somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামাজিকতা এবং ছেলেদের বিয়ের বয়স

০৮ ই জুন, ২০১৬ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছেলেদের বিয়ের আদর্শ বয়স কত? কখন একটা ছেলেকে আমাদের সমাজ বিয়ের জন্য উপযুক্ত মনে করে?

এটা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু অনেকেই বলে, ছেলে উপার্জনক্ষম হলেই বিয়ে দিয়ে দাও। কিন্তু আমরা এখন এমন এক সমাজ ব্যবস্থায় বাস করছি, ছেলেরা শুধু উপার্জনক্ষম হলেই বিয়ে করতে পারে না। একটা ছোটখাট বিয়ের বাজেট করছি, বিয়ে উপলক্ষ্যে নানা ঘটনায় যে সব খরচপাতি হয়, তার।

আমাদের সমাজে বিয়ে লৌকিকতাগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। আমি চট্টগ্রামের উদাহরণ দিচ্ছি, কারণ এখানের অনেক বিয়ের ঘটনা নিজ চোখে দেখা। একটা ছেলে বিয়ে করতে গেলে তাকে কমপক্ষে ৮-১০ লাখ টাকার কাবিন দিতে হয়। বেশিরভাগ ছেলের মাথায় থাকে, টাকাটা নাম কা ওয়াস্তে দেওয়া, পরে মাফ চেয়ে নিব, কিংবা এই টাকা তো দেওয়া লাগে না। ব্যাপারটা আসলে এইরকম হওয়া উচিত নয়।

এর পর আসে স্যোশাল স্ট্যাটাস অনুযায়ী বিয়েতে মেয়েকে গোল্ড দেওয়া লাগে। সেটা মিনিমাম সাড়ে ৭ ভরি থেকে শুরু। মেয়েদের স্ট্যাটাস যত বড়, গোল্ডের দাবী দাওয়ার পরিমাণ তত বাড়তে থাকে। ১০ ভরি গোল্ডের দাম = চার লাখ টাকা।

বিয়ের আগে এনগেজমেন্ট এবং এই উপলক্ষ্যেও মেয়েকে শাড়ী, গোল্ড দেওয়া লাগে (এক থেকে দেড় ভরি)। গোল্ড, শাড়ি অন্যন্য বাবদ = ১ লাখ টাকা।

গায়ে হলুদের অনুষ্ঠান, শুধু অনুষ্ঠানে এখন আর সীমাবদ্ধ নাই। ভাতিজা, ভাগ্নে সবাইকে একই রং এর কাপড়, পাঞ্জাবী কিনে দিতে হয়। মেয়ে পক্ষ কেও , আনুমানিক খরচ ১-১.৫ লাখ টাকা (সর্বনিন্ম)। এখন তো আবার ফটোগ্রফার এর যুগ, ছবি তুলতেই ৪০-৫০ হাজার টাকা চলে যায়।

বিয়ের দিন ছেলে পক্ষের খরচ বেশি না থাকলেও মেয়ের জন্য বিয়ের শাড়ী, কসমেটিক্স, ব্লা, ব্লা ব্লা, আরও ৪-৫টা শাড়ী, দাদী, নানীর জন্য শাড়ী, মিষ্টি, পান সুপারী এই রকম খরচে প্রায় ২ লাখ টাকা চলে যায়।

বিয়ের পর বৌভাত, এই উপলক্ষ্যে ছেলের পরিবারের মিনিমাম ১ লাখ টাকা খরচ আছে।

বিয়ের পর মেয়ের খালার বাড়ী, চাচার বাড়ী, মামার বাড়ী, ছেলের ফুফুর বাড়ী এই রকম দাওয়াত খেতে খেতে আর ঘুরাঘুরি করতে করতে ৫০,০০০ টাকার উপরে খরচ যায়।


তাহলে টোটাল কত খরচ হতে পারে একটু হিসাব করি।

গোল্ড = চার লাখ
বিয়ের শাড়ি ও অন্যন্য= দুই লাখ
গায়ে হলুদ = দেড় লাখ
বৌভাত = এক লাখ
বেড়ানো = পঞ্চাশ হাজার
------------------------------
মোট = নয় লাখ টাকা মাত্র (এখানে প্রত্যেক ক্ষেত্রেই নূন্যতম খরচটা ধরা হয়েছে। বেশির কোন লিমিট নাই।)

কাবিন নামা = মাফ চাওয়া ছাড়া উপায় নাই।

এইবার একটা পাঠিগণিত।

একটা ছেলে যে সদ্য ৩৫, ০০০ টাকা বেতনের চাকুরীতে ঢুকেছে, এবং যারা পিতার কোন ইনকাম নাই, কিংবা পিতা অবর্তমান, সেই ছেলে শহরে মা আর পড়ুয়া ছোট ভাইকে নিয়ে একটা বাসা নিয়ে যদি থাকে, তবে সামাজিকতা বজায় রেখে তার বিয়ের খরচ তুলতে কত বছর লাগবে? (বাসা ভাড়া ১২,০০০ টাকা। তিনজনের বাজার খরচ বাবদ ৮ হাজার টাকা।)


মেয়ে পক্ষ সামাজিকতা ছাড়া বিয়ে দিবে না, কারণ তাদের একটা স্যোশাল স্ট্যাটাস আছে তো। তাদের ফ্যামেলীর একটা মান সন্মান আছে তো!! তাই উপার্জনক্ষম একটা ছেলের পক্ষে বিয়ে করতে চাইলেও বিয়ে করা সম্ভব না সবসময়।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৬ রাত ৯:৩৪
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাও সে তুং-এর 'পিপলস কমিউন' ব্যবস্থা যেভাবে ৩-৪ কোটি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬



চীনের আধুনিকায়নে মাও সে তুং-এর নেওয়া সবচেয়ে বড় সামাজিক ও অর্থনৈতিক পরীক্ষাগুলোর একটি ছিল কৃষির সমবায়িকরণ এবং "পিপলস কমিউন" ব্যবস্থা, ১৯৫০-এর দশকে শুরু হওয়া এই ব্যবস্থার মূল... ...বাকিটুকু পড়ুন

আমার রিসাচ পেপার পাবলিশভ

লিখেছেন মোঃ মােজদুল ইসলাম, ০১ লা জুলাই, ২০২৬ রাত ৮:৩৪

Hailstorm, Rain, Dust The effect of Climate Change in Bangladesh
XXXX
IOSR Journal of Environmental Science, Toxicology and Food Technology
2319-2402
International Organization of Scientific Research
www.iosrjournals.org
Open Access Publishing
Blind Peer Review Process
Indexed Refereed Journal
20
06
10.9790/2402-2006020106 ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১১:৫৯

সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না

একটি জাতিকে ধ্বংস করতে সব সময় যুদ্ধ লাগে না।
তার ভাষা, সাহিত্য, গান, নাটক, ইতিহাস আর সংস্কৃতিকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করে দিলেই... ...বাকিটুকু পড়ুন

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

×