতীয় সঙ্গীত গাওয়া হলে তা যদি রাষ্ট্রদ্রোহের শামিল হয়, তবে ‘তার শাস্তি মৃত্যুদণ্ড’ বারবার নিতে প্রস্তুত আছি। অর্থাৎ এই কথার মাধ্যমেও সে স্বীকার করেছে সে গানটাকে জাতীয় সংগীত হিসেবেই গেয়েছে।

আমি আরোও অবাক হই যখন সোহিনী তার ঔদ্ধত্যের সীমা অতিক্রম করে বলে উঠে, "তিনি (রবীন্দ্র) যদি আইরিশ ড্রিংকিং সং (সুরাপানগীতি) থেকে সুর নকল করতে পারেন, তাহলে আমি কেন করতে পারবো না?"

আমি অবাক হই যখন সোহিনী বলে উঠে, "স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী সৈয়দ আব্দুল হাদী সরকারের দেয়া বাড়িতে থেকে এক রাজাকারের কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে যখন গান গায় তখন দেশপ্রেম কোথায় থাকে?"

আড্ডার শেষ দিকে দর্শকদের জন্যে ‘ক্ষ’ এর গাওয়া ‘আমার সোনার বাংলা...’ গানটি বাজানো হয়। আমি অবাক হই যখন জাতীয় সংগীতে দাঁড়ানোর ব্যাপারে চরম অবজ্ঞার সুরে সোহিনী বলে উঠে, "এখন এটা শুনেও কি দাঁড়াতে হবে?"

আমি অবাক হই যখন সোহিনী বলে উঠে, "রবীন্দ্রনাথের গানের কোনো রয়েলিটি নাই। যে যেমন ইচ্ছা গাইতেই পারে।"

যে যেমন ইচ্ছা নাকি গাইতে পারে। বেশ ভাল কথা। এক শ্রেণির ভন্ড শ্রোতার নাকি এই গান শুনে জাতীয় সংগীতের প্রতি তীব্র ভালবাসা সৃষ্টি হয়েছে। এটাও বেশ ভাল কথা।

তো বাংলাদেশে এক শ্রেণির শ্রোতা আছে যারা র‍্যাপ গান খুব পছন্দ করে। তো তাদের কথা বিবেচনা করে, তাদের জাতীয় সংগীতের প্রতি ভালবাসা সৃষ্টির জন্য এই গানটার একটা নতুন ভার্সন যদি কেউ এইভাবে তৈরি করে আমি মোটেওই অবাক হব না-

"ইয়ো গাইজ, মাই সোনার বাংলা, আমি বড় ভালবাসি।
ও ইয়ো বেবী, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস,
ওহ ইয়েহ, আমার হার্টে বাজায় ফ্লুট, পেঁ পোঁ পুঁ পুঁ পুঁ..."

ওহে, নব্য দেশপ্রেমিকরা চলুন আমরা জাতীয় সংগীতকে সকল শ্রেণির শ্রোতার কাছে জনপ্রিয় করার জন্য এর বিভিন্ন ভার্সন বের করি। দেশের পুটুতে বাঁশের তৈরি বাঁশি ঢুকিয়ে নিজেরদের জাতীয় সংগীতের প্রতি ভালবাসা প্রকাশ করি।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭
১৭টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

×