somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কত না অশ্রুজল - মরহুম হুমায়ুন আহমেদ

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৬ ডিসেম্বর, ভোর। ১৯৭১।
আমার বুক ধক ধক করছে। বাজিছে বুকে সুখের মতো ব্যথা। বিশ্বাসই হচ্ছে না, আমরা স্বাধীন। এখন আর
মাথা উঁচু করে হাঁটতে সমস্যা নেই।... 'নিজের দেশের মাটি/দবদবাইয়া হাঁটি।'
আমি দবদবিয়ে হাঁটার জন্যে বের হলাম। প্রথমে খুঁজে বের করতে হবে আমার ছোট ভাইকে (জাফর ইকবাল)। শুনেছি, সে যাত্রাবাড়ীতে আছে। গর্তে বাস করে। যাত্রাবাড়ীতে আমার দূরসম্পর্কের এক মামা বাড়ির পেছনে গর্ত করেছেন। তিনি তাঁর স্ত্রী এবং দুই ছেলে নিয়ে গর্তে বাস করেন। জাফর ইকবাল যুক্ত হয়েছে তাদের সঙ্গে। পরিবারটি দরিদ্র। গত ঈদে সে বাসায় পোলাও রান্না হয়নি। মামা তার বাচ্চাদের বলেছেন, দেশ যেদিন স্বাধীন হবে, সেদিন পোলাও-কোর্মা রান্না হবে। আজ হয়তো সে বাড়িতে পোলাও রান্না হচ্ছে।
আমার সঙ্গে আছেন আনিস ভাই (আনিস সাবেত)। আমরা দু'জন এতদিন জিগাতলার এক বাড়িতে বাস করেছি। বাড়ির গৃহকর্তা এবং গৃহকর্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অচেনা দুই যুবককে আশ্রয় দিয়েছিলেন। আজ এই মহানন্দের দিনে তাদের ছেড়ে যাচ্ছি কেন? জানি না, কেন। আজ ঘরের ভেতর থাকতে ইচ্ছা করছে না। অনেকদিন তো বন্দি থাকলাম। আর কেন!
বিজয়ের দিনটা কেমন ছিল? ঘোরলাগা দিনের স্মৃতি কখনও স্পষ্ট থাকে না। জলরঙে আঁকা ছবি পানিতে ভিজিয়ে রাখলে সব ঝাপসা হয়ে যায়। একটা রঙের সঙ্গে অন্যটা মিশে কুয়াশা কুয়াশা ভাব হয়। সেদিন কিন্তু কুয়াশাও ছিল। কুয়াশার ভেতর থেকে হুট করে একটা জিপগাড়ি উদয় হলো। গাড়িভর্তি মুক্তিযোদ্ধা। আশেপাশের বাড়ি থেকে ছুটে আসছে মহিলারা, শিশুরা। সবার মুখ আনন্দে ঝলমল করছে। তাদের গলায় বিস্ময় ধ্বনি_ মুক্তিযোদ্ধা! মুক্তিযোদ্ধা। গোপন যোদ্ধারা আজ প্রকাশিত। আহা কী আনন্দ!
মুক্তিযোদ্ধারা ভালোবাসার প্রতিদানে গলা ফাটিয়ে জয়ধ্বনি করল, জয়বাংলা! উপস্থিত সবাই গলা মিলাল, জয়বাংলা! কুয়াশার ভেতর থেকে জিপগাড়ি এসেছিল, সেই গাড়ি মিলিয়ে গেল কুয়াশায়। রাস্তার মাথায় একটা চায়ের দোকান খুলেছে। আনিস ভাই বললেন, চলো, স্বাধীন দেশে প্রথম চা খাই।
আমরা এগিয়ে গেলাম। চা খাওয়া হলো না। চায়ের পানি গরম হয়নি। আনিস ভাই বললেন, দু'টা ক্যাপস্টেন সিগারেট দাও। আজ সিগারেট খাব। দু'জনই গম্ভীর ভঙ্গিতে সিগারেটের ধোঁয়া ছাড়তে লাগলাম। আমার জীবনের প্রথম সিগারেট খাওয়া। দিনটাকে মনে রাখার জন্যে নতুন কিছু করা। অদ্ভুত কিছু করা। কী করলে আনন্দ প্রকাশ করা যায়, তাও মাথায় আসছে না।
জিগাতলার বাজারের গলির ভেতর দিয়ে আসছি, হঠাৎ গোলাগুলি শুরু হলো। আটকেপড়া বিহারিরা গুলি ছুড়ছে। গলি দিয়ে লোক চলাচল বন্ধ। আনিস ভাই বললেন, আজ আমাদের গায়ে গুলি লাগবে না, চলো যাই।
সেদিন গোলাগুলির ভেতর দিয়ে গিয়েছিলাম, নাকি গুলি থামার জন্যে অপেক্ষা করেছি, তা আর মনে করতে পারছি না। সায়েন্স ল্যাবরেটরির কাছে এসে দু'জন থমকে দাঁড়ালাম। রাস্তা এবং ফুটপাতে একটি পুরো পরিবারের মৃতদেহ। এরা বিহারি। ছোট শিশু আছে। একটি কিশোরীও আছে। কিশোরীর মুখশ্রী কত না সুন্দর! আমার বুকের ভেতর প্রচণ্ড হাহাকার তৈরি হলো। সেই হাহাকারের কিছুটা আমি এখনও বহন করি।
এই স্বাধীন দেশের পেছনে কত না অশ্রুজল। আজকের প্রজন্মের ছেলেমেয়েরা কি এই ব্যাপারটা বুঝবে? ১৯৭১-এর কথা এলেই রক্তের কথা চলে আসে। 'রক্তস্নাত বাংলা', 'রক্তের ঋণ' এইসব। অশ্রুর কথা সেভাবে আসে না।
আমার বাবাকে মিলিটারিরা গুলি করে মেরেছিল। সেই ভয়ঙ্কর দিনে তাঁর শরীর থেকে প্রচুর রক্তপাত হয়েছে। একই সঙ্গে গত আটত্রিশ বছর ধরে তাঁর স্ত্রী, তাঁর ছেলেমেয়ে চোখের পানি ফেলছে। তারা যতদিন বেঁচে থাকবে, ততদিনই অশ্রু বর্ষণ করবে। শুধু রক্তের হিসাব রাখব, অশ্রুর হিসাব রাখব না_ তা কি হয়?
মহান বিজয় দিবসে আনন্দের সঙ্গে সঙ্গে আমার ভেতর গভীর বেদনাবোধও তৈরি হয়। বারবার মনে হয়, 'কত না অশ্রুজল।'
'মুক্তির মন্দির সোপান তলে/কত প্রাণ হল বলিদান/লেখা আছে অশ্রুজলে'


সংগ্রহঃ দৈনিক সমকাল
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:১৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

×