somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইলেক্ট্রোনিক ভোটিং মেশিন বিশ্বে সরছে, চাইছে ইসি

১২ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইলেকট্রোনিক ভোটিং সিস্টেম (ইভিএম) থেকে বিশ্ব সরে আসা শুরুর পরও বাংলাদেশের নির্বাচন কমিশন ভারতের পদাঙ্ক অনুসরণ করে বেশ উত্সাহের সঙ্গে প্রযুক্তিটি চালুর জন্য উঠেপড়ে লেগেছে। অথচ ভোট কারচুপির সুযোগ থাকায় জার্মানি, ব্রিটেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও আমেরিকার ২২টি অঙ্গরাজ্য এরই মধ্যে ইভিএম থেকে সরে আসার কথা ঘোষণা দিয়েছে। সূত্র : ওয়েবসাইট
প্রাপ্ত তথ্যে দেখা যায়, বিশ্বের ৯০ শতাংশ দেশে ইভিএম চালু নেই। জালিয়াতির সুযোগ থাকায় এতে এক চাপে ৫০টি ভোট দেয়া সম্ভব। বিদেশের মাটিতে বসেও ইভিএম হ্যাকিং করা যায় এবং একটি ইভিএম হ্যাকিং করতে এক মিনিটের বেশি লাগে না।
ইভিএম পদ্ধতির বিরোধিতার অভিযোগে গত ২১ আগস্ট হায়দারাবাদ থেকে গ্রেফতার হওয়া ভারতের আইটি বিশেষজ্ঞ হ্যারি কে. প্রসাদ বলছেন, ‘ন্যানো প্রযুক্তির উত্কর্ষের কারণে ইনফরমেশন টেকনোলজিতে (আইটি) এখন নিরঙ্কুশ নিরাপত্তা বলে কোনো কিছু নেই। তাই বিশ্ব এখন ইভিএম থেকে পিছু হটতে বাধ্য হবে।’ কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে বিপরীত চিত্র। ভারতের প্রভাবশালী হিন্দি পত্রিকা দৈনিক ভাস্কর ও জি গ্রুপের মালিকানাধীন ডিলিজেন্ট মিডিয়া করপোরেশনের ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস (ডিএনএ) গত ৫ সেপ্টেম্বর ইভিএম পদ্ধতির তীব্র বিরোধিতা করে ‘মেনি নেশন্স হেভ ডাম্পড দি ইভিএম’ শিরোনামে একটি বিশাল প্রতিবেদন প্রকাশ করেছে।
এতে বলা হয়, ‘ইভিএমের মৌলিক সমস্যা হচ্ছে এটি স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষমতা রাখে না।’

ভারতীয় প্রযুক্তিবিদ অম্বরিশ কে. দিওয়ানজি গত ৫ সেপ্টেম্বর সংবাদমাধ্যম ডিএনএ’তে এক রিপোর্টে লিখেছেন, ‘ইভিএমকে অনেকভাবে টেম্পার করা যায়। যেমন ১. ইভিএমের ডিসপ্লে ইউনিটটি পরিবর্তন করে; ২. আসল মেমরি চিপের ওপর আলতোভাবে একটি মেমরি ওভাররাইট সার্কিট চিপ বসিয়ে; ৩. সার্কিট চিপের সঙ্গে আরেকটি ব্লুটুথ চিপ সংযোগ করে। এভাবে সবার অগোচরে একটি ইভিএমকে টেম্পার করতে মাত্র ১ মিনিটের বেশি সময় লাগে না।’
এদিকে আইটি বিশেষজ্ঞরাও এখন সায় দিচ্ছেন, সাধারণ ব্যালট পেপারের চেয়ে ইভিএম পদ্ধতিতে ভোট কারচুপির সুযোগ বেশি।

ভারতীয় মিডিয়া এরই মধ্যে ইভিএমকে ‘কামেল মেশিন’ আখ্যা দিয়ে বলেছে, ‘দেখুন ইলেকট্রোনিক ভোটিংয়ের নমুনা! ৪৪ জন ভোট দিলে কাউন্ট করে ১১১, এক প্রার্থীকে ভোট দিলে আরেকজনের ঘরে জমা হয়। ল্যাপটপে দেখা যায় কাকে ভোট দিচ্ছে, এমনকি ব্লুটুথের দ্বারা নিয়ন্ত্রণ করা যায় ইভিএম। এরপর প্রোগ্রামিংয়ের চুরি তো আছেই।’
তবে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা ইভিএম পদ্ধতির সম্ভাব্য ঝুঁকির প্রসঙ্গ এড়িয়ে চললেও গত ১৩ জুন বলেছেন, ‘ইভিএম দিয়ে আমরা ভোটকেন্দ্র দখল, ভোটগ্রহণ কর্মকর্তাদের পক্ষপাতিত্ব ঠেকাতে পারব না।’
তারপরও ইভিএম চালুর যুক্তি হিসেবে তিনি মিডিয়ার কাছে দাবি করেছেন, ‘ব্যালট পেপার, কালি, সিল ও বিভিন্ন মনিহারি সামগ্রীর পেছনে কোটি কোটি টাকা অপচয় বন্ধ হবে।’ অথচ ভারতীয় অভিজ্ঞতা বলছে, ইভিএম ব্যবহারের কারণে দেশটিতে নির্বাচনী খরচ বেড়েছে দেড়গুণ। অন্যদিকে ইভিএম মেশিনের রক্ষণাবেক্ষণ খরচও অনেক বেশি।
ইভিএমের প্রতিটি ইউনিটের দাম কত, বাংলাদেশে মোট কত ইউনিট ইভিএম দরকার হবে এবং মোট কত খরচ হবে এই মেশিনগুলোর জন্য আর ম্যানুয়েল পদ্ধতিতে কত খরচ হয়, তা প্রকাশ না করেই বাংলাদেশের ইসি অপ্রমাণিত তথ্যের ভিত্তিতে দাবি করছে কোটি কোটি টাকার অপচয় বন্ধ হবে।
সুত্র: সংবাদপত্র
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×