somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোস্তফা জব্বার, জবাব দিন

০৪ ঠা মে, ২০১০ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশি কিছুদিন যাবত অভ্র এবং পাইরেসী নিয়ে অনেক হৈ চৈ হচ্ছে চারপাশে। মোস্তফা জব্বার সাহেবের ভাষ্যমতে অভ্রের ইউনিবিজয় লে-আউট তার বিজয়ের পাইরেটেড কপি, অভ্র তার কোড চুরি করেছে, পেটেন্ট ভঙ্গ করেছে ইত্যাদি ইত্যাদি। তার এই অভিযোগের বিরুদ্ধে সবাই মিলে কম যুক্তিও দেখায়নি। পেটেন্ট কোথায় কার্যকর, ঠিক কি কি করলে তাকে পাইরেটেড বলা হয়, অনেক বিষয়েই আমার চেয়ে জ্ঞানীগুনীগন অনেক বক্তব্য রেখেছেন। তাই অভ্র পাইরেটেড কি না, সেটা বুঝানোর জন্য একই যুক্তি আবার নতুন করতে বলতে যাবো না এখানে।

আজকের প্রথম আলোর সংবাদে দেখলাম জব্বার সাহেবের অভিযোগের ভিত্তিতে কপিরাইট অফিস অভ্রের স্বত্তাধিকারী মেহেদী ভাইকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে। (Click This Link)

বাড়াবাড়ির একটা সীমা থাকা উচিত। কিন্তু জব্বার সাহেব আপন খেয়ালে মশগুল হয়ে সেই সীমা অতিক্রম করেই চলছেন। ন্যায়বিচারের বলে বলীয়ান হয়ে দেশ থেকে পাইরেসী ও পেটেন্টবিরোধী অপকর্ম নির্মূল করতে নিজেকে এক অর্থে উৎসর্গ করে দিয়েছেন এই মহাপুরুষ। তাই আজ জাতির বিবেকের পক্ষ থেকে জব্বার সাহেবের কাছে আমার প্রশ্ন, যেই পাইরেসীর বিরুদ্ধে আপনার এতো আস্ফালন, আপনি নিজেই কি সেই পাইরেসীর উর্ধ্বে? হয়ে থাকলে নিচের প্রশ্নের স্পষ্ট জবাব দিনঃ

১) আপনার নিজস্ব কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করেন? কত টাকা দিয়ে কোথা থেকে সেটা কিনেছেন? ব্যবহারের লাইসেন্স আছে? কম্পিউটারে মাইক্রোসফট অফিস আছে? সেটাও লাইসেন্সড তো? ফটো এডিটিং থেকে নিয়ে আর যে সব সফটওয়ার আপনি ব্যবহার করেন, তার সব ক'টার লাইসেন্স আছে তো?

২) আপনার ব্যবসায় ক'টা কম্পিউটার ব্যবহার করেন? তার সবগুলোর অপারেটিং সিস্টেম থেকে নিয়ে বাকি সব সফটওয়ার লাইসেন্সড কি?

৩) বিজয় সফটওয়ারটা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরী করেছেন? ভিজুয়াল বেসিক, C++, বা অন্য কোন ল্যাঙ্গুয়েজ? সেই ল্যাঙ্গুয়েজের যথাযথ লাইসেন্স ছিলো তো? কতো টাকা দিয়ে কোথা থেকে সেটা কিনেছিলেন?

৪) যাদের দিয়ে বিজয় সফটওয়ারটি তৈরী করেছেন, তাদের সবার পাওনা টাকা ঠিকমতো পরিশোধ করেছিলেন কি? করে থাকলে তার পরেও যখন কেউ এ নিয়ে অভিযোগ করে, এবং সেই অভিযোগ আপনার সফটওয়ারের মধ্যেই দেয়া থাকে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন?


যদি ন্যূনতম সাহস এবং সততাবোধ থাকে, তবে জব্বার সাহেব এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর দিবেন।

অন্যের অপরাধের বিচার চাওয়ার আগে নিজেকে সেই অপরাধ থেকে মুক্ত রাখা উচিত যে কারও। সেখানে যদি নিজে অপরাধী হয়ে অন্য একজনকে বিনা অপরাধে শাস্তি দেয়ার দাবী জানায় কেউ, তবে সেটা আরও বড় অপরাধ আমাদের কাছে।
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×