somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন্দা: কাগুজে অর্থনীতির ফুলানো বেলুনের প্রাকৃতিক চুপসানো (পর্ব-২)

২১ শে মার্চ, ২০০৯ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অ-অর্থনীতিবিদ হিসেবে আমি এটাকে মন্দা না বলে কৃত্রিম ফুলে উঠার স্বাভাবিক পতন বলতে আরাম বোধ করি। বুঝলেননা, ধরা যাক চাকুরীজিবি কামাল পরিবারের সবকিছু মিলিয়ে আয় বাৎসরিক ৬ লাখ টাকা। রাজাবাজারের বাসা, মতিঝিলের অফিস, পান্থপথের কাচাঁবাজার, স্টার সিনেপ্লেক্স, স্ত্রী বীথি ও ২ বাচ্চা সহ ৬ মাসে ৯ মাসে কক্সবাজার বা সিলেট এভাবে কাটছে তাদের টিপিক্যাল মধ্যবিত্ত লাইফ। একদিন চীন প্রবাসী বড় ভাই কিছু টাকা পাঠালেন জামা রাখার জন্য। ইতোমধ্যে ব্র্যাক ব্যাংকের সেলসমেনের চাপে বা কুবুদ্ধিতে উনি একটা কার লোন ও নিয়ে ফেলেন। DBH এর লোকও ঘুরঘুর করছে একটা হোমলোন গছিয়ে দেয়ার জন্য। একদিন দিলও। পশ্চিম ধানমন্ডির নামে মধুবাজারে! এদিকে Alicoর পলিসিওয়ালার লোভাতুর দৃস্টি আর কদ্দিন ঠেকানো যাবে কে জানে? নন্দন ওয়ালারা মেম্বারশিপ ছেড়েছে যাতে মাসে ১০ হাজার টাকার বাজার করলে ১ হাজার টাকা মূলা, গাজর ইত্যাদি প্রি। তাই সাড়ে সাত হাজার টাকার মাসের বাজার টা গিন্নি টেনে টুনে ১০ এ নিয়ে গেলেন! সবকিছু মিলিয়ে ৫০ হাজার/মাস কামাল ভাইয়ের সংসার একলাফে ১লাখ/মাসের স্টাটাস ধারন করল। একটা ড্রাইভার, বুয়া কাজ পেল। কিন্তু BRAC Bank এর লোনটা উনি কিছুদিন পর ডিফল্ট করলেন। খবর পেল EBL. কইল, চিন্তা নাই আপনার বাড়িটার ভেল্যু অনেক বেশী। ঐটা এখন ৫০ লাখটাকা। সো নো চিন্তা DBH এর গুস্টি মারেন। হেগো টেকা আমরা দিলাম, এক্সট্রা নেন আরো ২৫ লাখ।
বাহ্‌! জীবন কত সুন্দর। BRAC এর লোন resheduled. ঘরে নয়া ফার্নিচার। উনার ঘরে নানাবিধ সাপ্লাইয়ারের সুদিন- বস্তু বা সেবা।
মনে রাইখেন, কামাল ভাইর চাকরী কি্ন্তু পুরানটা!
কিন্তু দু দুটি লোনের কিস্তি, উর্ধমুখি বাজারদর, সদ্য করতলগত স্ট্যটাস ও উহার প্রতিরক্ষাজনিত ব্যয়, চাকর বাকরদের বেতন সবমিলিয়ে একসময় আর পরে উঠলেন না। লক্ষ লক্ষ কামাল একই পীরের মুরিদ হওয়ায় কৃত্রিম ধানমন্ডির ফ্লাটটার 'ভেল্যু' আর বিকোচ্ছেনা। এদিকে EBL BRAC এর কড়া নোটিশ। Alico র কাছে গেলে বলল- 'আগে মরেন!'
একদা প্রভাতে কামাল ভাই ফেরার। সপরিবারে। সাপ্লাইয়ারদের মাথায় হাত। না, পাওনা নেই। কিন্তু নতুন অর্ডারের কি হইব? মংগা অন্চলের কাজের বুয়া আবার ফিরে গেলেন গংগাচরা। টিউটর বাবু একমাসের বকেয়ার ক্লেদ নিয়ে হাঁঠা দিলেন পলাশীর দিকে।
সুবেহ সাদেক পত্রিকায় বিরাট শিরোনাম- মন্দা কবলিত কামাল ভাই। ঢেউ আসছে সুবেহ সাদেকের অফিসেও। কারণ উনি একজন নিয়মিত ক্রেতা ছিলেন! (চলবে)
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×